Bangladesh Bank
বিশেষ্য
বিশেষণ
ক্রিয়াবিশেষণ
ক্রিয়া
বিশেষণ
• তদ্ধিত প্রত্যয়:
- শব্দের সঙ্গে (শেষে) যেসব প্রত্যয় যোগে নতুন শব্দ গঠিত হয়, তাদের তদ্ধিত প্রত্যয় বলা হয়।
- বিভক্তিহীন নাম শব্দকে বলা হয় প্রাতিপদিক। প্রাতিপদিক তদ্ধিত প্রত্যয়ের প্রকৃতি বলে প্রাতিপদিককে নাম প্রকৃতিও বলা হয়।
- ধাতু যেমন কৃৎ-প্রত্যয়ের প্রকৃতি, তেমনি প্রাতিপদিকও তদ্ধিত প্রত্যয়ের প্রকৃতি।
- প্রত্যয় যুক্ত হলে ধাতুকে বলা হয় ক্রিয়া প্রকৃতি এবং প্রাতিপদিককে বলা হয় নাম প্রকৃতি।
- তদ্ধিত প্রত্যয়গুলো বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়।
- বাংলা ভাষায় তদ্ধিত প্রত্যয় তিন প্রকার।
ক. বাংলা তদ্ধিত প্রত্যয়।
খ. বিদেশি তদ্ধিত প্রত্যয়।
গ. তৎসম বা সংস্কৃত তদ্ধিত প্রত্যয়।
• সংস্কৃত তদ্ধিত প্রত্যয়:
• ষ্ণিক (ইক) - প্রত্যয়:
(ক) দক্ষ বা বেত্তা অর্থে: সাহিত্য + ষ্ণিক = সাহিত্যিক, বেদ + ষ্ণিক = বৈদিক, বিজ্ঞান + ষ্ণিক = বৈজ্ঞানিক।
(খ) বিষয়ক অর্থে: সমুদ্র + ষ্ণিক = সামুদ্রিক, নগর - নাগরিক, মাস - মাসিক, ধর্ম - ধার্মিক, সমর - সামরিক, সমাজ - সামাজিক।
(গ) বিশেষণ গঠনে: হেমন্ত + ষ্ণিক = হৈমন্তিক, অকস্মাৎ + ষ্ণিক = আকস্মিক, সংস্কৃত + ষ্ণিক = সাংস্কৃতিক।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
ব্যক্তির মুক্তি
সামাজিক মিথস্ক্রিয়া
অন্ত্যেবাসী মানুষ
শ্রেণিদ্বন্দ্ব
সামাজিক মিথস্ক্রিয়া
• ‘মঙ্গলকাব্য’ মূলত দেবতার মাহাত্ম্য প্রচার ও ধর্মীয় আরাধনার মাধ্যমে লোকজ সমাজে ধর্মচেতনা বিস্তারে রচিত কাব্য হলেও এতে সামাজিক বাস্তবতা, লোকজ বিশ্বাস এবং মানুষের পারস্পরিক সম্পর্কও গুরুত্বপূর্ণভাবে উপস্থাপিত হয়।
✦ সাধারণ বৈশিষ্ট্য হিসেবে মঙ্গলকাব্যে দেখা যায়:
• সমাজের নানা স্তরের মানুষের আচরণ, বিশ্বাস ও আচার।
• লোকায়ত ধর্মচর্চা, পরিবার, গ্রামীন পরিপ্রেক্ষিত।
• দেবতা ও সাধারণ মানুষের মধ্যে মিথস্ক্রিয়া বা সম্পর্ক।
• ধর্ম ছাড়াও মানবিকতা, ন্যায়-অন্যায় ইত্যাদির চিত্র।
মঙ্গলকাব্য মূলত বাংলা মধ্যযুগের সাহিত্যধারা, যেখানে বিভিন্ন দেবদেবীর আরাধনা ও পূজার কাহিনী বর্ণিত হয়েছে। এই কাব্যধারার অন্তর্নিহিত লক্ষ্য ছিল ধর্মীয় আরাধনার প্রচার করা হলেও, এগুলিতে তৎকালীন সমাজের বিভিন্ন শ্রেণি, পেশা ও জাতির মানুষের মধ্যকার পারস্পরিক সম্পর্ক, আচার-আচরণ, রীতিনীতি, জীবনযাপন প্রণালী ইত্যাদি বর্ণিত হয়েছে।
মঙ্গলকাব্যে সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে যে আন্তঃসম্পর্ক, মেলামেশা ও সামাজিক যোগাযোগের চিত্র ফুটে উঠেছে, তাকেই সামাজিক মিথস্ক্রিয়া বলা হয়। চণ্ডীমঙ্গল, মনসামঙ্গল, ধর্মমঙ্গল ইত্যাদি মঙ্গলকাব্যে এই সামাজিক মিথস্ক্রিয়ার বিভিন্ন দিক সুস্পষ্টভাবে চিত্রিত হয়েছে।
উদাহরণস্বরূপ:
• মনসামঙ্গল-এ চাঁদ সওদাগরের বাণিজ্যিক অভিযান ও সমাজের বিভিন্ন স্তরের মানুষের ভূমিকা।
• চণ্ডীমঙ্গল-এ ধনপতি সওদাগরের গল্পে বণিক সম্প্রদায়ের প্রাধান্য এবং সামাজিক শ্রেণির গতিশীলতা।
• ধর্মমঙ্গল-এ নিম্নবর্গের মানুষের সংগ্রাম ও সামাজিক মর্যাদার প্রশ্ন।
সুতরাং, সামাজিক মিথস্ক্রিয়াই মঙ্গলকাব্যের অন্যতম সাধারণ বৈশিষ্ট্য।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড সৌমিত্র শেখর, বাংলা সাহিত্যের ইতিহাস- মাহবুবুল আলম।
কর্মে প্রথমা
অধিকরণে পঞ্চমী
অপাদানে শূন্য
সম্প্রদানে সপ্তমী
অপাদানে শূন্য
যা থেকে কোন কিছু উৎপন্ন, গৃহীত, বিচ্যুত, পতিত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত, রক্ষিত,ভীত,সচকিত হয় তাকে অপাদান কারক বলে।
যেমন -
আকাশ হতে বৃষ্টি নামল।
• ক্রিয়াপদকে ‘কোথা থেকে,’ ‘কী থেকে’, ‘কীসের থেকে’ বা ‘কী হতে বের হলো’ প্রভৃতি প্রশ্ন করার পর যে উত্তর পাওয়া যায়, সেটি অপাদান কারক।
যেমন -
'মনে পড়ে সেই জ্যৈষ্ঠদুপুরের পাঠশালা পলায়ন'। - (কোথা থেকে পলায়ন? পাঠশালা থেকে)। তাই, এখানে 'পাঠশালা' - অপদান কারকের উদাহরণ। এবং এর সাথে শূন্য বিভক্তি যুক্ত হয়েছে।
সুতরাং, 'পাঠশালা' - অপাদান কারকে শূন্য বিভক্তি।
উৎস: ভাষাশিক্ষা - ড. হায়াৎ মামুদ।
মনিমোঞজুশা
মণিমোনজুসা
মোণিমোনুজুষা
মোনিমোন্জুশা
মোনিমোন্জুশা
- সংস্কৃত শব্দ।
- বিশেষ্য পদ।
- উচ্চারণ: মোনিমোন্জুশা।
- প্রকৃতি প্রত্যয়: মণি+মঞ্জুষা।
অর্থ:
- মণিমাণিক্যের আঁধার,
- রত্নের ঝাপি।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
বহিপীর, সুড়ঙ্গ
চৌরসন্ধি, ক্রান্তিকাল
চিঠি, দণ্ডকারণ্য
বিসর্জন, রথের রশি
চৌরসন্ধি, ক্রান্তিকাল
• 'বহিপীর, এবং 'সুড়ঙ্গ' নাটকের রচয়িতা সৈয়দ ওয়ালীউল্লাহ';
• 'চিঠি' ,'দণ্ডকারণ্য' নাটকের রচয়িতা মুনীর চৌধুরী;
• 'বিসর্জন' 'রথের রশি' নাটকের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর।
অন্যদিকে,
অপশন - ক)
- ১৯৬৮ সালে শওকত ওসমান রচিত উপন্যাস "চৌরসন্ধি"।
- কিন্তু 'ক্রান্তিকাল' - প্রফুল্ল রায় রচিত উপন্যাস, এবং এই নামে আবদুল হক এর একটি প্রবন্ধগ্রন্থ রয়েছে।
তাই, এই দুটি অন্য অপশনের সাথে মিল নেই।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া।
কাব্যগ্রন্থ
গল্পগ্রন্থ
প্রবন্ধগ্রন্থ
উপন্যাসগ্রন্থ
গল্পগ্রন্থ
- এই গল্পগ্রন্থের প্রথম গল্পের নাম - 'সমুদ্রের স্বাদ'।
• মানিক বন্দ্যোপাধ্যায়:
- তিনি ১৯০৮ সালে পিতার কর্মস্থল বিহারের সাঁওতাল পরগনার দুমকা শহরে জন্মগ্রহণ করেন।
- তাঁর পৈতৃক নিবাস ছিল ঢাকা জেলার বিক্রমপুরের নিকট মালবদিয়া গ্রামে।
- তিনি ছিলেন মূলত কথাসাহিত্যিক।
- তাঁর প্রকৃত নাম প্রবোধকুমার বন্দোপাধ্যায়, ‘মানিক’ তাঁর ডাকনাম।
- তিনি ছিলেন ত্রিশোত্তর বাংলা কথাসাহিত্যের একজন শক্তিমান লেখক।
- তাঁর প্রথম প্রকাশিত উপন্যাস 'জননী' (১৯৩৫)।
- তাঁর রচিত প্রথম গল্প 'অতসী মামী', 'বিচিত্রা' পত্রিকায় প্রকাশিত হয়।
- ১৯৫৬ সালের ৩ ডিসেম্বর কলকাতায় তাঁর মৃত্যু হয়।
• তাঁর রচিত ছোটগল্প:
- প্রাগৈতিহাসিক,
- সরীসৃপ,
- সমুদ্রের স্বাদ,
- হলুদ পোড়া,
- আজ কাল পরশুর গল্প ইত্যাদি৷
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া; 'সমুদ্রের স্বাদ', মানিক বন্দ্যোপাধ্যায়।
স্বকীয়
স্বীয়
স্বোপার্জিত
স্বনির্মিত
স্বকীয়
'প্রাতিস্বিক' শব্দের অর্থ-
- স্বকীয়;
- ব্যক্তিগত;
- অসামান্য।
আরো কয়েকটি শব্দার্থ:
• চূড়া - ডগা।
• মমতা- আসক্তি।
• ডালা - ঢাকনা।
• 'কৌমুদী' - চাঁদের আলো, জ্যোৎস্না।
• কুমুদ - পদ্ম।
• কুমুদিনী - পদ্মের ঝাড়।
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
চ, ব, হ
ল, স, ছ
র, শ, জ
ফ, ড়, চ
ফ, ড়, চ
