১) বিদেশাগত বাংলা শব্দের মধ্যে ভিন্ন জাতীয় কোন শব্দগুচ্ছ?
পোশাক-পছন্দ-হিসাব
আড়ং-রং-মোরগ
আলাদা-লোকসান-জেলা
দোকান-শনাক্ত-নিশান
আড়ং-রং-মোরগ
ব্যাখ্যা:
• বিদেশাগত বাংলা শব্দের মধ্যে ভিন্ন জাতীয় শব্দগুচ্ছ - আড়ং-রং-মোরগ।
- 'আড়ং' দেশি শব্দ।
- 'রং' সংস্কৃত শব্দ।
- 'মোরগ' ফারসি শব্দ।
সুতারাং দেখা যাচ্ছে, অপশন - খ'তে একটি বিদেশি শব্দ। বাকি দুইটি দেশি এবং সংস্কৃত শব্দ। তাই সঠিক উত্তর - অপশন - খ।
অন্যদিকে,
অপশন - ক - পোশাক-পছন্দ-হিসাব।
- 'পোশাক' এবং 'পছন্দ' ফারসি শব্দ।
- 'হিসাব' আরবি শব্দ।
অপশন - গ - আলাদা-লোকসান-জেলা।
- 'আলাদা, লোকসান, এবং জেলা' আরবি শব্দ।
অপশন - ঘ - দোকান-শনাক্ত-নিশান।
- 'দোকান, শনাক্ত, এবং নিশান' ফারসি শব্দ।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান
২) বিশেষণ বর্গের উদাহরণ কোনটি?
অসুস্থ ছেলেটি আজ স্কুলে আসেনি।
আমার ভাই পড়তে বসেছে।
পোকায় খাঁওয়া কাঠ দিয়ে ভালো আসবাব হয় না।
সে লিখছে আর হাসছে।
পোকায় খাঁওয়া কাঠ দিয়ে ভালো আসবাব হয় না।
ব্যাখ্যা:
বিশেষণবর্গ
- বিশেষণজাতীয় শব্দের গুচ্ছকে বলা যায় বিশেষণবর্গ।
যেমন:
- আমটা দেখতে ভারী সুন্দর।
- ভদ্রলোক সত্যিকারের নির্লোভ।
- পোকায় খাওয়া কাঠ দিয়ে আসবাব বানানো ঠিক নয়।
অন্যদিকে,
ক্রিয়াবর্গ:
- বাক্যের বিধেয় অংশের ক্রিয়া প্রায় ক্ষেত্রেই ক্রিয়াবর্গতৈরি করে।
যেমন:
- সে লিখছে আর হাসছে।
বিশেষ্যবর্গ:
- বিশেষ্যের আগে এক বা একাধিক বিশেষণ বা সম্বন্ধপদ যুক্ত হয়ে বিশেষ্য বর্গ তৈরি হয়।
যেমন
- আমার ভাই পড়তে বসেছে।
- অসুস্থ ছেলেটি আজ স্কুলে আসেনি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
৩) নিচের কোন শব্দটি পর্তুগিজ ভাষা থেকে আগত নয়?
আলপিন
জানালা
আনারস
লাশ
লাশ
ব্যাখ্যা:
• পর্তুগিজ ভাষা থেকে আগত নয় - লাশ।
- 'লাশ' শব্দটি 'তুর্কি' ভাষা থেকে আগত।
- এটি একটি বিশেষ্য পদ।
- 'লাশ' শব্দের অর্থ - মৃতদেহ।
অন্যদিকে,
- পর্তুগিজ ভাষা থেকে আগত শব্দ - আলপিন, জানালা এবং আনারস।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৪) কোনটি মৌলিক শব্দ?
বাঁশি
মা
তৈল
জলধি
মা
ব্যাখ্যা:
• মৌলিক শব্দ - মা।
অন্যদিকে,
রূঢ়ি শব্দ:
- বাঁশি: বাঁশ দিয়ে তৈরি যে কোনো বস্তু নয়, শব্দটি সুরের বিশেষ বাদ্যযন্ত্র, বিশেষ অর্থে প্রযুক্ত হয়।
- তৈল: শুধু তিলজাত স্নেহ পদার্থ নয়, শব্দটি যে কোনো উদ্ভিজ্জ পদার্থজাত স্নেহ পদার্থকে বোঝায়।
যোগরূঢ় শব্দ - জলধি
মৌলিক শব্দ:
- যে-সব শব্দ বিশ্লেষণ করা বা ভাঙা যায় না, গোটা শব্দটাই নিজে নিজেই সমপূর্ণ হয়ে আছে বা স্বয়ংসিদ্ধ, তাকে মৌলিক শব্দ বলে। মৌলিক শব্দ ভাঙতে চাইলেও তার ভগ্ন বা বিশ্লিষ্ট অংশের কোনো অর্থ হয় না; সে কারণে অবিভাজ্য ও অর্থযুক্ত শব্দই মৌলিক শব্দ অর্থাৎ স্পষ্ট অর্থ ও অবিভাজ্যতাই মৌলিক শব্দের প্রধান বৈশিষ্ট্য।
যেমন- মা, পা, ঘোড়া, উট, বউ, গোলাপ, নাক, লাল, শাল, তিন, লতা ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৫) নিচের কোনটি অঘোষ ধ্বনি নয়?
চ
ট
জ
থ
জ
ব্যাখ্যা:
• অঘোষ ধ্বনি নয় - জ। 'জ' হচ্ছে ঘোষ ব্যঞ্জন।
অন্যদিকে,
অঘোষ ধ্বনি - চ, ট এবং থ।
ঘোষ ব্যঞ্জন:
- যেসব ধ্বনি উচ্চারণের সময়ে ধ্বনিদ্বারের কম্পন অপেক্ষাকৃত বেশি, সেসব ধ্বনিকে বলা হয় ঘোষ ব্যঞ্জন ধ্বনি।
যথা-
- ব, ভ, ম, দ, ধ, ন, র, ল, ড, ঢ, ড়, ঢ়, জ, ঝ, গ, ঘ, ঙ, হ।
অঘোষ ব্যঞ্জন:
- যেসব ধ্বনি উচ্চারণের সময় ধ্বনিদ্বারের কম্পন অপেক্ষাকৃত কম, সেসব ধ্বনিকে অঘোষ ব্যঞ্জন বলা হয়।
যথা:
- প, ফ, ত, থ, স, ট, ঠ, চ, ছ, শ, ক, খ।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
৬) ’সত্য > সইত্য’ কোন ধরনের ধ্বনি পরিবর্তন?
সমীভবন
বিষমীভবন
সম্প্রকর্ষ
অপিনিহিতি
অপিনিহিতি
ব্যাখ্যা:
অপিনিহিতি:
- পরের ই-কার আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জনধ্বনির আগে ই-কার বা উ-কার উচ্চারিত হলে তাকে অপিনিহিতি বলে।
যেমন:
- সাধু > সাউধ,
- বাক্য >বাইক্য,
- সত্য > সইত্য,
- চারি > চাইর,
- মারি > মাইর ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
৭) 'মন' শব্দের বিশেষণ-
মানস
মানসিক
মনন
মানুষ
মানসিক
ব্যাখ্যা:
• 'মন' শব্দের বিশেষণ - মানসিক।
• মন (বিশেষ্য)
- সংস্কৃত শব্দ মনস্ শব্দ থেকে উদ্ভূত শব্দ
অর্থ: যে বৃত্তির সাহায্যে মানুষ বা অন্যান্য প্রাণী তার চারপাশের জগৎ ও অভিজ্ঞতা সম্পর্কে অবহিত হয় এবং কোনো বিষয়ে চিন্তা বা কোনো কিছু অনুভব করতে পারে, চিত্ত, হৃদয়, অন্তঃকরণ, অন্তরিন্দ্রিয়।
- স্মরণ,
- বোধ, ধারণা
- ইচ্ছা, প্রবৃত্তি।
- নিষ্ঠা
- মনোযোগ
- পছন্দ
• মানসিক (বিশেষণ)
- সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয় = মানস+ইক
অর্থ: মনোগত, কল্পনাপ্রসূত।
অন্যদিকে,
- বিশেষ্য পদ - মানস, মনন এবং মানুষ।
উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৮) অনুজ্ঞাসূচক বাক্যের শেষে কোন চিহ্ন বসে?