এ জাতীয় বাগ্ধ্বনি উচ্চারণে বাগ্যন্ত্র দুটি খুব কাছাকাছি আসে, কিন্তু একসঙ্গে যুক্ত না হওয়ায় একটি প্রায়-বন্ধ অবস্থার সৃষ্টি হয়। এর ফলে ফুসফুস আগত বাতাস বাধা পায় ও সংকীর্ণ পথে বের হওয়ার সময় ঘর্ষণের সৃষ্টি করে। বাতাসের ঘর্ষণের ফলে উচ্চারিত হয় বলে এগুলোকে ঘর্ষণজাত (fricatives) ধ্বনি বলে। এ জাতীয় ধ্বনিগুলোর এই ঘর্ষণকে শিস দেওয়ার আওয়াজের সঙ্গে সাদৃশ্য ভেবে এগুলোকে শিসধ্বনি বলে। এ ধ্বনিগুলোকে উষ্মধ্বনিও বলে।
উচ্চারণস্থান অনুযায়ী বাংলা ঘর্ষণজাত ধ্বনি হচ্ছে দন্তমূলীয়/স্/ বস্তু, কাস্তে, তালব্য /শ/ দাশ, রাশ, হ্রাস, কণ্ঠনালীয়: /হ/ হাট, হনহন।
এখানে,
চ, ব, হ; ল, স, ছ; র, শ, জ - প্রতিটি গুচ্ছেই ঘর্ষণজাত ধ্বনি আছে।
অন্যদিকে,
• ফ, ড়, চ - গুচ্ছে কোনো ঘর্ষণজাত ধ্বনি নেই।
উৎস: ভাষা-শিক্ষা ড. হায়াৎ মামুদ।
পুনশ্চ
তীর্থযাত্রী
বাঁশী
জীবনদেবতা
তীর্থযাত্রী
- তিনি 'তীর্থযাত্রী' কবিতাটি 'পুনশ্চ' কাব্যগ্রন্থে সংকলন করেছিলেন।
- 'পুনশ্চ' কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় ১৯৩২ সালে।
• ‘তীর্থযাত্রী’ কবিতার কয়েকটি পঙ্ক্তি-
কন্কনে ঠাণ্ডায় আমাদের যাত্রা--
ভ্রমণটা বিষম দীর্ঘ, সময়টা সব চেয়ে খারাপ,
রাস্তা ঘোরালো, ধারালো বাতাসের চোট,
একেবারে দুর্জয় শীত।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; ‘তীর্থযাত্রী’ কবিতা।
দয়া করে এমন মনগড়া বিচার করা থেকে বিরত থাকুন।
দয়া করে কোনো যুক্তিহীন সিন্ধান্ত গ্রহণ করবেন না।
অনুগ্রহপূর্বক অবিচার যেন না হয় সেই বিষয়ে সতর্ক থাকুন।
অনুগ্রহপূর্বক বিচারহীনতার রীতি থেকে বেরিয়ে আসুন।
দয়া করে এমন মনগড়া বিচার করা থেকে বিরত থাকুন।
আরো কয়েকটি অনুবাদ:
- Silence implies consent.
- মৌনতা / নীরবতা সম্মতির লক্ষণ।
- Something is better than nothing.
- নেই মামার চেয়ে কানা মামা ভাল।
- Slow and steady wins the race.
- অধ্যবসায়ীরাই সফল হয়।
- So many ways and so many disciplines.
- যত মত ততো পথ / আলোচনার মধ্য দিয়েই সমস্যার সমাধান আসে।
Source: Live MCQ Lecture
পাঁশুটে: পাণ্ডুর
অয়: লোহা
পদ্ম: পঙ্কজ
অনিকেত: অপবিত্র
অনিকেত: অপবিত্র
ঘ) অনিকেত: অপবিত্র।
• প্রদত্ত অপশনগুলোর মধ্যে ঘ) অনিকেত: অপবিত্র সমার্থক শব্দজুটি নয়।
অনিকেত অর্থ "বাসস্থানহীন" বা "যার কোনো নির্দিষ্ট আবাস নেই"।
অপবিত্র অর্থ "অশুচি" বা "নোংরা"।
অন্যদিকে,
বাকি জুটি সমার্থক:
ক) পাঁশুটে: পাণ্ডুর: উভয়ই "ফ্যাকাশে" বা "হালকা হলুদাভ" বোঝায়।
খ) অয়: লোহা: "অয়" (প্রাচীন বাংলা) ও "লোহা" (আধুনিক) উভয়েই লৌহ ধাতুকে নির্দেশ করে।
গ) পদ্ম: পঙ্কজ: "পদ্ম" ও "পঙ্কজ" (পঙ্কে জন্মে যে) উভয়ই কমল ফুলের প্রতিশব্দ।
সুতরাং, ঘ নম্বর জুটি অসমর্থক।
উৎস: ভাষা-শিক্ষা ড. হায়াৎ মামুদ; বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
ঊর্ণনাভ
পকেটমার
রাজপথ
বিলাতফেরত
ঊর্ণনাভ
ঊর্ণ নাভিতে যার = ঊর্ণনাভ - ব্যধিকরণ বহুব্রীহি সমাস।
ব্যধিকরণ বহুব্রীহি সমাস:
বহুব্রীহি সমাসের পূর্বপদ এবং পরপদ কোনােটিই যদি বিশেষণ না হয়, তবে তাকে বলা হয় ব্যধিকরণ বহুব্রীহি সমাস।
যেমন-
আশীতে (দাঁতে) বিষ যার = আশীবিষ,
কথা সর্বস্ব যার = কথাসর্বস্ব,
নদী মাত যার = নদীমাতৃক,
ধর্মে প্রাণ আছে যার = ধর্মপ্রাণ,
ঊর্ণ নাভিতে যার = ঊর্ণনাভ।
অন্যদিকে,
পকেটমার শব্দটি উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ।
রাজপথ = পথের রাজা - ষষ্ঠী তৎপুরুষ সমাস।
বিলাত থেকে ফেরত = বিলাতফেরত - পঞ্চমী তৎপুরুষ সমাস:
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
লাঙ্গল
ধূমকেতু
নবযুগ
বিজলী
বিজলী
- 'ধূমকেতু' ১৯২২ সালে প্রকাশিত হয়।
- ‘লাঙ্গল’ (১৯২৫) পত্রিকার প্রধান পরিচালক ছিলেন কাজী নজরুল ইসলাম, এটি ১৯২৫ সালে প্রকাশিত হয়।
- 'দৈনিক নবযুগ' পত্রিকাটি কাজী নজরুল ইসলাম কমরেড মুজাফ্ফর আহমদ এর সাথে যৌথভাবে সম্পাদনা করেন ।
অন্যদিকে,
• 'বিজলী' পত্রিকা:
- ১৯২০ সালে প্রকাশিত একটি সাপ্তাহিক বাংলা পত্রিকার নাম।
- এটি একটি চলচ্চিত্র বিষয়ক পত্রিকা ছিলো, যার উদ্যোক্তা নলিনীকান্ত সরকার, বারীন্দ্রকুমার ঘোষ, শচ্চিদানন্দ সেনগুপ্ত, অরুণ সিংহ এবং দীনেশ রঞ্জন দাস।
- এর সম্পাদকদের মধ্যে উল্লেখযোগ্য ছিলো নলিনীকান্ত সরকার, প্রবোধকুমার সান্যাল প্রমুখ।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
স্বত্ত্ব, কনকাঞ্জলী
ঝঞ্ঝা, অবাঞ্ছিত
পিপীলিকা, ধস্ত
উপর্যুক্ত, ঊর্ধ্ব
স্বত্ত্ব, কনকাঞ্জলী
ক) স্বত্ত্ব, কনকাঞ্জলী।
ব্যাখ্যা:
ক) স্বত্ত্ব, কনকাঞ্জলী গুচ্ছে অপ্রমিত বানান রয়েছে:
স্বত্ত্ব → প্রমিত বানান "স্বত্ব" (অতিরিক্ত 'ত্' বর্জনীয়)।
কনকাঞ্জলী → প্রমিত বানান "কনকাঞ্জলি" (শব্দের শেষে 'ঈ' নয়, 'ই' হবে)।
অন্যদিকে,
অন্যান্য গুচ্ছের বানান প্রমিত:
খ) ঝঞ্ঝা, অবাঞ্ছিত: উভয় শব্দের বানান সঠিক।
গ) পিপীলিকা, ধস্ত: "পিপীলিকা" ও "ধস্ত" (অর্থ: ধ্বংসপ্রাপ্ত) প্রমিত।
ঘ) উপর্যুক্ত, ঊর্ধ্ব: "উপর্যুক্ত", ও "ঊর্ধ্ব" সঠিক।
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
সরল
জটিল
যৌগিক
মিশ্র
সরল
১. সরল বাক্য:
একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকলে তাকে সরল বাক্য বলে।
যেমন- জেসমিন সবার জন্য চা বানিয়েছে।
এখানে,
• 'বুড়িকে পকেট থেকে কিছু পয়সা বার করে দিলাম'।
বাক্যটি সরল (Simple Sentence) কারণ:
বাক্যটিতে একটি মূল ক্রিয়া ("দিলাম") এবং একটি স্বাধীন বাক্য রয়েছে।
কোনো অধীন বাক্য (যেমন: কারণ, শর্ত, সময় ইত্যাদি) বা সংসরলযোজক শব্দ (যেমন: এবং, কিন্তু, কারণ) ব্যবহার করা হয়নি।
২. জটিল বাক্য:
একটি মূল বাক্যের অধীনে এক বা একাধিক আশ্রিত বাক্য বা বাক্যাংশ থাকলে জটিল বাক্য তৈরি হয়।
যেমন- যদি তোমার কিছু বলার থাকে, তবে এখনই বলে ফেলো।
৩. যৌগিক বাক্য:
এক বা একাধিক বাক্য বা বাক্যাংশ যোজকের মাধ্যমে যুক্ত হয়ে যৌগিক বাক্য গঠন করে।
যেমন- রহমত রাতে রুটি খায় আর রহিমা খায় ভাত।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি ( সংস্করণ- ২০২১)।
রবীন্দ্রনাথ ঠাকুর
সুধীন্দ্রনাথ দত্ত
বুদ্ধদেব বসু
বিষ্ণু দে
বুদ্ধদেব বসু
- ধুসরতার কবি,
- তিমি হননের কবি
- রূপসী বাংলার কবি,
- নির্জনতার কবি।
জীবনানন্দ দাশকে 'নির্জনতার কবি' বলে আখ্যায়িত করেন বুদ্ধদেব বসু।
- তার কাব্যবৈশিষ্টকে 'চিত্ররূপময়' বলেছেন - রবীন্দ্রনাথ ঠাকুর।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
extend
past
catch
hand
hand
- বিস্তৃত করা, প্রসারিত হওয়া বা করা।
খ) past: [noun]
- অতীত।
গ) catch: [verb]
- ধরা, লোফা, পাকড়াও করা।
ঘ) hand: [verb]
- কোনো কিছু কাউকে দেওয়া (বিশেষ করে হাতে হাতে)।
সঠিক উত্তর: ঘ) hand.
পূর্ণ বাক্যটি হবে:
"Could you hand me that file on your desk, please?"
to
at
in
by
at
• 'At' Preposition টি নির্দিষ্ট কোন স্থানের পূর্বে বসে থাকে।
Complete sentence: Foyot's is a restaurant at which the French Senators eat.
will be
become
should become
would become
would become
• If + were + extension, would/could/might + Verb- এর present form.
সঠিক উত্তর: ঘ) would become.
Complete sentence: If cigarettes were banned, life would become healthier.
Lord Byron
Michael Madhusudan Dutt
Willam Blake
Rabindranath Tagore
Michael Madhusudan Dutt
- তিনি বাংলা সাহিত্যের অন্যতম পথিকৃত এবং প্রথম আধুনিক কবিদের একজন।
- তিনি প্রথম দিকে ইংরেজিতে সাহিত্যচর্চা শুরু করেন, এবং পরে বাংলা কবিতায় অসাধারণ অবদান রাখেন।
heedless
oscillate
villainous
observant
observant
English meaning: always being careful to notice things, especially possible danger.
Bangla meaning: সতর্ক; হুঁশিয়ার; অতন্দ্র; অতন্দ্রিত; সতর্কদৃষ্টি; যেকোনো বিপদ সম্বন্ধে সদাসতর্ক।
Options,
ক) heedless:
- অসতর্ক; অবহেলনাকারী; অনবহিত; অমনোযোগী।
খ) oscillate:
- দুলতে থাকা বা দোলানো।
গ) villainous:
- দুর্বৃত্ত; নীচ; জঘন্য; অতি দুর্বৃত্ত; অতি অসৎ।
ঘ) observant:
- লক্ষ্য কওে এমন, মনোযোগী।
So, The synonym of 'vigilant' is - observant.
dependent on others
a very strict person
a saviour
ironical and bitter
ironical and bitter
English meaning: using remarks that clearly mean the opposite of what you say, in order to hurt someone's feelings or to humorously criticize something.
Bangla meaning: ব্যঙ্গপূর্ণ, বিদ্রূপপূর্ণ
Options,
ক) dependent on others:
- অন্যের উপর নির্ভরশীল।
খ) a very strict person
- খুবই কঠোর বা রূঢ় ব্যক্তি।
গ) a saviour:
- উদ্ধারকারী, রক্ষাকর্তা।
ঘ) ironical and bitter:
- বিদ্রুপপূর্ণ ও তিক্ত।
So, A sarcastic person is someone who is - ironical and bitter.
peasant
piteous
pilgrimage
pesimisstic
pesimisstic
সঠিক বানান হবে: Pessimistic.
Pessimistic:
Meaning: হতাশাপূর্ণ; মন্দগ্রাহী; হতাশাপীড়িত; দু:খবাদী।
Other options,
ক) peasant — কৃষক।
খ) piteous — করুণ, দয়ার যোগ্য।
গ) pilgrimage — তীর্থযাত্রা।
expelled us
detained us
scolded us
punished us
scolded us
Tell someone off:
English meaning: to speak angrily to someone because they have done something wrong.
Bangla meaning: কারো উপর রেগে গিয়ে তাকে বকাঝকা করা।
Example:
- The teacher told me off for swearing.
"Told us off" একটি ইংরেজি phrasal verb, যার অর্থ হলো:
- কঠোরভাবে বকাঝকা করা / ধমকানো।
Options,
ক) expelled- বহিষ্কৃত; নিষ্কাশিত।
খ) detained- আটকে রাখা।
ঘ) punished- দণ্ডিত; দণ্ডপ্রাপ্ত।
He heard a shrill cry in the still of night.
He experienced a bad cry at the dark of night.
He was stunned by hearing hue cry in a black night.
He listened a harsh cry in a calm night
He heard a shrill cry in the still of night.
Here's why:
- "He heard" correctly translates "সে শুনতে পেল".
- "a shrill cry" appropriately conveys "তীব্র চিৎকার".
- "in the still of night" is a natural and poetic translation of "রাতের নিস্তব্ধতায়".
Greens: Green
Boot: Boots
Goods: Good
Moods: Mood
Greens: Green
If Roots : Root, then — ?
- এখানে "Roots : Root" মানে হলো "Roots" শব্দটির মূল (Root) শব্দ হচ্ছে "Root"। অর্থাৎ, "Roots" হলো "Root" শব্দের বহুবচন (plural form)।
অপশন আলোচনা:
ক) Greens : Green
- এটা সঠিক, কারণ
- Greens শব্দটি Green এর বহুবচন বা বহুবচনজাতীয় রূপে ব্যবহৃত হয় (যেমন: leafy greens = শাকসবজি)।
- Green → Greens এই রূপান্তরটা সঠিক।
খ) Boot : Boots
- এখানে উল্টো সম্পর্ক দেখানো হয়েছে:
- "Boot" একবচন, "Boots" তার বহুবচন।
- কিন্তু প্রশ্নে বলা হয়েছে "Roots : Root" — অর্থাৎ প্রথমটি বহুবচন, দ্বিতীয়টি একবচন।
- এখানে ক্রম ঠিক নেই, তাই এটা সঠিক নয়।
গ) Goods : Good
- "Goods" মানে পণ্যসামগ্রী, আর "Good" মানে ভালো বা নৈতিক গুণ —
- এদের মধ্যে অর্থগত সম্পর্ক আছে, কিন্তু ব্যাকরণগতভাবে "Goods" → "Good" এই রূপ নয়।
- তাই এটা ভুল।
ঘ) Moods : Mood
- এটা দেখতে ঠিক মনে হলেও, আসলে "Mood" → "Moods" হয়।
- কিন্তু প্রশ্নের মতো যদি প্রথম শব্দ বহুবচন হয় ("Moods"), আর দ্বিতীয়টি তার একবচন ("Mood") — তাহলে এটা ব্যাকরণগত দিক থেকে সঠিক।
এখানে, Green এবং Root দুটিই noun এবং verb হিসেবে ব্যবহৃত হয়।
এবং একইসাথে তারা "বৃক্ষ" - এর সাথে সম্পর্কিত।
তাই, সঠিক উত্তর - Greens: Green.
The horse was walked after the race by the trainer.
After the race, the horse walked by the trainer.
The trainer walked the horse by the race.
The horse was walked the trainer after the race.
The horse was walked after the race by the trainer.
- The trainer walked the horse after the race.
- (এখানে "The trainer" কর্তা/subject, "walked" ক্রিয়া/verb, এবং "the horse" কর্ম/object।)
- Passive Voice গঠনের নিয়ম:
- Object + was/were + past participle + by + subject
এখানে:
- Object = the horse
- Verb (past participle) = walked
- Helping verb = was (কারণ "horse" একবচন)
- By + subject = by the trainer
তাই Passive sentence হবে:
- The horse was walked after the race by the trainer.
He asked me which job I had wanted.
He told me which job I wanted.
He inquired about me which job I was wanted
He asked me which job I wanted.
He asked me which job I wanted.
- He said to me, 'Which job do you want?'
- এটি একটি WH-question (যেমন: what, which, where, etc.) এবং এখানে "said to" থাকায় এটি asked-এ রূপান্তর হবে।
Indirect speech করতেই হবে, তাই নিয়ম অনুযায়ী:
- said to → asked
- Present tense → past tense (want → wanted)
- do বাদ যাবে কারণ এটি indirect speech
- He asked me which job I wanted.
This is my complain against him.
We must fight the enemies.
You should apologize for your mistakes.
I study hardly.
প্রশ্নটি বাতিল করা হয়েছে
অপশন আলোচনা:
ক) This is my complain against him.
- ভুল বাক্য
- এখানে "complain" শব্দটি verb (ক্রিয়া), কিন্তু বাক্যে noun (বিশেষ্য) প্রয়োজন।
- সঠিক noun হলো complaint।
- সঠিক বাক্য: This is my complaint against him.
- বাংলা অর্থ: এটা তার বিরুদ্ধে আমার অভিযোগ।
খ) We must fight the enemies.
- সঠিক বাক্য
- বাক্যে কোনো ব্যাকরণগত ভুল নেই। "fight the enemies" অর্থাৎ "শত্রুর বিরুদ্ধে লড়তে হবে" — যথার্থভাবে প্রকাশ পেয়েছে।
গ) You should apologize for your mistakes.
- সঠিক বাক্য
- বাক্যে সঠিকভাবে verb (apologize) এবং preposition (for) ব্যবহার করা হয়েছে। এটি একটি নির্ভুল বাক্য।
ঘ) I study hardly.
- ভুল বাক্য
- "hardly" মানে "অল্পই" বা "প্রায় না", তাই "I study hardly" মানে হয় "আমি অল্পই পড়ি" বা "আমি প্রায়ই পড়ি না", যা সম্ভবত লেখকের উদ্দেশ্য নয়।
- সঠিক বাক্য: I study hard.
- বাংলা অর্থ: আমি মনোযোগ দিয়ে/পরিশ্রম করে পড়ি।
Beena is a girl who had merit.
Beena is a girl who has her merit.
Beena is not a foolish girl.
What a meritorious girl Beena was!
Beena is not a foolish girl.
• Explanation:
- Affirmative থেকে Negative:
- Affirmative sentence - "a meritorious" থাকায় - negative করার সময় meritorious - এর স্থানে "not a foolish" বসাতে হবে।
• অপশন অনুযায়ী (গ) - ই সঠিক।
Affirmative: Beena is a meritorious girl.
Negative: Beena is not a foolish girl.