দাঁড়ি
কমা
সেমিকোলন
হাইফেন
দাঁড়ি
ব্যাখ্যা:
দাঁড়ি বা পূর্ণছেদ:
- বাংলা ভাষায় দাঁড়ি একটি বহুল ব্যবহৃত যতিচিহ্ন। বাক্যের মধ্যে বক্তব্য সমাপ্ত হলে অথবা অর্থ সম্পূর্ণ হলে দাড়ি বা পূর্ণচ্ছেদ বসে।
এর প্রয়োগ ক্ষেত্র হচ্ছে:
- অনুজ্ঞাসূচক বাক্যের শেষে দাঁড়ি বসে। যেমন- কাল একবার এসো।
- নির্দেশাত্মক বাক্যের শেষে দাঁড়ি বসে। যেমন- সব সময় সত্য কথা বলবে।
- পরোক্ষ প্রশ্নের শেষে প্রশ্নবোধক চিহ্নের বদলে দাড়ি ব্যবহার হয়। যেমন- সীমা জানতে চাইল রীমা কবে আসবে।
উৎস: মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯) উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ কোনটি?
গরুর গাড়ি
ছাত্রাবাস
উপাচার্য
জাদুকর
জাদুকর
ব্যাখ্যা:
উপপদ তৎপুরুষ সমাস:
- কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে। এ সমাসে পূর্বপদ সাধারণত বিশেষ্য হয়ে থাকে।
যেমন:
- জাদু করে যে - জাদুকর;
- ধামা ধরে যে - ধামাধরা;
- শিরো ধার্য যা - শিরোধার্য;
- পকেট মারে যে - পকেটমার;
- দ্রুত গমন করে যে - দ্রুতগামী ইত্যাদি।
অন্যদিকে,
অলুক তৎপুরুষ - গরুর গাড়ি = গরুরগাড়ি।
চতুর্থী তৎপুরুষ সমাস - ছাত্রদের জন্য আবাস = ছাত্রাবাস।
অব্যয়ীভাব সমাস - আচার্যের সমীপে = উপাচার্য।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
১০) 'আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই।'-কোন ধরনের বাক্য?
সরল
জটিল
যৌগিক
আশ্রিত
সরল
ব্যাখ্যা:
• সরল বাক্য:
যে বাক্যে একটিমাত্র কর্তা (উদ্দেশ্য) এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া (বিধেয়) থাকে, তাকে সরল বাক্য বলে।
যথা:
- পুকুরে পদ্মফুল জন্মে।
- জ্ঞানী লোক সকলের শ্রদ্ধার পাত্র।
- পরিশ্রমী লোকই সাফল্য লাভ করে।
এরূপ-
“আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই।”- এটি একটি সরল বাক্য।
কারণ, এই বাক্যে একটি মাত্র 'উদ্দেশ্য' (আমার সোনার বাংলা) এবং একটি মাত্র 'বিধেয়' (বৈষম্যের ঠাঁই নাই) থাকায় এটি সরল বাক্যের অন্তর্ভুক্ত।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১১) নিচের কোন বিপরীত শব্দটি ঠিক নয়?
অমৃত - গরল
তস্কর - সাধু
কৃশ - স্থূল
অর্বাচীন - আধুনিক
অর্বাচীন - আধুনিক
ব্যাখ্যা:
• 'অর্বাচীন' শব্দের অর্থ - হালের; নবীন; আধুনিক; অপ্রবীণ।
- 'অর্বাচীন' শব্দের সমার্থগক শব্দ - আধুনিক।
- সুতারাং, 'অর্বাচীন - আধুনিক' বিপরীত শব্দটি ঠিক নয়।
অন্যদিকে,
'অমৃত' এর বিপরীতার্থক শব্দ - গরল।
'তস্কর' এর সঠিক বিপরীত শব্দ - সাধু।
'কৃশ' এর সঠিক বিপরীত শব্দ - স্থূল।
উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১২) নিচের কোনটি ভিন্নার্থক?
অজগর বৃত্তি
গোঁফ খেজুরে
ঘরের ঢেঁকি
ননীর পুতুল
ঘরের ঢেঁকি
ব্যাখ্যা:
• ভিন্নার্থক বাগ্ধারা - 'কায়েতের ঘরের ঢেঁকি' বাগ্ধারার অর্থ - অপদার্থ লোক।
অন্যদিকে,
সমার্থক বাগ্ধারা:
'অজগর বৃত্তি' বাগ্ধারার অর্থ - আলসেমি।
'গোঁফ খেজুরে' বাগ্ধারার অর্থ - খুব অলস।
'ননীর পুতুল' বাগ্ধারার অর্থ- শ্রমবিমুখ।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৩) বাক্যের অন্তর্গত পদসমূহের বিশ্বাসযোগ্য ভাবসম্মিলনের নাম-
আসত্তি
যোগ্যতা
আকাঙ্ক্ষা
কোনটিই নয়
যোগ্যতা
ব্যাখ্যা:
• বাক্যের অন্তর্গত পদসমূহের বিশ্বাসযোগ্য ভাবসম্মিলনের নাম হল - যোগ্যতা।
• আদর্শ বাক্যের জন্যে তিনটি গুণ থাকা থাকা জরুরি।
আকাঙক্ষা:
- বাক্যের অর্থ স্পষ্টকরণে এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা বা প্রয়াস তাকে আকাঙক্ষা বলে।
- ছেলেরা খেলে
- কাজল নিয়মিত লেখাপড়া
- উপরের দু'টি বাক্যই অসম্পূর্ন অর্থাৎ বাক্যে আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি। বাক্যগুলো এভাবে পরিপূর্ণ করা যায়-
- ছেলেরা ফুটবল খেলে।
- কাজল নিয়মিত লেখাপড়া করে।
আসত্তি:
- বাক্যের অর্থসঙ্গতি রক্ষায় সুনির্দিষ্ট পদবিন্যাসই হল-আসত্তি।
- 'নিয়মিত করে হাসান লেখাপড়া'।
- উপরের বাক্যে পদ সন্নিবেশ ঠিকঠাক না হওয়ায় শব্দগুলোর অন্তর্নিহিত ভাব প্রকাশ হয়নি। বাক্যটি এভাবে পরিপূর্ণ করা যায়-
- হাসান নিয়মিত লেখাপড়া করে। এখন বাক্যটি আসত্তিসম্পন্ন।
যোগ্যতা:
- বাক্যের অন্তর্গত পদসমূহের বিশ্বাসযোগ্য ভাবসম্মিলনের নাম হল যোগ্যতা।
- 'বর্ষার রৌদ্র প্লাবনের সৃষ্টি করে'।
- উপরের বাক্যটি ভাব প্রকাশে যোগ্যতা হারিয়েছে। কেননা রোদ কখনো প্লাবন সৃষ্টি করতে পারে না। তাই যোগ্যতাসম্পন্ন বাক্যটি-'বর্ষার বৃষ্টি প্লাবনের সৃষ্টি করে'।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াত মাহমুদ, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
১৪) যুগ্ম স্বরধ্বনির প্রতীক কয়টি?