Source: A passage to the English Language by S M Zakir Hussain.
to be criticizing
to be indifferent
to set free
not to help anyone
to be indifferent
English meaning: to do nothing about (something, such as another person's mistake or bad behavior) : to ignore (something).
Bangla meaning: ভুল, অবহেলা বা দায়িত্ব এড়িয়ে যাওয়া / উপেক্ষা করা।
The correct answer is: খ) to be indifferent.
The idiom "let things slide" means to ignore or not take action about something, often due to indifference or a desire to avoid conflict.
destruction
survival
stagnation
elaboration
survival
English meaning: a situation in which something no longer exists.
Bangla meaning: বিলোপ সাধন; বিলোপ।
Options,
ক) destruction:
- ধ্বংস; বিনাশ; ক্ষয়
খ) survival:
- বাঁচিয়া বা টিকিয়া থাকার অবস্থা, উদ্বর্তন
গ) stagnation:
- অবস্থা যেখানে কোনো কিছু অগ্রসর হয় না বা পরিবর্তন হয় না।
ঘ) elaboration:
- সম্প্রসারণ; বিস্তৃতি
So, The antonym of 'extinction' is- survival.
n2 - n
n + 2
3n - 1
3n3
3n - 1
Solution:
ধরি
n = 2
ক) n2 - n = 22 - 2 = 4 - 2 = 2 [যা জোড়]
খ) n + 2 = 2 + 2 = 4 [যা জোড়]
গ) 3n - 1 = 3 × 2 - 1 = 5 [যা বিজোড়]
ঘ) 3n3 = 3 × 23 = 24 [যা জোড়]
29
31
32
38
29
Solution:
৩০ ও ১৬ এর ল.সা.গু = ২৪০
১০০০ ÷ ২৪০ = ভাগফল ৪, ভাগশেষ ৪০
৩০ ও ১৬ উভয় সংখ্যা দ্বারা ১ থেকে ১০০০ এর মধ্যে বিভাজ্য পূর্ণসংখ্যা ৪টি
১০০০ ÷ ৩০ = ভাগফল ৩৩, ভাগশেষ ১০
৩০ দ্বারা ১ থেকে ১০০০ এর মধ্যে বিভাজ্য পূর্ণসংখ্যা ৩৩টি
১ থেকে ১০০০ এর মধ্যে ৩০ দ্বারা বিভাজ্য কিন্তু ১৬ দ্বারা বিভাজ্য নয় এমন সংখ্যা ৩৩ - ৪ টি
= ২৯টি
18%
15%
0.15%
0.18%
18%
Solution:
বাস ভাড়া বাড়ে = (2.00 - 1.70) টাকা
= 0.30 টাকা
বাস ভাড়া শতকরা বাড়ে = (0.30/1.70) × 100%
= 17.647 %
≈ 18%
1/5
20/100
0.5
0.2
0.5
Solution:
20% = 20/100 = 1/5 = 0.2
6
9
12
18
18
Solution:
36 = 2 × 3 × 2 × 3
54 = 3 × 3 × 3 × 2
90 = 2 × 3 × 3 × 5
∴ The H.C.F. of the numbers 36, 54 and 90 is = 2 × 3 × 3
= 18
- 9
- 8
- 7
- 6
- 8
সমাধান:
y < 9
∴ - 2x - 8 < 9
বা, - 2x < 17
বা, -x < 17/2
বা, -x < 8.5
∴ x > - 8.5
সুতরাং, x এর সর্বনিম্ন মান - 8 হবে।
24
7
30
18
18
Question: If a + (1/a) = 3, what is a3 + (1/a3)?
Solution:
দেওয়া আছে
a + (1/a) = 3
a3 + 1/a3 = (a + 1/a)3 - 3.a.1/a(a + 1/a)
= 33 - 3 × 3
= 27 - 9
= 18
x2 + 1/x
x2 - 1/x
x2 + 1/2x
x2 - 1/2x
x2 - 1/2x
Solution:
দেওয়া আছে,
secθ + tanθ = x ................. (1)
আমরা জানি,
sec2θ - tan2θ = 1
বা, (secθ + tanθ)(secθ - tanθ) = 1
বা, x(secθ - tanθ) = 1
বা, secθ - tanθ = 1/x ................ (2)
(1) - (2) হতে পাই,
(secθ + tanθ) - (secθ - tanθ) = x - (1/x)
বা, 2tanθ = (x2 - 1)/x
বা, tanθ = (x2 - 1)/2x
∴
unchanged
decreased by 4%
increases by 4%
increases by 5%
decreased by 4%
Solution:
Let,
length of rectangle = 20 and width = 10
so, area = 20 × 10 = 200
Now new length = 20 + 20 × 20%
= 20 + 4
= 24
New Width = 10 - 10 × 20%
= 10 - 2
= 8
So, New area = 24 × 8 = 192
And area decreased by (200 - 192) = 8
In percent = (8/200) × 100 = 4%
So, 4% decreased
529
462
629
523
629
Solution:
৯ - ৫ = ৪
১৩ - ৯ = ৪
∴ সাধারণ অন্তর, d = ৪
প্রথম পদ, a = ৫
পদের সংখ্যা, n = ১৭
প্রথম ১৭ পদের সমষ্টি = (n/2){2a + (n - 1)d}
= (১৭/২){২ × ৫ + (১৭ -১) × ৪}
= (১৭/২) (১০ + ৬৪)
= (১৭/২) × ৭৪
= ১৭ × ৩৭
= ৬২৯
0
2/9
1/3
1/4
1/3
Solution:
1, 3, 5 এই তিনটি অংক দ্বারা 3! = 6 উপায়ে সংখ্যা গঠন করা যায়
5 দ্বারা বিভাজ্য হতে হলে শেষের অংক 5 রেখে সংখ্যার প্রথম দুটি স্থান বাকি দুইটি অংক দিয়ে 2! = 2 উপায়ে গঠন করা যায়।
∴ সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবার সম্ভাবনা = 2/6
= 1/3
5cm
3cm
4cm
7cm
5cm
Solution:
এখানে
x + 1 + 2x - 1 + 3x + 1 = 25
6x + 1 = 25
6x = 25 - 1
6x = 24
x = 4
১ম বাহু = x + 1 = 4 + 1 = 5
২য় বাহু = 2x - 1 = 2 × 4 - 1 = 7
৩য় বাহু = 3x + 1 = 3 × 4 + 1 = 13
5 : 11
6 : 5
5 : 6
3 : 8
5 : 11
Solution:
x : y = 5 : 3
⇒ x/y = 5/3
⇒ 8x/5y = (5 × 8)/(3 × 5) [ 8/5 দ্বারা গুণ করে ]
⇒ 8x/5y = 8/3
⇒ (8x - 5y)/(8x + 5y) = (8 - 3)/(8 + 3) [বিয়োজন - যোজন করে]
⇒ (8x - 5y)/(8x + 5y) = (8 - 3)/(8 + 3)
∴ (8x - 5y) : (8x + 5y) = 5 : 11
12.5
25
50
500
12.5
Solution:
Given that,
Principal, P = Tk. 5,000
Rate, r = 5% = 5/100 = 0.1
Time, n = 2 years
We know that,
Simple Interest = Prn
= (5000 × 5 × 2)/100
= 500
And
Compound Interest = P(1 + r)n - P
= 5000(1 + 0.05)2 - 5000
= 5000(1.05)2 - 5000
= 5512.5 - 5000
= 5512.5 - 5000
∴ Difference = 512.5 - 500 = 12.5
The difference between compound and simple profit is Tk. 12.5
5
8
3
2
2
Solution:
(log36/log6)
= (log62/log6)
= 2log6/log6
= 2
120
30
31
32
31
সমাধান:
এখানে A সেটের উপাদান সংখ্যা ৫টি
A সেটের উপসেট সংখ্যা হবে ২৫ টি = ৩২টি
∴ A সেটের প্রকৃত উপসেট এর সংখ্যা =(৩২ - ১) টি
= ৩১টি
son
brother
uncle
father
uncle
Question: P and O are brothers. R and S are sisters. The son of P is brother of S. Q is related to R as
Solution:
P ও Q পরস্পর ভাই
R ও S পরস্পর বোন
P এর পুত্র S এর ভাই
R ও S এর বাবা P
Q হলো R এর চাচা
0.4%
4%
8%
12%
8%
Solution:
In 3 minutes, 4 liters is poured
In, 120 minutes = (120 × 4)/3 = 160 liters
So, percentage filled = (160 × 100)/2000
= 8%
34
36
38
40
38
Question: The next number in the sequence 3, 6, 11, 18, 27, ........ is-
Solution:
১ম পদ = 3
২য় পদ = 3 + 3 = 6
৩য় পদ = 6 + 5 = 11
৪র্থ পদ = 11 + 7 = 18
৫ম পদ = 18 + 9 = 27
৬ষ্ঠ পদ = 27 + 11 = 38
4
8
12
16
12
Solution:
6 টি সংখ্যার গড় = 14
6 টি সংখ্যার সমষ্টি = 14 × 6
= 84
4 টি সংখ্যার গড় = 15
4 টি সংখ্যার সমষ্টি = 15 × 4
= 60
2 টি সংখ্যার সমষ্টি = 84 - 60
= 24
2 টি সংখ্যার গড় = 24/2 = 12
x ≤ - 2
x ≥ - 2
x ≤ - 1
x ≥ - 1
x ≥ - 1
Solution:
2x - 1 ≥ - 3
2x - 1 + 1 ≥ - 3 + 1
2x ≥ - 2
2x/2 ≥ - 2/2
x ≥ - 1
4
2
1/4
8
1/4
Solution:
xy2/xy = 16/2
y = 8
xy = 2
8x = 2
x = 2/8
x =1/4
20 ways
100 ways
210 ways
1024 ways
প্রশ্নটি বাতিল করা হয়েছে
Solution:
Total number of question = 10
Each question has 2 answer.
∴ These question can be answered in 210 ways = 1024 ways
সঠিক উত্তর: (গ) ও (ঘ)
অপশনে দ্বৈত উত্তর থাকায় বাতিল করা হলো।
32√2
64π
256π
128π
64π
Question: The perimeter of a circle measures 16πcm, what is the area of the circle in sq.cm?