২৫টি
৭টি
১টি
২টি
২টি
ব্যাখ্যা:
যৌগিক স্বরধ্বনি:
- পাশাপাশি দুটি স্বরধ্বনি থাকলে দ্রুত উচ্চারণের সময় তা একটি সংযুক্ত স্বরধ্বনিরুপে উচ্চারিত হয়। এরূপে একসঙ্গে উচ্চারিত দুটো মিলিত স্বরধ্বনিকে যৌগিক স্বর বা দ্বি-স্বর বলে।
- বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা ২৫টি।
- বাংলা ভাষার দ্বিস্বর বা যৌগিক স্বরধ্বনির প্রতীক ২টি, যথা: ঔ, ঐ।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
১৫) 'করলাম' পদের 'লাম' শব্দাংশ কিসের উদাহরণ?
ক্রিয়া-বিভক্তি
কারক-বিভক্তি
নাম প্রকৃতি
বলক
ক্রিয়া-বিভক্তি
ব্যাখ্যা:
বিভক্তি:
- ক্রিয়ার কাল নির্দেশের জন্য এবং কারক বোঝাতে পদের সঙ্গে যেসব শব্দাংশ যুক্ত থাকে, সেগুলোকে বিভক্তি বলে।
বিভক্তি দুই প্রকার:
- ক্রিয়া-বিভক্তি ও কারক-বিভক্তি।
- 'করলাম' ক্রিয়াপদের 'লাম' শব্দাংশ হলো ক্রিয়া-বিভক্তি এবং 'কৃষকের' পদের 'এর' শব্দাংশ কারক-বিভক্তির উদাহরণ।
অন্যদিকে,
বলক:
- যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হলে বক্তব্য জোরালো হয়, সেগুলোকে বলক বলে। 'তখনই' বা 'এখনও' পদের 'ই' বা 'ও' হলো বলকের উদাহরণ।
নাম-প্রকৃতি:
- বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপদিক বলা হয়। একে নামপদ বা নাম-প্রকৃতিও বলা হয়।
- প্রাতিপদিক হলো তদ্ধিত প্রত্যয়ের প্রকৃতি এবং ধাতু হলো কৃৎ-প্রত্যয়ের প্রকৃতি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১-সংস্করণ)।
১৬) 'একোন' এর ব্যাসবাক্য কোনটি?
এ কে কোন
এক দ্বারা উন
এককে কোন
এক হইতে উন
এক দ্বারা উন
ব্যাখ্যা:
তৃতীয়া তৎপুরুষ সমাস:
- পূর্বপদে তৃতীয়া বিভক্তির লোপে যে সমাস হয় তাকে তৃতীয়া তৎপুরুষ সমাস বলে। ঊন, হীন, শূন্য প্রভৃতি শব্দ উত্তরপদ হলেও তৃতীয়া তৎপুরুষ সমাস হয়।
যেমন:
- এক দ্বারা ঊন = একোন,
- পাঁচ দ্বারা কম = পাঁচকম,
- অগ্নি দ্বারা উৎপাত = অগ্ন্যুৎপাত ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৭) সন্ধির নিয়মানুসারে কোন বানানটি ভুল?
মস্যাধার
প্রত্যেক
নদ্যম্বু
প্রত্যুষ
প্রত্যুষ
ব্যাখ্যা:
• সন্ধির নিয়ম:
ই-কার কিংবা ঈ-কারের পর ই ও ঈ ভিন্ন অন্য স্বর থাকলে ই বাঈ স্থানে 'য' বা য ফলা হয়। য-ফলা লেখার সময় পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে লেখা হয়।
যেমন -
- অতি + অন্ত = অত্যন্ত।
- ইতি + আদি = ইত্যাদি।
- অতি + উক্তি = অত্যুক্তি।
- প্রতি + ঊষ = প্রত্যূষ।
- মসী + আধার = মস্যাধার;
- নদী + অম্বু = নদ্যম্বু।
- প্রতি + এক = প্রত্যেক।
• সঠিক উত্তর বিশ্লেষণ:
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 'প্রত্যুষ' শব্দটিও শুদ্ধ।
সন্ধির দৃষ্টিতে - 'প্রত্যুষ' শব্দটি এসেছে "প্রতি + উষ" থেকে।
মাধ্যমিক ব্যাকরণ (পুরাতন সংস্করণ) অনুসারে, "প্রতি + ঊষ = প্রত্যূষ" দেওয়া আছে।
সন্ধির নিয়ম অনুযায়ী এখানে প্রত্যাশিত রূপ হওয়া উচিত - প্রত্যূষ।
‘প্রত্যুষ’ শব্দটি সে অনুসারে অশুদ্ধ ধরা হয়েছে।
তাই ‘প্রত্যুষ’ সন্ধির নিয়মে গঠিত নয় / ব্যতিক্রম।
রিয়েল জবের পরীক্ষা বিধায় আমরা বই অনুসারে সঠিক উত্তর: ঘ) প্রত্যুষ নিয়েছি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
১৮) নিচের কোনটি 'আনী' প্রত্যয়যোগে গঠিত হয়েও স্ত্রীবাচকতা না বুঝিয়ে ভিন্ন অর্থ বোঝাচ্ছে?
মাতুলানী
ইন্দ্রানী
হিমানী
ক্ষত্রিয়ানী
হিমানী
ব্যাখ্যা:
• হিমানী - শব্দটি দিয়ে স্ত্রীবাচকতা না বুঝিয়ে ভিন্ন অর্থ বোঝাচ্ছে।
- "হিমানী" শব্দটির অর্থ হলো- বরফ, তুষারপুঞ্জ।
• "আনী" প্রত্যয়যোগে গঠিত সংস্কৃত স্ত্রীবাচক শব্দ হলো:
যেমন:
- ইন্দ্র-ইন্দ্রানী,
- মাতুল-মাতুলানী,
- ক্ষত্রিয়-ক্ষত্রিয়ানী,
- শূদ্র-শূদ্রানী ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ, উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৯) কোথায় থাকা হয়? - এটি কোন বাচ্যের উদাহরণ?
কর্তৃবাচ্য
কর্মবাচ্য
ভাববাচ্য
ক্রিয়াবাচ্য
ভাববাচ্য
ব্যাখ্যা:
ভাববাচ্য:
- যে বাচ্যে কর্ম থাকে না এবং বাক্যে ক্রিয়ার অর্থই বিশেষভাবে ব্যক্ত হয় তাকে ভাববাচ্য বলে।
১. ভাববাচ্যের ক্রিয়া সর্বদাই নাম পুরুষের হয়। ভাববাচ্যের কর্তায় ষষ্ঠী, দ্বিতীয়া অথবা তৃতীয়া বিভক্তি প্রযুক্ত হয়।
যেমন-
(ক) আমার (কর্তায় ষষ্ঠী) খাওয়া হলো না। (নাম পুরুষের ক্রিয়া)
(খ) আমাকে (কর্তায় দ্বিতীয়া) এখন যেতে হবে। (নাম পুরুষের ক্রিয়া)
(গ) তোমার দ্বারা (কর্তায় তৃতীয়) এ কাজ হবে না। (নাম পুরুষের ক্রিয়া)
২. কখনো কখনো ভাববাচ্যে কর্তা উহ্য থাকে, কর্ম দ্বারাই ভাববাচ্য গঠিত হয়।
যেমন-
- এ পথে চলা যায় না।
- এবার ট্রেনে ওঠা যাক।
- কোথা থেকে আসা হচ্ছে?
- কোথায় থাকা হয়?
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২০) লেখার সময়ে কোন কথা অব্যক্ত রাখতে চাইলে কোন বিরাম চিহ্ন ব্যবহার করা হয়?
বিন্দু
ত্রিবিন্দু
কমা
কোলন
ত্রিবিন্দু
ব্যাখ্যা:
ত্রিবিন্দু (...):
- লেখার সময়ে কোনো অংশ বাদ দিতে চাইলে বা অব্যক্ত রাখতে চাইলে - ত্রিবিন্দুর ব্যবহার হয়।
যেমন:
- তিনি রেগে গিয়ে বললেন, "তার মানে তুমি একটা ...।"
- আমাদের ঐক্য বাইরের। ... এ ঐক্য জড় অকর্মক, সজীব সকর্মক নয়।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
২১) 'উনকোটি চৌষট্টি' বাগধারাটির অর্থ কোনটি?
অপদার্থ
পাগলামি
অপব্যয়ী
প্রায় সম্পূর্ণ
প্রায় সম্পূর্ণ
ব্যাখ্যা:
• 'ঊনকোটি চৌষট্টি' বাগ্ধারাটির অর্থ - প্রায় সম্পূর্ণ।
অন্যদিকে,
'ঊনপাঁজুরে' বাগ্ধারাটির অর্থ - অপদার্থ।
'ঊনপঞ্চাশ বায়ু' বাগ্ধারাটির অর্থ - পাগলামি।
'উড়নপেকে'বাগ্ধারাটির অর্থ - অপব্যয়ী।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
২২) 'ঈদৃশ' এর বিপরীত শব্দ কোনটি?
সদৃশ
এরকম
সাদৃশ
তাদৃশ
তাদৃশ
ব্যাখ্যা:
• 'ইদৃশ' এর বিপরীত শব্দ - তাদৃশ।
উল্লেখ্য,
'ঈদৃশ' অর্থ: এর মতো, এরূপ, এতাদৃশ।
'তাদৃশ' অর্থ: সেই প্রকার, সেইরকম, তদ্রূপ।
'সদৃশ' অর্থ - সমজাতীয়; সমান; তুল্য।
'সাদৃশ্য' অর্থ - অনুরূপতা; একরূপতা; তুল্যতা।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২৩) 'মৌন নয়' ছোটগল্পটি কার লেখা?
শওকত ওসমান
মুনীর চৌধুরী
জহির রায়হান
রাবেয়া খাতুন
শওকত ওসমান
ব্যাখ্যা:
• 'মৌন নয়' ছোটগল্পটি রচয়িতা - শওকত ওসমান।
- গল্পটি ১৯৫২ ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত।
- এটি হাসান হাফিজুর রহমান সম্পাদিত 'একুশে ফেব্রুয়ারী' সংকলনে প্রকাশিত হয়।
শওকত ওসমান:
- ১৯১৭ সালের ২ জানুয়ারি পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবলসিংহপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
- তাঁর প্রকৃত নাম শেখ আজিজুর রহমান; ‘শওকত ওসমান’ তাঁর সাহিত্যিক নাম।
- 'জাহান্নম হইতে বিদায়', 'দুই সৈনিক' শওকত ওসমান রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস।
শওকত ওসমান রচিত গল্পগ্রন্থ:
- জুনু আপা ও অন্যান্য গল্প,
- প্রস্তর ফলক,
- উভসৃঙ্গ,
- ঈশ্বরের প্রতিদ্বন্দী,
- পিঁজরাপোল ইত্যাদি।
উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
২) বাংলাপিডিয়া।
২৪) 'পরশুরাম' ছন্মনামে পরিচিত-
প্রমথ চৌধুরী
সমরেশ বসু
বলাইচাঁদ মুখোপাধ্যায়
রাজশেখর বসু
রাজশেখর বসু
ব্যাখ্যা:
• রাজশেখর বসুর ছদ্মনাম - পরশুরাম।
অন্যদিকে,
সমরেশ বসুর ছদ্মনাম - কালকূট ও ভ্রমর।
- প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম 'বীরবল।'
- বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম - বনফুল।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
২৫) বিভক্তি মূলত কী?
বলক
যোজক
লগ্নক
নির্দেশক
লগ্নক
ব্যাখ্যা:
বিভক্তি:
- বাক্যের মধ্যে অন্য শব্দের সাথে সম্পর্ক বোঝাতে বিশেষ্য ও সর্বনামের সঙ্গে অর্থহীন কিছু লগ্নক যুক্ত হয়, সেগুলোকে বিভক্তি বলে।
যেমন: -এ, -তে,-য়, -য়ে, -কে, -রে, -র, -এর,-য়ের ইত্যাদি।
- লোকে কি না বলে! এই বাক্যে 'লোক' শব্দের সঙ্গে জুড়ে আছে '-এ' বিভক্তি।
- সে ছেলেকে সঙ্গে নিয়ে গরু চরাতে গেছে। - এই বাক্যে 'ছেলে' শব্দের সঙ্গে জুড়ে আছে '-কে'
বিভক্তি।
- বাড়ির পুকুরের পাড়ে বড়ো ভাইয়ের কলাবাগান। এই বাক্যে 'বাড়ি', 'পুকুর' এবং 'ভাই' শব্দের সঙ্গে জুড়ে আছে '-র', '-এর' এবং '-য়ের' বিভক্তি।
অন্যদিকে,
বলক:
- যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হলে বক্তব্য জোরালো হয়, সেগুলোকে বলক বলে।
যেমন -
'তখনই' বা 'এখনও' পদের 'ই' বা 'ও' হলো বলকের উদাহরণ।
যোজক:
- পদ, বর্গ বা বাক্যকে যেসব শব্দ যুক্ত করে তাকে যোজক বলে।
যেমন: এবং, ও, আর, তবু, অথবা, সুতরাং, কারন, তবে ইত্যাদি।
নির্দেশক:
- যেসব লগ্নক শব্দের সঙ্গে যুক্ত হয়ে নির্দিষ্টতা বোঝায়, সেগুলোকে নির্দেশক বলে।
যেমন-টা, টি, খানা, -খানি, জন, টুকু। নিচে কয়েকটি নির্দেশকের প্রয়োগ দেখানো হলো।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
২৬) Fill in the blank with the right option. My sister really wants ______ dress for Christmas.
a
an
the
no article
a
ব্যাখ্যা:
• Articles মুলত Noun, Pronoun এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতা জ্ঞাপন করে।
- Articles কে প্রধানত দুই ভাগে ভাগ করে যায়।
• Indefinite Articles: A, An-এরা Indefinite Article.
• Definite Articles: The - Definite Article.
• এখানে কোনো নির্দিষ্ট dress-এর কথা বলা হচ্ছে না, বরং যেকোনো একটি dress-এর কথা বলা হচ্ছে।
"Dress" শব্দটি consonant sound দিয়ে শুরু হয়েছে।আর বাক্যে এটি প্রথমবার উল্লেখ করা হয়েছে।
- তাই indefinite article "a" ব্যবহার হবে।
Complete sentence: My sister really wants a dress for Christmas.