Solution:
মনেকরি
বৃত্তের ব্যাসার্ধ r
বৃত্তের পরিধি = 2πr
বৃত্তের ক্ষেত্রফল = πr2
প্রশ্নমতে
2πr = 16π
2r = 16
r = 8
বৃত্তের ক্ষেত্রফল = πr2
=π82
=64π
Tk. 2 note
Tk. 10 note
Tk. 20 note
Tk. 50 note
Tk. 2 note
কেন্দ্রীয় শহীদ মিনার:
- শহীদ মিনার ভাষা আন্দোলনের স্মৃতিসৌধ।
- এটি বাংলাদেশের রাজধানী ঢাকার কেন্দ্রস্থলে ঢাকা মেডিক্যাল কলেজ প্রাঙ্গণে অবস্থিত।
⇒ প্রথম শহীদ মিনার নির্মাণ হয়েছিল অতিদ্রুত এবং নিতান্ত অপরিকল্পিতভাবে। ঢাকা মেডিকেল কলেজের ছাত্ররা ১৯৫২ সালের ২৩ ফেব্রুয়ারি বিকেলে স্মৃতিস্তম্ভ নির্মাণ শুরু করে রাত্রির মধ্যে তা সম্পন্ন করে। শহীদ মিনারটি ছিল ১০ ফুট উচ্চ ও ৬ ফুট চওড়া। মিনার তৈরির তদারকিতে ছিলেন জিএস শরফুদ্দিন (ইঞ্জিনিয়ার শরফুদ্দিন নামে পরিচিত), ডিজাইন করেছিলেন বদরুল আলম। সাথে ছিলেন সাঈদ হায়দার। ২৪ ফেব্রুয়ারি সকালে, ২২ ফেব্রুয়ারির শহীদ শফিউরেরপিতা অনানুষ্ঠানিকভাবে শহীদ মিনারের উদ্বোধন করেন। ২৬ ফেব্রুয়ারি সকালে দশটার দিকে শহীদ মিনার উদ্বোধন করেন আজাদ সম্পাদক আবুল কালাম শামসুদ্দিন। উদ্বোধনের দিন অর্থাৎ ২৬ ফেব্রুয়ারি পুলিশ ও সেনাবাহিনী মেডিকেলের ছাত্র হোস্টেল ঘিরে ফেলে এবং প্রথম শহীদ মিনার ভেঙ্গে ফেলে।
⇒ বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষার স্বীকৃতি দেবার পরে ১৯৫৭ সালের কেন্দ্রীয় শহীদ মিনারের কাজ শুরু হয়। এর নির্মাণ কাজ শেষ হয় ১৯৬৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেনের নেতৃত্বে গঠিত কমিটির তত্ত্বাবধানে। বাংলাদেশের বিখ্যাত চিত্রশিল্পী হামিদুর রহমান মহান ভাষা আন্দোলনের স্মৃতিবিজড়িত শহীদ মিনারের স্থপতি হিসেবে চিহ্নিত হয়ে আছেন। তাঁরই রূপকল্পনা অনুসারে নভেম্বর, ১৯৫৭ সালে তিনি ও নভেরা আহমেদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে সংশোধিত আকারে শহীদ মিনারের নির্মাণ কাজ কাজ শুরু হয়। ১৯৬৩ সালের ২১শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের অন্যতম শহীদ ব্যক্তিত্ব আবুল বরকতের মাতা হাসিনা বেগম কর্তৃক নতুন শহীদ মিনারের উদ্বোধন করা হয়।
উল্লেখ্য,
- বাংলাদেশের ২ টাকার নোটে শহীদ মিনারের ছবি রয়েছে।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
Standard Bank PLC
Habib Bank PLC
National Bank of Pakistan
United Bank PLC
United Bank PLC
জনতা ব্যাংক পিএলসি:
- ১৯৭১ সালে যুদ্ধের পর স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয়ের সাথে সাথে, রক্ত, অশ্রু, বেদনা এবং আমাদের লক্ষ লক্ষ প্রিয়জনের বেদনায় ভরা একটি যুদ্ধ, দেশের ইতিমধ্যেই ভাঙা আর্থিক ভিত্তি পুনর্নির্মাণের উত্তরাধিকারকে একটি নবজাত রাষ্ট্রের ধসে পড়া অর্থনৈতিক বাস্তবতার বিরুদ্ধে দিনের একটি জরুরি আহ্বান হিসেবে অনুভূত হয়েছিল।
- এই পটভূমিতে, দেশের অর্থনীতি পুনর্গঠনের জন্য, এই অঞ্চলে পূর্বে পরিচালিত বেশ কয়েকটি ব্যাংককে একীভূত করে নতুন ব্যাংক তৈরির ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং এই উদ্যোগের ফলে ১৯৭২ সালে ব্যাংক জাতীয়করণ আদেশ (রাষ্ট্রপতির আদেশ নং ২৬) এর অধীনে পূর্ববর্তী ইউনাইটেড ব্যাংক লিমিটেড এবং ইউনিয়ন ব্যাংক লিমিটেডকে একত্রিত করে জনতা ব্যাংক গঠিত হয়।
⇒ ২০০৭ সালের ১৫ নভেম্বর জনতা ব্যাংক জয়েন্ট স্টক অফ রেজিস্ট্রারদের সাথে নিবন্ধিত হয় এবং জনতা ব্যাংক লিমিটেড নামে একটি পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে পুনর্গঠন করে।
- কোম্পানি আইন ১৯৯৪-এর ২০২০ সংশোধনীর আওতায়, ব্যাংকটির নামকরণ করা হয় জনতা ব্যাংক পিএলসি।
- চেয়ারম্যান: জনাব এম. ফজলুর রহমান।
উৎস: Janata Bank PLC ওয়েবসাইট।
Inani
Sabrong
Laboni
Kuakata
Sabrong
এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোন:
- কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ট্যুরিজম পার্ক বাংলাদেশের সর্ব দক্ষিণে টেকনাফ উপজেলার সাগর তীরে অবস্থিত।
- বিশ্বের দীর্ঘতম বালুকাময় সমুদ্র সৈকত, প্রবাল দ্বীপ সেন্টমার্টিন ও অন্যান্য পর্যটন স্পটসমূহের জন্য কক্সবাজার দেশি-বিদেশি পর্যটকদের চিত্ত বিনোদন ও নৈসর্গিক প্রাকৃতিক শোভা দেখার জন্য অন্যতম গন্তব্যস্থল।
- সাবরাং ট্যুরিজম পার্কের ভেতরে ১০০ একর জায়গায় বিদেশিদের জন্য একটি 'এক্সক্লুসিভ জোন' স্থাপনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চফল কর্তৃপক্ষ (বেজা)।
- বিদেশি পাসপোর্ট দেখিয়ে প্রবেশ করতে হবে এ জোনে।
- দেশের পর্যটন শিল্পের প্রতি বিদেশি পর্যটকদের আকর্ষণ বাড়াতে সীমান্ত উপজেলা টেকনাফে তা বাস্তবায়ন করা হচ্ছে।
- এ সাবরাং ট্যুরিজম পার্কে একাধিক আন্তর্জাতিক মানের হোটেল, কটেজ, বিচ ভিলা, ওয়াটার ভিলা, নাইট ক্লাব, কার পার্কিং, সুইমিংপুল, কনভেনশন হল, বার, অডিটোরিয়াম, অ্যামিউজমেন্ট পার্ক, ক্রাফট মার্কেট, ল্যান্ডস্কেপিংসহ বিভিন্ন পর্যটন সুবিধা থাকবে বলে জানা গেছে।
উৎস: পরিকল্পনা বিভাগ ওয়েবসাইট।
St. Andrews Prize
Yidan Prize
Okayama Award
Raif Badawi Award
Yidan Prize
ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ সম্প্রতি অত্যন্ত মর্যাদাপূর্ণ - (Yidan Prize) ইদান পুরস্কারে ভূষিত হয়েছেন।
স্যার ফজলে হাসান আবেদ:
- ব্রাকের প্রতিষ্ঠাতা ও ইমেরিটাস চেয়ার স্যার ফজলে হাসান আবেদ।
- স্যার ফজলে হাসান আবেদ ১৯৩৬ সালের ২৭শে এপ্রিল হবিগঞ্জ জেলার বানিয়াচং গ্রামে জন্মগ্রহণ করেন।
- স্যার ফজলে হাসান আবেদ ২০১৯ সালের ২০ ডিসেম্বর মারা যান।
⇒ স্যার ফজলে হাসান আবেদ শরণার্থীদের সহায়তায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রত্যন্ত এলাকায় ‘ব্র্যাক’ গড়ে তোলেন।
- দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও ক্ষমতায়নের মাধ্যমে দরিদ্র মানুষের জীবনমানের পরিবর্তন ঘটানো ছিল প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য।
উল্লেখ্য,
- সমাজসেবায় গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ স্যার ফজলে হাসান আবেদ বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ২০২৫ সালের স্বাধীনতা পুরস্কারে (মরণোত্তর) ভূষিত হয়েছেন।
⇒ ২০১০ সালে তিনি ব্রিটেনের সম্মানজনক নাইট উপাধিতে ভূষিত হন।
- ২০১০ সালে দ্বিতীয় বাঙালি এবং স্বাধীন বাংলাদেশের প্রথম ও একমাত্র বাংলাদেশি হিসেবে যুক্তরাজ্যের রানির দেওয়া অন্যতম সর্বোচ্চ সম্মানজনক উপাধি ‘নাইট’ উপাধি অর্জন করেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ।
- তাঁর উল্লেখযোগ্য পুরস্কারগুলোর মধ্যে রয়েছে শিক্ষা উন্নয়নে বিশ্বের সর্বোচ্চ পুরস্কার ইদান প্রাইজ (২০১৯), নেদারল্যান্ডের রাজা কর্তৃক রয়াল নাইটহুড উপাধি (২০১৯), কমিউনিটি লিডারশিপের জন্য রামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড (১৯৮০) ইত্যাদি।