অন্যদিকে,
The - নির্দিষ্ট (specific) dress-এর কথা বললে বসে, যেটা আগে থেকে উল্লেখ করা হয়েছে।
Example: My sister really wants the dress we saw yesterday.
- (আগে দেখা নির্দিষ্ট ড্রেস) তাই the বসবে।
২৭) After a while they have arrived their destination. The underlined word is a/an-
preposition
adverb
noun
conjunction
preposition
ব্যাখ্যা:
After a while they have arrived their destination. The underlined word is a/an- preposition.
- After শব্দটি এখানে a while (যা একটি noun phrase বা সময়বাচক noun) এর ঠিক আগে বসেছে।
- এটি বাক্যের অন্যান্য অংশের (they have arrived) সাথে সম্পর্ক স্থাপন করছে এবং সময় নির্দেশ করছে — অর্থাৎ, (After a while) “কিছুক্ষণ পরে”।
- Preposition হলো সেই শব্দ যা noun বা noun phrase-এর আগে বসে বাক্যের অন্য অংশের সাথে সম্পর্ক তৈরি করে। যেমন: after, before, at, in, on ইত্যাদি।
- এখানে after ঠিক এই কাজ করছে বলে এটি preposition.
• After: [preposition]
English meaning: following in time, place, or order/ later than something; following something in time.
Bangla meaning: পরে, তারপর।
Example:
- After winning the prize she became famous overnight.
- After an hour I went home (= when an hour had passed).
Source:
- Cambridge Dictionary.
- Oxford Dictionary.
২৮) There was somebody walking behind us. I thought we _______.
were following
were being followed
were followed
have been followed by somebody
were being followed
ব্যাখ্যা:
সঠিক উত্তর: খ) were being followed.
Complete sentence: There was somebody walking behind us. I thought we were being followed.
বাক্যের অর্থ: আমাদের পিছনে কেউ হাঁটছিল। আমি ভেবেছিলাম আমাদের অনুসরণ করা হচ্ছে।
• প্রশ্নোল্লিখিত বাক্যে কর্তার উল্লেখ না থাকায় বাক্যটি Passive হবে এবং যেহেতু বাক্যটি অতীতে কোনো চলমান ঘটনার বর্ণনা দিচ্ছে তাই এটির Passive form Continuous হবে।
এটি Past Continuous Passive Voice এর Structure অনুসরণ করে: were + being + V3 (followed)
- Context অনুযায়ী এটা Passive Form + Continuous Tense.
অন্য অপশনগুলো:
ক) were following - active form; অর্থ হয় আমরা কাউকে follow করছিলাম — যা বাক্যের অর্থের বিপরীত।
গ) were followed - Simple Past Passive (চলমান action বোঝায় না), অর্থ হয় আমাদের follow করা হয়েছিল (একবারের ঘটনা) — কিন্তু এখানে চলমান অবস্থা (walking behind) বোঝানো হচ্ছে।
ঘ) have been followed - present perfect passive; এটি present-এর সাথে সম্পর্কিত, কিন্তু বাক্যটি (I thought) past tense-এ আছে, তাই tense মিলছে না।
২৯) As soon as he saw me, he ran away. Choose the negative form:
No sooner had he seen me he ran away.
No sooner had he seen me than he ran away.
No sooner he saw me than he ran away.
He did not see me and he ran away.
No sooner had he seen me than he ran away.
ব্যাখ্যা:
Affirmative: As soon as he saw me, he ran away.
Negative: No sooner had he seen me than he ran away.
• As soon as যুক্ত sentence কে Negative করতে হলে:
• Structure:
- As soon as এর জায়গায় no sooner had বসবে,
- প্রদত্ত Sentence এর কর্তা বসে ,
- সে Sentence এর মূল verb এর past participle form বসে,
- sentence এর বাকী অংশ বসে + than + দ্বিতীয় বাক্য অপরিবর্তিত ভাবে বসে।
• Example:
• Affirmative: As soon as he saw the tiger, he ran away.
• Negative: No sooner had he seen the Tiger than he ran away.
অন্য অপশনগুলো ভুল:
ক) No sooner had he seen me he ran away.
- ভুল। than ছাড়া বাক্য অসম্পূর্ণ। “No sooner ... than ...” জোড়া শব্দ, than বাদ দিলে grammar ভুল হয়।
গ) No sooner he saw me than he ran away.
- ভুল। No sooner এর পর inversion (had + subject) হবে, শুধু he saw বসবে না।
ঘ) He did not see me and he ran away.
- ভুল। এর অর্থ হয়েছে “সে আমাকে দেখেনি এবং পালিয়ে গেছে” — যা মূল বাক্যের সম্পূর্ণ বিপরীত অর্থ দেয়।
৩০) Identify the correct antonym for the word 'Profligate'
Aggravate
Frugal
Criticize
Copious
Frugal
ব্যাখ্যা:
The correct answer is- Frugal.
• Profligate (adjective, noun)
- English meaning: spending money or using something in a way that wastes it and is not wise.
- Bangla meaning: অমিতব্যয়ী; অপব্যয়ী; অপচেতা; উড়নচণ্ডী; লম্পট; দুরাচার।
Options,
ক) Aggravate: [verb]
- (১) অধিক গুরুতর/সঙ্গিন/শোচনীয় করে তোলা; প্রকোপ অধিকতর বৃদ্ধি করা; অবনতি ঘটানো: aggravate an illness/ offence. (২) (কথ্য) উত্ত্যক্ত/প্রকোপিত করা; খেপানো।
খ) Frugal: [adjective]
- সাবধান; মিতব্যয়ী; হিসাবি; সামান্য মূল্যের।
গ) Criticize: [verb]
- সমালোচনা করা; ত্রুটিনির্দেশ করা।
ঘ) Copious: [adjective]
- প্রাচুর্যপূর্ণ।
অপশন বিবেচনা করে দেখা যায়, the correct antonym for the word 'Profligate' - Frugal.
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
৩১) Which sentence is incorrect?
Previous studies have shown that motivation plays a crucial role in learning.
The author argues that earlier researchers misunderstood the phenomenon.
The experiment was designed carefully and yields reliable results.
The findings suggested that further research was necessary.
The experiment was designed carefully and yields reliable results.
ব্যাখ্যা:
Answer - The experiment was designed carefully and yields reliable results.
- এই বাক্যটি ভুল কারণ এতে tense-এর সামঞ্জস্যতা (tense agreement) নেই।
• "was designed" - Past tense.
- "yields" → Present tense.
- একই বাক্যে দুই ভিন্ন tense (past + present) একসাথে ব্যবহার করা হয়েছে "and" দিয়ে যুক্ত করে, যা parallel structure ভঙ্গ করেছে।
- একই বাক্যে দুটি verb একই সময়কাল নির্দেশ করছে, তাই তাদের একই tense-এ হওয়া উচিত।
Parallelism Rule: যখন একই বাক্যে দুই বা ততোধিক অংশ "and", "but", "or" ইত্যাদি দিয়ে যুক্ত করা হয়, তখন সেই অংশগুলোর গঠন একই রকম (parallel) হতে হবে।
এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ:
- Tense একই রাখতে হবে।
- Part of speech একই রাখতে হবে (দুই পাশে adjective, দুই পাশে noun, দুই পাশে verb ইত্যাদি)।
- Voice একই রাখতে হবে (active/active বা passive/passive).
এর সঠিক বাক্য হবে:
The experiment was designed carefully and yielded reliable results.