- স্যার ফজলে হাসান আবেদ বহু সম্মানসূচক ডিগ্রি পেয়েছেন। এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রিন্সটন ইউনিভার্সিটি থেকে ‘ডক্টর অব লজ’ (২০১৪), যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে ‘ডক্টর অব লেটার্স’ (২০০৯), মার্কিন যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া ইউনিভার্সিটি থেকে ‘ডক্টর অব লজ’ (২০০৮) এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটি থেকে ‘ডক্টরেট অব হিউমেন লেটার্স’ (২০০৭) উল্লেখযোগ্য।
উৎস: ব্র্যাক ওয়েবসাইট।
Garo
Chakma
Santal
Tanchangya
Santal
সাঁওতাল:
- সাঁওতাল বাংলাদেশের অন্যতম বৃহৎ আদিবাসী জনগোষ্ঠী।
- তাদের বাসস্থান মূলত রাজশাহী, দিনাজপুর, রংপুর ও বগুড়া জেলায়।
- সাঁওতালরা অস্ট্রিক ভাষাভাষী আদি-অস্ট্রেলীয় (প্রোটো-অস্ট্রালয়েড) জনগোষ্ঠীর বংশধর।
- তাদের বছর শুরু হয় ফাল্গুন মাসে।
- সাঁওতালদের প্রধান উৎসব সোহরাই।
- সোহরাই উৎসব সাঁওতালদের একপ্রকার জাতীয় উৎসব যা পৌষ সংক্রান্তির দিন অত্যন্ত জাঁকজমকের সঙ্গে উদ্যাপিত হয়।
- সাওতালদের সমাজ হলো পিতৃতান্ত্রিক।
- সাঁওতালদের প্রধান উপাস্য সূর্য।
- সাঁওতাল সমাজ প্রধানত কৃষিনির্ভর।
- সাঁওতালি ভাষা অস্ট্রিক ভাষার পরিবারভুক্ত।
- সাঁওতালদের নিজস্ব ভাষা আছে কিন্তু লেখ্য বর্ণমালা নেই।
- সাঁওতালদের মধ্যে এখনও ১২টি গোত্রবিভাগ রয়েছে।
- সাঁওতাল গ্রামগুলো দিশাম নামে পরিচিত।
উৎস: i) বাংলাপিডিয়া।
ii) ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি: সপ্তম শ্রেণি।
Mangla
Cox's Bazar
Patuakhali
Chattogram
Chattogram
পারকী সমুদ্র সৈকত:
- পারকী সমুদ্র সৈকত চট্টগ্রাম জেলার আনোয়ারা থানায় অবস্থিত একটি উপকূলীয় সমুদ্র সৈকত।
- স্থানীয়দের কাছে এটির পরিচয় পারকীর চর হিসেবে।
- এছাড়া অনেকে এটিকে পারকী বিচ বলেও পরিচয় দেন।
- চট্টগ্রাম শহর থেকে এই বিচটির দূরত্ব মাত্র ২৫ কিলোমিটার।
- এটি মূলত কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত।
- অর্থাৎ কর্ণফুলী নদীর মোহনার পশ্চিম তীরে পতেঙ্গা সমুদ্র সৈকত এবং পূর্বদক্ষিণ তীরে এই পারকী সমুদ্র্র সৈকত।
উৎস: বাংলাদেশ পর্যটন করপোরেশন ওয়েবসাইট।
Mesopotamian
Mayan
Akkadian
Hebrew
Mesopotamian
সুমেরীয় সভ্যতা:
- সুমেরীয় সভ্যতা মেসোপটেমিয়ায় গড়ে উঠেছিল।
- ৫০০০ খ্রিস্টপূর্বে সুমেরীয় জাতি মেসোপটেমিয়ার দক্ষিণাংশে এবং পারস্য উপকূল অঞ্চলে বসবাস শুরু করে।
- এরা অ-সেমিটিক জাতিগোষ্ঠি এবং মধ্য এশিয়া থেকে স্থানান্তরিত হয়ে মেসোপটেমিয়া অঞ্চলে বসতি স্থাপন করে।
- লিখন পদ্ধতি, জ্ঞান-বিজ্ঞান চর্চা, আইন কানুন প্রণয়ন, ধর্মীয় অনুশাসন ইত্যাদি সুমেরীয়রাই প্রথম শুরু করে।
- সুমেরীয় সভ্যতায় ধর্মীয় ও রাষ্ট্রীয় নেতাদের পদবী ছিল 'পাতেজী'।
- সুমেরীয়রা প্রথম মেসোপটেমিয়া অঞ্চলে খাল খনন, জলাশয় ও বাঁধ নির্মাণ করে সেচ ব্যবস্থা গড়ে তোলে এবং নিজেদের উন্নতি ঘটিয়ে নগর সভ্যতার উদ্ভব ঘটায়।
- সুমেরীয়দের পরবর্তী বিখ্যাত শাসক ছিলেন সম্রাট 'ডুঙি'।
- সম্রাট ডুঙির নেতৃত্বে সুমেরীয়গণ খ্রিস্টপূর্ব ২১০০ অব্দে একটি ঐক্যবদ্ধ সাম্রাজ্য গড়ে তুলেন।
- ডুঙি সুমের জাতির জন্য সর্বপ্রথম একটি বিধিবদ্ধ আইন (Code) প্রচলন করেন।
- সুমেরীয় সমাজে শিল্প ও ব্যবসা পরিচালনায় নারীদের অধিকার দেওয়া হয়েছিল।
- মেসোপটেমীয় সভ্যতার বিকাশ এবং নিত্য নতুন আবিষ্কারের মূলে সুমেরীয়দের অবদানই অধিক ছিল।
- সুমেরীয় শ্রেষ্ঠ স্থাপত্যকীর্তি ‘জিগগুরাট' নামক ধর্মমন্দির।
উল্লেখ্য,
⇒ মেসোপটেমীয় সভ্যতার পর্যায় ছিল ৪টি। যথা:
১. সুমেরীয় সভ্যতা,
২. ব্যাবিলনীয় সভ্যতা,
৩. অ্যাশেরীয় সভ্যতা ও
৪. ক্যালেডীয় সভ্যতা।
উৎস: i) History.com
ii) বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
Politician
Freedom fighter
Women activist
Language hero
Language hero
প্রয়াত প্রখ্যাত ব্যক্তিত্ব রওশন আরা বাচ্চু ছিলেন একজন ভাষা বীর।
রওশন আরা বাচ্চু:
- ১৯৫২ সালের ঐতিহাসিক ভাষা আন্দোলনে রওশন আরা বাচ্চু সক্রিয় ভূমিকা পালন করেন।
- তখন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ছাত্রী ছিলেন।
- তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের সংগঠিত করা ছাড়াও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান ও হলের ছাত্রীদের ভাষা আন্দোলনের পক্ষে সুসংগঠিত করেন।
- একুশে ফেব্রুয়ারি ১৪৪ ধারা ভঙ্গকারী প্রথম ছাত্রী দলের অন্যতম সদস্য ছিলেন ভাষাসংগ্রামী এই নারী।
- তিনি ‘গণতান্ত্রিক প্রগ্রেসিভ ফ্রন্ট’-এ যোগ দিয়ে ছাত্ররাজনীতি শুরু করেন।
- তিনি সলিমুল্লাহ মুসলিম হল এবং উইমেন স্টুডেন্টস রেসিডেন্সের সদস্য নির্বাচিত হন।
উল্লেখ্য,
- রওশন আরা বাচ্চু ১৯৩২ সালের ১৭ ডিসেম্বর সিলেটের কুলাউড়া থানার উছলাপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- ২০১৯ সালে বায়ান্নর অকুতোভয় যোদ্ধা ও ভাষাসংগ্রামী রওশন আরা বাচ্চু চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
উৎস: দ্য ডেইলি স্টার বাংলা।
190
192
195
197
195
'মুজিব বর্ষ' ১৯৫টি দেশ উদযাপন করেছে।
মুজিব বর্ষ:
- মুজিব বর্ষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম ১৯২০ সালের ১৭ মার্চ।
- মুজিব বর্ষের সময়কাল ১৭ মার্চ ২০২০ থেকে ৩১ মার্চ ২০২২ সাল।
- মুজিব বর্ষের ক্ষণগণনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় তেজগাঁও পুরাতন বিমানবন্দর, ঢাকা।
- 'মুজিব বর্ষ' লোগোর ডিজাইন করেন সব্যসাচী হাজরা।
উল্লেখ্য,
- বাংলাদেশের সঙ্গে যৌথভাবে মুজিববর্ষ উদযাপন করেছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কো।
- শুধু বাংলাদেশের সীমানার মধ্যেই নয়, বছরব্যাপী নানা আয়োজনে মুজিববর্ষ উদযাপিত হয়েছে বিশ্বের ১৯৫টি দেশে।
উৎস: প্রথম আলো।
Operation Omega
Operation Searchlight
Operation Crack Platoon
Operation Jackpot
Operation Omega
অপারেশন ওমেগা:
- বাংলাদেশের মুক্তি-আন্দোলনের পক্ষে ইংল্যান্ডে জন্ম নেয় অনন্য উদ্যোগ ‘অপারেশন ওমেগা’।
- এর সদস্যরা মনে করেন বাংলাদেশের ভেতরে দুর্গত জীবনযাপন করছেন যেসব মানুষ, তাদের কাছে খাবার, ওষুধ ও প্রয়োজনীয় সাহায্য পৌঁছে দেয়া অপর মানুষের দায়িত্ব।
- ব্রিটিশ নাগরিক রজার মুডির যুদ্ধবিরোধী পত্রিকা ‘পিস নিউজ’-এ পাকিস্তানি বাহিনীর গণহত্যার চিত্র তুলে ধরা হয়।
- সাহায্য সামগ্রীসহ সাবেক ব্রিটিশ পুলিশ মার্ক ডুরানের নেতৃত্বে ৪ সদস্য বিশিষ্ট টীম ১ জুলাই লন্ডনের ট্রাফেলগার স্কোয়ার থেকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের উদেশ্যে যাত্রা করে।
- মেডিকেল ও খাবার সহায়তা ছাড়াও নানাভাবে তাঁরা তাঁদের কাজ চালান।
- ১৯৭১ সালের ১৮ সেপ্টেম্বর এদের কয়েকজন আটক হয় এবং পাকিস্তান সরকার তাঁদের সাজা দেয়।
- বলা হয়, ফ্লাইট এ পাকিস্তান ত্যাগ করা সময়কাল পর্যন্ত তারা সাজা ভোগ করবেন।
উল্লেখ্য,
- বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় নৌবাহিনীর পরিচালিত প্রথম অভিযান ছিল 'অপারেশন জ্যাকপট'।
- ১৯৭১ সালের ২৫ মার্চ দিবাগত রাতে ব্যাপক গণহত্যা চালিয়ে বাঙালি জাতিকে নিশ্চিহ্ন করার জন্য পাকিস্তানের সামরিক বাহিনী যে সশস্ত্র অভিযান পরিচালনা করে, তারই নাম অপারেশন সার্চলাইট।