অথবা,
The experiment is designed carefully and yields reliable results.
অন্য বাক্যগুলো সঠিক:
ক) Previous studies have shown that motivation plays a crucial role in learning.
- present perfect tense সঠিকভাবে ব্যবহৃত হয়েছে।
খ) The author argues that earlier researchers misunderstood the phenomenon.
- present tense "argues" এবং past tense "misunderstood" সঠিক, কারণ লেখক বর্তমানে যুক্তি দিচ্ছেন যে গবেষকরা অতীতে ভুল বুঝেছিলেন।
ঘ) The findings suggested that further research was necessary.
- উভয় verb-ই past tense এ আছে, সামঞ্জস্যপূর্ণ।
৩২) Despite his wealth, the monk lived an ascetic life, sleeping on the floor and eating plain rice. Choose the nearest synonym for the underlined word:
Luxurious
Indulgent
Austere
Extravagant
Austere
ব্যাখ্যা:
Despite his wealth, the monk lived an ascetic life, sleeping on the floor and eating plain rice. Choose the nearest synonym for the underlined word: Austere.
• Ascetic:
English meaning: avoiding physical pleasures and living a simple life, often for religious reasons.
Bangla meaning: কৃচ্ছ্রব্রতী; আত্মনিরোধী; কঠোর; কঠোর তপশ্চর্যাপূর্ণ।
Options,
ক) Luxurious:
- বিলাসপূর্ণ; বিলাসবহুল ও আরামদায়ক।
খ) Indulgent:
- প্রশ্রয়পূর্ণ; প্রশ্রয়ী; প্রশ্রয়দাতা
গ) Austere:
- (১) (ব্যক্তি বা ব্যক্তির আচরণ) নির্মম নীতিপরায়ণ; কঠোর। (২) (জীবনযাত্রা, স্থান ও রীতি সম্বন্ধে) অনাড়ম্বর; নিরাভরণ; কঠোর; বিশুষ্ক।
ঘ) Extravagant:
- (১) অপচয়কর; অপব্যয়ী। (২) (ধারণ, কথা, আচরণ) সীমালঙ্ঘনকর; অসংযত।
অপশন বিবেচনা করে দেখা যায়, ascetic এর synonym - Austere.
Source: Accessible Dictionary.
৩৩) After submitting his grant proposal, Kabir's supervisor said, "The ball is in your court now." The underlined idiom means -
He must wait for someone else to act.
He is free to make the next move.
He should abandon the project.
The supervisor will complete the work for him.
He is free to make the next move.
ব্যাখ্যা:
সঠিক উত্তর হলো খ) He is free to make the next move.
এই idiom “The ball is in your court” সাধারণত বোঝায়: এখন সিদ্ধান্ত নেওয়া বা পদক্ষেপ নেওয়ার দায়িত্ব আপনার।
• the ball is in your court (idiom)
English Meaning: It's your responsibility to take action or make a decision.
Bangla Meaning: নিজ হাতে কাজ বা সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব।
Example Sentence:
- The team has done their part, now the ball is in your court to finish the project.
অর্থ বিবেচনা করে দেখা যায়, উল্লিখিত অন্য অপশনগুলো এখানে অপ্রাসঙ্গিক।
Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
৩৪) We wish today was Friday so that we could spend the entire day in the suburbs. Choose the underlined word or phrase that is incorrect -
was
so that
could spend
in the suburbs
was
ব্যাখ্যা:
সঠিক উত্তর হলো: ক) was.
Correct sentence: We wish today were Friday so that we could spend the entire day in the suburbs.
এখানে wish দিয়ে শুরু হওয়া clause-টি একটি hypothetical বা unreal/wishful অবস্থা প্রকাশ করছে — অর্থাৎ আজ শুক্রবার নয়, কিন্তু আমরা চাই যেন আজ শুক্রবার হতো।
• অসম্ভব ইচ্ছা, আকাঙ্ক্ষা ইত্যাদি প্রকাশ করতে would that/ I wish ইত্যাদি ব্যবহৃত হয়।
- এক্ষেত্রে verb এর subjunctive past tense হয়।
- Subjunctive mood-এর নিয়ম অনুসারে (past subjunctive), wish + unreal present situation-এ verb “to be”-এর ক্ষেত্রে সব subject-এর (singular/plural, I/he/she/it) জন্য were ব্যবহার করা হয়।
• More example:
- I wish I were back home in Sylhet.
৩৫) Each of the scripts _______ scrutinized carefully before result submission.
were
have been
has been
are
has been
ব্যাখ্যা:
সঠিক উত্তর: গ) has been.
Complete sentence: Each of the scripts has been scrutinized carefully before result submission.
- Each of the + plural noun (এখানে scripts) হলেও verb singular হবে, কারণ each নিজে singular.
• One of, Any of, Each of, Either of, Neither of বাক্যের subject হিসেবে ব্যবহৃত হলে verb টি singular হবে।
- অর্থাৎ, One of/Each of…+ plural noun + singular verb + ext.
- যেমন: Each of the athletes has been training for months, even years.
• More Examples:
- Each of the guests was greeted with a warm welcome.
- Each of the students was present at the field.
অন্য অপশনগুলো কেন ভুল:
ক) were → plural past tense, ভুল, কারণ subject singular (“each”).
খ) have been → plural verb; কিন্তু each singular, তাই have নয়, has been হবে।
ঘ) are → plural verb; কিন্তু each singular, তাই verb singular হবে।
৩৬) Dr. Aminul ________ at the university since 1998 and has presented multiple papers at conferences.
teaches
has taught
taught
has been teaching
has been teaching
ব্যাখ্যা:
সঠিক উত্তর হলো ঘ) has been teaching.
Complete sentence: Dr. Aminul has been teaching at the university since 1998 and has presented multiple papers at conferences.
Since + point in time হলে আমরা continuous বা perfect tense ব্যবহার করি।
- উল্লিখিত বাক্যে 'since 1998' ব্যবহার হয়েছে যা নির্দিষ্ট সময় থেকে বর্তমান পর্যন্ত চলমান কাজ বোঝায়। এক্ষেত্রে Present Perfect Continuous Tense ব্যবহার হয়।
• ‘for/since’ এর পরে যখন point of time/period of time (for two hours, since morning etc.) উল্লেখ থাকে,তখন Present Perfect Continuous tense হয়।
- আবার, অতীতে কোন কাজ শুরু হয়ে বর্তমানে ও চলছে বুঝালে বাক্যটি Present Perfect Continuous Tense হয়।
- structure: Subject + have been / has been + verb(ing) + time.
• Since এর ব্যবহার:
- Point of time এর পূর্বে since বসে।
- Point of time হচ্ছে সেই সময়কাল যাকে এক, দুই, তিন ইত্যাদি গণনার একক দ্বারা গণনা করা যায় না বরং কোনো মুহূর্ত বা সময়কে নির্দেশ করে।
- যেমন- গত সোমবার, গত সপ্তাহ/মাস/বছর, দুইটা, সাড়ে তিনটা ইত্যাদি।
Example:
- It has been raining since morning.
- He has been studying since morning.
অন্য অপশনগুলো:
ক) teaches - Simple Present, কিন্তু 'since 1998' এর সাথে যায় না।
খ) has taught - Present Perfect, সম্পন্ন কাজ বোঝায় কিন্তু continuous action বোঝায় না।
গ) taught - Simple Past অতীতকাল বোঝায়, এখনও চলমান কাজ নয়।
Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.
৩৭) She _________ the results correctly, but the professor disagreed with her interpretation.
interpreted
has interpreted
is interpreting
had interpreted
had interpreted
ব্যাখ্যা:
সঠিক উত্তর: ঘ) had interpreted.
Complete sentence: She had interpreted the results correctly, but the professor disagreed with her interpretation.
Bangla: সে ফলাফলগুলো সঠিকভাবে ব্যাখ্যা করেছিল, কিন্তু অধ্যাপক তার ব্যাখ্যার সাথে একমত হননি।
উল্লিখিত বাক্যে দুটি অতীতের ঘটনা রয়েছে এবং একটি ঘটনা অন্যটির আগে সংঘটিত হয়েছে। এক্ষেত্রে Past Perfect Tense ব্যবহার হয়।
- যখন অতীতে দুটি কাজ ঘটে এবং একটি আরেকটির আগে ঘটে, তখন:
- আগের কাজ → Past Perfect (had + V3).
- পরের কাজ → Past Simple (V2).
অন্য অপশনগুলো কেন ভুল:
ক) interpreted → simple past; দুটি ঘটনা একই সময়ে বা পরে ঘটার মতো শোনায়, কিন্তু এখানে interpretation আগে ঘটেছে, তাই আগের কাজ - Past Perfect.
খ) has interpreted → present perfect; বর্তমানের সাথে সম্পর্কিত, কিন্তু পুরো বাক্য অতীতে (disagreed).
গ) is interpreting → present continuous; বর্তমান চলমান কাজ বোঝায়, অতীতের সাথে মেলে না।
৩৮) The jury insists that the criminal ________ hung by Saturday.
be
is
was
were
be
ব্যাখ্যা:
সঠিক উত্তর: ক) be.
Complete sentence: The jury insists that the criminal be hung by Saturday.
• এটি Subjunctive Mood এর নিয়ম। কিছু নির্দিষ্ট verb এর পরে that clause এ সবসময় base form of verb (be/do/go ইত্যাদি) ব্যবহার করতে হয়।
• Subjunctive Rule: কিছু verb যেমন- desire, ask, demand, insist, suggest, prefer, propose, recommend ইত্যাদির পর পরবর্তী clause এ s/es/ing/ed বিহীন verb ব্যবহৃত হয়, এরূপ verb কে বলে Subjunctive.
Structure: Subject+ Subjunctive verb + that + পরবর্তী verb এর base form বসে।
- তাই এখানে base form 'be' বসবে।
অন্য অপশনগুলো ভুল:
খ) is — normal present tense, subjunctive-এ ব্যবহার হয় না।
গ) was — past subjunctive/indicative, কিন্তু এখানে present/future necessity বোঝানো হচ্ছে।
ঘ) were — past subjunctive (যেমন: If I were rich...), কিন্তু insist-এর সাথে base form চাই।
৩৯) She was reluctant to comment _______ the ethical implications of the study.
about
on
over
to
on
ব্যাখ্যা:
সঠিক উত্তর হলো: খ) on.
Complete sentence: She was reluctant to comment on the ethical implications of the study.
comment on
Meaning: কিছু সম্পর্কে মন্তব্য করা; মতামত দেওয়া।
Example:
- I don't want any comments on my new haircut, thank you!
---------
comment on → সাধারণত specific issue, event, statement, বা appearance নিয়ে opinion দেওয়া (যেমন: "comments on my new haircut", "comment on the allegations", "comment on what someone said")। এটা formal/academic/news context-এ বেশি common।
comment about → কোনো person-এর character, behaviour, বা personal aspect নিয়ে (বিশেষ করে negative/derogatory) মন্তব্য করা।[informal use]
Source: Accessible Dictionary.
৪০) He said to me, "Did you attend the conference last week?" Which is the correct indirect speech of the given direct speech?
He asked me did I attend the conference the previous week.
He asked me whether I had attended the conference the previous week.
He asked me whether had I attended the conference last week.
He asked me if I attended the conference the week before.
He asked me whether I had attended the conference the previous week.
ব্যাখ্যা:
Direct: He said to me, "Did you attend the conference last week?"
Indirect: He asked me whether I had attended the conference the previous week.
• Interrogative sentence -এর narration পরিবর্তন করার নিয়ম:
- প্রশ্ন করা অর্থে reporting verb "said to" -এর পরিবর্তে asked হয়।
- তারপর Reported speech টি যদি auxiliary verb দ্বারা শুরু হয় তাহলে Inverted comma তুলে দিয়ে linker হিসেবে if/whether বসবে।
- Question word order (Did you attend) → assertive/normal order-এ পরিবর্তন হবে: I had attended.
- reporting verb -এর subject অনুসারে reported speech -এর subject পরিবর্তিত হবে।
Reporting verb past tense হলে, reported speech-এর tense ও পরিবর্তিত হয়, Past Indefinite ("did...attend") → Past Perfect ("had attended").
- "last week" → "the previous week" বা "the week before".
- Direct narration -এর Interrogative sentence টি Indirect -এ Assertive sentence -এ পরিণত হবে।
- Indirect speech-এ রূপান্তরিত বাক্য আর Interrogative থাকে না; একারণে এর শেষে প্রশ্নবোধক চিহ্ন (?) বসবে না।
এজন্য Indirect speech-এ auxiliary verb টি subject-এর পরে বসে।
৪১) Which of the following is a verb?
Annihilate
Publication
Childish
Postponement
Annihilate
ব্যাখ্যা:
Answer - Annihilate.
ক) Annihilate: [verb]
English meaning: to destroy something completely so that nothing is left.
Bangla meaning: সম্পূর্ণরূপে ধ্বংস করা; নিশ্চিহ্ন করা।
খ) Publication: [noun]
English meaning: the act of printing a book, a magazine, etc. and making it available to the public; a book, a magazine, etc. that has been published
Bangla meaning: (১) [Uncountable noun] প্রকাশ; প্রকাশনা। (২) প্রকাশিত পুস্তক; পত্রিকা ইত্যাদি।
গ) Childish: [adjective]
English meaning: connected with or typical of a child.
Bangla meaning: বালসুলভ; চপল।
ঘ) Postponement: [noun]
English meaning: a change to the date or time of an event so that it will take place later than originally planned.
Bangla meaning: মুলতবিকরণ; স্থগিতকরণ।
Source: Oxford, Cambridge, and Accessible Dictionary.
৪২) The researcher _______ the committee praised for methodological rigor later revised the paper.
who
whom
which
that
whom
ব্যাখ্যা:
সঠিক উত্তর: খ) whom.
Complete sentence: The researcher whom the committee praised for methodological rigor later revised the paper.
• ইংরেজি গ্রামারে relative pronoun-এর ক্ষেত্রে:
- দুটি বাক্যকে সংযোগ করতে Relative Pronoun (who, which, what, whose, whom, that, ইত্যাদি) ব্যবহৃত হয়।
- দুই clause বিশিষ্ট বাক্যে শূন্যস্থানের পরে noun/pronoun থাকলে এবং antecedent টি person হলে শূন্যস্থানে whom বসে।
- তবে antecedent টি thing/animal হলে শূন্যস্থানে which/that বসে।
- যদি relative pronoun টি clause-এর subject হয় → who ব্যবহার করা যায় (ব্যক্তির ক্ষেত্রে)।
- যদি relative pronoun টি clause-এর object হয় → whom ব্যবহার করা যায় (ব্যক্তির ক্ষেত্রে)।
• "The researcher" - main subject.
- "the committee praised [the researcher] for methodological rigor" - relative clause.