- ক্র্যাক প্লাটুন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময় পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের দোসরদের বিরুদ্ধে ঢাকা শহরে গেরিলা আক্রমণ পরিচালনাকারী একদল তরুণ মুক্তিযোদ্ধাদের সংগঠিত দল। যারা তৎকালীন সময় একটি কিংবদন্তিতে পরিণত হয়েছিলেন। এই গেরিলা দলটি অত্যন্ত দক্ষতার সাথে ‘হিট এন্ড রান’ পদ্ধতিতে অসংখ্য আক্রমণ পরিচালনা করে পাকিস্তানি সেনাবাহিনীর মধ্যে ব্যাপক ত্রাসের সঞ্চার করেন।
উৎস: i) প্রথম আলো।
ii) সংগ্রামের নোটবুক।
Takaaki Kajita
Abhijeet Banerjee
Amit Chakma
Emperor Naruhito
Takaaki Kajita
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫২তম সমাবর্তন বক্তা ছিলেন - তাকাকি কাজিতা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫২তম সমাবর্তন:
- ৯ ডিসেম্বর, ২০১৯ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫২তম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে।
- জাপানের টোকিও বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট ফর কসমিক রে রিসার্চ-এর পরিচালক এবং নোবেল বিজয়ী পদার্থবিজ্ঞানী অধ্যাপক ড. তাকাকি কাজিতাকে সমাবর্তন বক্তা হিসেবে আমন্ত্রণ জানানো হয়।
- সমাবর্তন অনুষ্ঠানে তাকে সম্মানসূচক ‘ডক্টর অব লজ’ ডিগ্রি প্রদান করা হয়েছে।
উৎস: ঢাকা বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট।
Suma Biswas
Ruman Shana
Sohel Rana
Bonna Akter
Sohel Rana
২০১৯ সালের দক্ষিণ এশীয় গেমসে, টানা তিনটি স্বর্ণপদক জিতে হ্যাটট্রিক করা বাংলাদেশী তীরন্দাজ হলেন - সোহেল রানা।
South Asian Games:
- দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়া আসর হচ্ছে সাউথ এশিয়ান গেমস (এসএ গেমস)।
- এটি প্রতি চার বছর অন্তর অনুষ্ঠিত হয়।
- আয়োজক সংস্থা: South Asia Olympic Council (SAOC)।
- বর্তমানে ৭টি দেশ এই গেমসে অংশগ্রহণ করে: বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা।
⇒ ১৯৮৪ সালে নেপালের কাঠমান্ডুতে প্রথম আসর অনুষ্ঠিত হয়।
- সর্বশেষ ২০১৯ সালে নেপালের তিন স্থানে অনুষ্ঠিত হয়েছে ১৩তম এসএ গেমস।
- পরবর্তী ১৪তম ২০২৬ সালের গেমস পাকিস্তানের লাহোর, ইসলামাবাদ ও ফয়সালাবাদে অনুষ্ঠিত হবে।
উৎস: Olympic Council of Asia ওয়েবসাইট।
Bangladesh Bank
London Stock Exchange
International Finance Corporation
World Bank
International Finance Corporation
বাংলা বন্ড:
- বিশ্বে প্রথমবারের মতো বাংলাদেশি ‘টাকা বন্ড’ চালু হয়েছে।
- এর নাম দেওয়া হয়েছে ‘বাংলা বন্ড’।
- নভেম্বর, ২০১৯ তারিখে লন্ডন স্টক এক্সচেঞ্জে চালু হয় বাংলাদেশি মুদ্রা টাকায় বাংলা বন্ড।
- বাংলাদেশের বেসরকারি খাতকে বিনিয়োগে উৎসাহ দিতে বিশ্বব্যাংক গ্রুপের সহযোগী সংস্থা ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশনের (আইএফসি) সহায়তায় এ বন্ড চালু হয়।
- এটি আনুষ্ঠানিকভাবে তালিকাভুক্ত হয় লন্ডন স্টক এক্সচেঞ্জে (এলইসি)।
⇒ এলইসিতে তালিকাভুক্ত হওয়ার পর এখন প্রবাসী বাংলাদেশিরা টাকা বন্ডে বিনিয়োগ করতে পারবেন। বিনিয়োগ সুযোগের পাশাপাশি বেসরকারি খাতের অর্থায়ন সংকটও কিছুটা দূর হবে এর মাধ্যমে। বন্ডটি হবে তিন বছর মেয়াদি।
উৎস: i) প্রথম আলো।
ii) BIDA ওয়েবসাইট।
Downloading
Uploading
Browsing
Attaching
Browsing
অপশন আলোচনা:
ক) Downloading (ডাউনলোডিং)
- ডাউনলোডিং বলতে বোঝায় ইন্টারনেট থেকে কোন ফাইল, ছবি, ডকুমেন্ট বা সফটওয়্যার ইত্যাদি আপনার কম্পিউটার বা মোবাইল ডিভাইসে সংগ্রহ করা।
- উদাহরণ: আপনি যখন একটি গান বা ভিডিও আপনার ফোনে সংরক্ষণ করেন, তখন সেটা ডাউনলোডিং।
খ) Uploading (আপলোডিং)
- আপলোডিং হলো আপনার ডিভাইস থেকে ইন্টারনেটে কিছু পাঠানো বা শেয়ার করা।
- উদাহরণ: আপনি যদি ফেসবুকে একটি ছবি দেন বা গুগল ড্রাইভে ফাইল আপলোড করেন, সেটি আপলোডিং।
গ) Browsing (ব্রাউজিং)
- ব্রাউজিং বলতে বোঝায় ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন ওয়েবসাইটে ঘোরা বা তথ্য খোঁজা।
- উদাহরণ: আপনি যখন গুগলে কিছু সার্চ করে বিভিন্ন ওয়েবসাইটে যান, তখন আপনি ব্রাউজ করছেন।
ঘ) Attaching (অ্যাটাচিং)
- এটাচিং সাধারণত বোঝায় ইমেইল বা অন্য কোন মাধ্যমে কোন ফাইল সংযুক্ত করা।
- উদাহরণ: আপনি যদি ইমেইলের সাথে একটি ছবি বা পিডিএফ ফাইল যুক্ত করেন, সেটি অ্যাটাচিং।
সঠিক উত্তর: গ) Browsing (ব্রাউজিং)।
কারণ: ওয়েবসাইট থেকে আরেকটি ওয়েবসাইটে যাওয়ার প্রক্রিয়াটিকে ব্রাউজিং বলা হয়। ইন্টারনেট ব্যবহার করার সময় আমরা বিভিন্ন ওয়েব পেজে যাই, সেটা ব্রাউজিংয়ের অংশ।
সূত্র: microsoft.com
Wiping
Formatting
Defragmenting
Rebooting
Formatting
ক) Wiping (ওয়াইপিং)
- Wiping" মানে হচ্ছে একটি ডিস্ক বা স্টোরেজ ডিভাইসের সকল তথ্য এমনভাবে মুছে ফেলা, যাতে তা আর কখনো পুনরুদ্ধার (recover) করা না যায়। এটি permanent data deletion এর জন্য ব্যবহৃত হয়।
- ব্যবহার:
- সাধারণভাবে উইপিং করা হয় যখন আপনি কোনও হার্ড ড্রাইভ বিক্রি করতে চান এবং চান না যে কেউ আপনার পুরানো তথ্য পাবে।
- উইপিং সফটওয়্যারগুলো তথ্যগুলো একাধিকবার ওভাররাইট করে, যাতে হ্যাকিং করেও ডেটা রিকভার না করা যায়।
- এটি সঠিক উত্তর নয় যদি প্রশ্নের মানে সাধারণভাবে ডেটা মুছে ফেলা বোঝায়, কিন্তু যদি নিরাপদ এবং চূড়ান্তভাবে ডেটা মুছে ফেলার কথা বলা হয়, তখন এটি সঠিক হতে পারে।
খ) Formatting (ফরম্যাটিং)
- ফরম্যাটিং হলো একটি ডিস্কের সব ডেটা ডিলিট করে তাকে পুনরায় ব্যবহার উপযোগী করে তোলা। এটি নতুন ফাইল সিস্টেম তৈরি করে।
- ব্যবহার:
- নতুন হার্ড ড্রাইভ ইনস্টল করার পর, বা কোনো পুরোনো ড্রাইভ পরিষ্কার করে নতুনভাবে ব্যবহার করার জন্য।
- উইন্ডোজ বা অন্য অপারেটিং সিস্টেম ইনস্টল করার আগে এটি প্রায়ই করা হয়।
- এটি এই প্রশ্নের সঠিক উত্তর, কারণ "erasing a disk" মানে সাধারাণভাবে যা বোঝানো হয় তা হলো formatting - ডেটা মুছে ফেলা এবং নতুন করে সেটআপ করা।
গ) Defragmenting (ডিফ্র্যাগমেন্টিং)
- ডিফ্র্যাগমেন্টিং হলো একটি ডিস্কে থাকা ফাইলগুলোকে আবার গোছানো (reorganize) করা, যাতে ডিস্কটি আরও দ্রুত কাজ করতে পারে।
- ব্যবহার:
- এটি ডেটা মুছে ফেলে না। বরং, ফাইলগুলোকে ডিস্কে কাছাকাছি এনে স্পিড অপটিমাইজ করে।
ঘ) Rebooting (রিবুটিং)
- রিবুট মানে হলো কম্পিউটার বা ডিভাইসকে পুনরায় চালু করা।
- ব্যবহার:
- কোনো সফটওয়্যার ইন্সটল করার পর, সমস্যা সমাধানের জন্য, বা সিস্টেম আপডেট করার পরে এটি করা হয়।
- এটি ডিস্কে থাকা তথ্যের উপর কোনো প্রভাব ফেলে না।
- তাই এটি এই প্রশ্নের ভুল উত্তর।
সূত্র: microsft.com
2
3
4
5
2
- এই ধরণের একটি সাধারণ উইন্ডোতে স্ক্রলবার (Scrollbar) থাকে ব্যবহারকারীর জন্য কনটেন্ট দেখতে উপরের দিক বা পাশে নেভিগেট করার সুবিধার্থে।
- সাধারনভাবে উইন্ডোতে দুই ধরনের স্ক্রলবার থাকতে পারে:
1. Vertical Scrollbar (উল্লম্ব স্ক্রলবার) – ওপর থেকে নিচে যাওয়ার জন্য ব্যবহৃত হয়।
2. Horizontal Scrollbar (অনুভূমিক স্ক্রলবার) – বাম থেকে ডানে যাওয়ার জন্য ব্যবহৃত হয়।
- তবে সবসময় দুটো স্ক্রলবার থাকে না।
- যদি কনটেন্ট উইন্ডোর ভেতরে পুরোপুরি ফিট না করে, তখনই স্ক্রলবার দেখা যায়।
উদাহরণস্বরূপ:
- আপনি যদি একটি ওয়েবপেজ খুলেন যেখানে অনেক লেখা বা ছবি থাকে, তখন নিচে যাওয়ার জন্য একটি উল্লম্ব স্ক্রলবার আসে।
- যদি পেজটি চওড়া হয় এবং বাম-ডানে যেতে হয়, তখন অনুভূমিক স্ক্রলবার ও দেখা যায়।
- তবে, সাধারণভাবে চিন্তা করলে, একটি পূর্ণ স্ক্রলযোগ্য উইন্ডোতে ২টি স্ক্রলবার থাকার সম্ভাবনাই বেশি – একটি অনুভূমিক, একটি উল্লম্ব।
সঠিক উত্তর:
ক) ২
সূত্র: microsoft.com
F12
Shift F12
Alt + F12
Ctrl + F12
Ctrl + F12
ক) F12
- F12 চাপলে MS Word বা অন্যান্য Office অ্যাপে Save As ডায়ালগ বক্স খোলে।
- অর্থাৎ, এটি নতুন নামে ফাইল সংরক্ষণ করার জন্য ব্যবহৃত হয়, Open ডায়ালগ বক্স খোলার জন্য নয়।
খ) Shift + F12
- Shift + F12 চাপলে সাধারণত Save ফাংশন কার্যকর হয়, অর্থাৎ বর্তমান ফাইলটি সংরক্ষণ হয়।
- এটি Ctrl + S-এর বিকল্প হিসেবে কাজ করে।
গ) Alt + F12
- Alt + F12 এর কোনও নির্দিষ্ট, স্বীকৃত ব্যবহার নেই OPEN ডায়ালগ বক্স খোলার জন্য MS-Office এ।
- এটি সাধারণত ব্যবহৃত shortcut নয়।
- ঘ) Ctrl + F12
- Ctrl + F12 চাপলে MS Word বা Excel-এ Open ডায়ালগ বক্স খুলে, যেখানে আপনি নতুন কোনও ফাইল খুলতে পারেন।
- এটি হলো Office অ্যাপে পূর্বে সংরক্ষিত ফাইল খোলার শর্টকাট।
- এই উত্তরটি সঠিক।
সঠিক উত্তর:
ঘ) Ctrl + F12
সূত্র: microsoft.com
first page
last page
all pages
even pages
all pages
ফুটার হল একটি পৃষ্ঠার নিচের অংশে প্রদর্শিত তথ্য বা নোট যা সাধারণত পৃষ্ঠা নম্বর, ডেট, সময়, কপিরাইট বা অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য হতে পারে। বিভিন্ন ডকুমেন্ট প্রিন্ট বা ডিজিটাল ফরম্যাটে ফুটার ব্যবহৃত হয় এবং এটি কাগজের নিচে থাকে।
সঠিক উত্তর - গ) সব পৃষ্ঠায় (All Pages)
- এই অপশনটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এবং এর মানে হল যে ডকুমেন্টের প্রতিটি পৃষ্ঠায় ফুটার প্রদর্শিত হবে।
- এতে পৃষ্ঠা নম্বর, ডেট, বা অন্যান্য তথ্য প্রতিটি পৃষ্ঠায় একে অপরের সাথে সমান্তরালভাবে থাকবে।
- এটি পেশাদারী ডকুমেন্টে যেমন রিপোর্ট, ইমেইল, বা টেকনিক্যাল ডকুমেন্টে সাধারণত ব্যবহৃত হয়।
- সকল পৃষ্ঠায় ফুটার থাকলে পাঠক সহজেই পৃষ্ঠা নম্বর বা অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য দেখতে পায়।
সূত্র: microsoft.com
NUM
COUNT
SUM
CHKNUM
COUNT
=COUNT(A1:A5)
- যদি A1 থেকে A5 পর্যন্ত সেলে কিছু সংখ্যক সংখ্যা ও কিছু লেখা থাকে (যেমন: 10, 20, “Apple”, 30, “Hello”), তাহলে এই ফাংশনটি ফলাফল দিবে ৩ (কারণ ৩টি সংখ্যা রয়েছে)।
অপশন আলোচনা:
ক) NUM
- এটি Excel-এর কোনো বৈধ ফাংশন নয়। এমন কোনো ফাংশন Excel-এ নেই যার নাম শুধুমাত্র NUM। সুতরাং এটি ভুল।
গ) SUM
- এটি একটি বৈধ ও গুরুত্বপূর্ণ ফাংশন। এটি রেঞ্জে থাকা সংখ্যাগুলোর যোগফল (sum) প্রদান করে, সংখ্যা গণনা করে না।
উদাহরণ: =SUM(A1:A5)
- যদি রেঞ্জে ১০, ২০ ও ৩০ থাকে, তাহলে ফলাফল হবে ৬০। কিন্তু এখানে সংখ্যা কয়টি আছে তা বলে না, শুধু তাদের যোগফল জানায়। তাই এটি প্রশ্নের জন্য সঠিক নয়।
ঘ) CHKNUM
- এটি NUM এর মতই Excel-এর কোনো ফাংশন নয়। CHKNUM নামে কোনো ফাংশন Excel-এ নেই। তাই এটিও ভুল অপশন।
Excel-এ সংখ্যাসূচক মান গণনার জন্য ব্যবহৃত সঠিক ফাংশন হচ্ছে COUNT।
সুতরাং, সঠিক উত্তর:
খ) COUNT
সূত্র: microsoft.com
Hiding
Cropping
Bordering
Cutting
Cropping
- এই পদ্ধতিতে আপনি ছবির এমন অংশগুলো বাদ দিতে পারেন যেগুলো অপ্রয়োজনীয়, মনোযোগ বিঘ্নকারী বা কম প্রাসঙ্গিক।
- উদাহরণ:
- ধরুন আপনার একটি ছবিতে সামনে সুন্দর মুখের ছবি আছে, কিন্তু পেছনে অপ্রয়োজনীয় বা বিরক্তিকর কিছু দৃশ্য আছে। আপনি চাইলে সেই পেছনের অংশ কেটে ফেলে শুধুমাত্র মুখটা রেখে দিতে পারেন। একেই বলা হয় cropping।
• অপশন আলোচনা:
ক) Hiding (হাইডিং)
- হাইডিং মানে হচ্ছে কোন কিছু লুকিয়ে রাখা, সরিয়ে ফেলা নয়।
- যেমন – ফাইল বা লেয়ারকে অদৃশ্য করে রাখা। এতে ছবির কোনো অংশ মুছে বা সরিয়ে ফেলা হয় না, বরং তা অস্থায়ীভাবে দেখা যায় না।
- তাই এটি ভুল উত্তর।
গ) Bordering (বোর্ডারিং)
- বোর্ডারিং মানে হলো ছবির চারপাশে সীমারেখা বা ফ্রেম যোগ করা। এটি ছবি সাজাতে ব্যবহৃত হয়, কিন্তু এতে কোনো অংশ বাদ দেওয়া হয় না।
- তাই এটি ভুল উত্তর।
ঘ) Cutting (কাটিং)
- Cutting শব্দটি অনেকটা Cropping-এর মতো মনে হলেও, এটি বেশি ব্যবহার হয় কোন কিছুকে কেটে অন্যত্র সরিয়ে নেওয়ার ক্ষেত্রে।
- ছবির নির্দিষ্ট অংশ কেটে অন্য জায়গায় পেস্ট করার প্রসঙ্গে cutting প্রযোজ্য হতে পারে। কিন্তু শুধুমাত্র অবাঞ্ছিত অংশ বাদ দেওয়ার প্রসঙ্গে Cropping-ই সঠিক টার্ম।
- তাই এটি আংশিকভাবে প্রাসঙ্গিক হলেও, প্রশ্নে নির্দিষ্টভাবে "unwanted part remove" বলা হয়েছে – এর সঠিক শব্দ Cropping।
- সঠিক উত্তর: খ) Cropping
সূত্র: microsoft.com
Gutter
Alignment
Merge
Indentation
Indentation
- ইনডেন্টেশন বলতে বোঝায় একটি অনুচ্ছেদের শুরুতে বাম মার্জিন থেকে কিছুটা ফাঁকা জায়গা রেখে লেখা শুরু করা।
- এটি মূলত লেখাকে সুন্দর, গোছানো ও পাঠযোগ্য করতে ব্যবহৃত হয়।
• অপশন আলোচনা:
ক) Gutter (গাটার)
- গাটার হচ্ছে পৃষ্ঠা বাঁধাইয়ের জন্য বাড়তি ফাঁকা জায়গা, যা সাধারণত ডান অথবা বাম পাশে দেওয়া হয় যেন বই বাঁধার সময় লেখা ঢেকে না যায়।
- এটি মূলত মার্জিনের অতিরিক্ত অংশ, ইনডেন্টেশন নয়।
- তাই এটি ভুল উত্তর।
খ) Alignment (অ্যালাইনমেন্ট)
- অ্যালাইনমেন্ট বোঝায় লেখা কোন দিকে সাজানো হয়েছে — বাম (Left), ডান (Right), কেন্দ্র (Center), বা উভয় পাশে (Justify)।
- এটি লেখার সারিবদ্ধতা বোঝায়, কিন্তু মার্জিন ও অনুচ্ছেদের ফাঁকা জায়গা বোঝায় না।
গ) Merge (মার্জ)
- Merge শব্দটি সাধারণত একাধিক সেল, ডকুমেন্ট বা তথ্য একত্রিত করার ক্ষেত্রে ব্যবহৃত হয়, যেমন Excel বা Word টেবিলে সেল মার্জ করা।
- এটি অনুচ্ছেদের শুরুতে ফাঁকা জায়গার সঙ্গে সম্পর্কিত নয়।
সূত্র: microsoft.com
Sylhet Thunders
Rajshahi Royals
Dhaka Platoon
Cumilla Warriors
Sylhet Thunders
'বঙ্গবন্ধু বিপিএল T20'র উদ্বোধনী ম্যাচটি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং সিলেট থান্ডার্সের মধ্যে অনুষ্ঠিত হয়েছে।
Bangabandhu BPL T20:
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ২০১৯ - ২০২০ সালের বছরের বিপিএলকে বিশেষ নামকরণ করা হয়েছিল ‘বঙ্গবন্ধু বিপিএল।’
- ওই বছরই ডিসেম্বরে শুধু দেশের ক্রিকেটারদের নিয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করেছিল বিসিবি।
- সেই বছর বিপিএলের ৭ম আসর অনুষ্ঠিত হয়েছে।
- বিজয়ী: রাজশাহী রয়্যালস।
- রানার আপ: খুলনা টাইগার্স।
উল্লেখ্য,
- ২০২২ সালে বিপিএলের অষ্টম আসর অনুষ্ঠিত হয়েছে।
উৎস: Cricket.com