- Relative clause-এ "the committee" হলো subject এবং "the researcher" হলো object.
- যেহেতু relative pronoun টি object position-এ আছে (the committee praised whom), তাই "whom" সঠিক।
অন্যান্য অপশন কেন ভুল:
- who - subject position-এ ব্যবহৃত হয়।
- which - ব্যক্তির জন্য নয়, বস্তুর জন্য।
- that - এখানে ব্যবহার করা যেতে পারে, কিন্তু formal writing-এ object position-এ "whom" অধিক গ্রহণযোগ্য।
৪৩) He can climb trees _______ a monkey.
as
like
as if
similar to
like
ব্যাখ্যা:
সঠিক উত্তর হলো: খ) like
Complete sentence: He can climb trees like a monkey.
- উল্লিখিত বাক্যে দুটি বিষয়ের মধ্যে তুলনা করা হচ্ছে - 'He' এবং 'a monkey'। যখন noun বা noun phrase এর সাথে তুলনা করা হয়, তখন 'like' ব্যবহার হয়।
• এখানে তুলনা (comparison) করা হচ্ছে — ছেলেটি গাছে ওঠে বানরের মতো।
- Like ব্যবহার করা হয় যখন দুটো জিনিসের মধ্যে সাদৃশ্য (resemblance/similarity) দেখানো হয়, বিশেষ করে noun/pronoun এর সাথে।
- এটা একটা simile (উপমা) তৈরি করে: He climbs like a monkey. [সে বানরের মতো ওঠে।]
- 'Like' একটি preposition যা noun/pronoun এর আগে বসে তুলনা বোঝায়।
Structure: Subject + verb + like + noun/pronoun.
উদাহরণ:
- He runs like a cheetah. (সে চিতার মতো দৌড়ায়)
- She sings like a bird. (সে পাখির মতো গায়)
- He can climb trees like a monkey. (সে বানরের মতো গাছে উঠতে পারে)
অন্য অপশনগুলো:
ক) as:
- 'as' সাধারণত clause (subject + verb) এর সাথে ব্যবহৃত হয় (যেমন: as a monkey does)
অথবা "As" ব্যবহার হয় তুলনা করতে, কিন্তু ভিন্ন structure-এ:
- as + adjective/adverb + as.
- উদাহরণ: He climbs as quickly as a monkey.
- শুধু "as" একা এভাবে বসে না।
গ) as if:
- এটি clause এর সাথে ব্যবহৃত হয় এবং কাল্পনিক অবস্থা বোঝায় (যেমন: as if he were a monkey)
- "As if" মানে "যেন/মনে হয় যেন" - এটা সম্ভাবনাহীন বা কাল্পনিক কিছু বোঝায়।
- Structure: as if + clause (subject + verb).
- উদাহরণ: He climbs as if he were a monkey. (যেন সে একটা বানর)।
- এখানে শুধু "a monkey" আছে, পুরো clause নেই।
ঘ) similar to:
- Similar to" মানে "এর সাথে সাদৃশ্যপূর্ণ/একই রকম"।
- এটা দুটো জিনিসের সাদৃশ্য বোঝায়, কাজের পদ্ধতি নয়।
- উদাহরণ: His ability is similar to a monkey's ability.
- এখানে গঠন ঠিক নয়।
৪৪) The synonym of the word "Erudite" is ______.
Smart
Illiterate
Knowledgeable
Angry
Knowledgeable
ব্যাখ্যা:
Erudite:
English meaning: having or containing a lot of knowledge that is known by very few people.
Bangla meaning: পাণ্ডিত্যপূর্ণ।
Options,
ক) Smart:
- চালাক; দক্ষ; পটু; তীক্ষ্ণধী; বুদ্ধিমান।
খ) Illiterate:
- নিরক্ষর; অক্ষরজ্ঞানহীন; মূর্খ; অজ্ঞ
গ) Knowledgeable:
- জানাশোনা; অভিজ্ঞ; জ্ঞানসম্পন্ন।
ঘ) Angry:
- ক্রুদ্ধ; রুষ্ট।
অপশন বিবেচনা করে দেখা যায়,
Erudite শব্দের অর্থ: অত্যন্ত পাণ্ডিত্যপূর্ণ, বিদ্বান, জ্ঞানী, পড়াশোনায় গভীর জ্ঞানসম্পন্ন ব্যক্তি। এটা একটা formal শব্দ, যা সাধারণত খুব বেশি পড়াশোনা করে যারা অনেক জ্ঞান অর্জন করেছে তাদের বোঝাতে ব্যবহার করা হয়।
Synonym (সমার্থক শব্দ) হিসেবে সবচেয়ে উপযুক্ত হলো Knowledgeable (জ্ঞানী/জ্ঞানসম্পন্ন)।
So, The synonym of the word "Erudite" is - Knowledgeable.
Source: Accessible Dictionary.
৪৫) I bumped _______ one of my old friends in the New Market yesterday.
with
in
on
into
into
ব্যাখ্যা:
Complete sentence: I bumped into one of my old friends in the New Market yesterday.
- অর্থাৎ কারো সাথে হঠাৎ / আকস্মিক ভাবে দেখা হওয়া বুঝাতে bump into ব্যবহৃত হয়।
bump into someone:
English meaning: to meet someone you know when you have not planned to meet them.
Bangla meaning: কারো সাথে হঠাৎ / আকস্মিক ভাবে দেখা হওয়া।
Example:
We bumped into Amy when we were in town last week.
Source: Cambridge Dictionary.
৪৬) Has a storm uprooted the tree? The correct passive voice is-
Has the tree been uprooted?
Has been the tree uprooted by a storm?
Has the tree been uprooted by a storm?
A tree has been uprooted by a storm?
Has the tree been uprooted by a storm?
ব্যাখ্যা:
উল্লিখিত বাক্যটি Present Perfect Tense এর Interrogative sentence। এর Passive Voice করার নিয়ম:
Structure: Has/Have + object + been + V3 + by + subject + ?
• Present perfect tense (have/has) যুক্ত sentence কে Active থেকে Passive Voice করার নিয়ম:
- Object → subject হয়।
- Subject ও tense অনুযায়ী auxiliary verb হিসেবে have been/ has been বসে।
- মূল verb এর past participle form বসে।
- by বসে।
- Subject → object হয়।
• Object (the tree) শুরুতে বসবে,
- Has auxiliary verb হিসেবে থাকবে,
- been + V3 (uprooted) হবে,
- by a storm শেষে বসবে।
Active: Has a storm uprooted the tree?
Passive: Has the tree been uprooted by a storm?
৪৭) Select the correct form of adverb: "The student has carefully submitted her exam paper".
paper
exam
carefully
student
carefully
ব্যাখ্যা:
সঠিক উত্তর: গ) carefully.
"carefully" শব্দটি "submitted" verb টি কে বর্ণনা করছে—কীভাবে (how) ছাত্রীটি তার paper জমা দিল। তাই "carefully" হলো adverb.
• carefully: [adverb]
English meaning: with a lot of attention or thought, so that you avoid hurting yourself, damaging something or doing something wrong.
Bangla meaning: সাবধানে, মনোযোগ সহকারে।
Example:
- Drive carefully.
- She put the glass down carefully.
- Please listen carefully.
• যে সকল word কোন verb, adjective বা নিজেই নিজেকে modify করে তাদের adverb বলে।
• Adverb হলো এমন একটি part of speech যা noun বা pronoun ছাড়া অন্য সকল part of speech কে modify করে।
অন্য অপশনগুলো:
ক) paper:
- noun.
খ) exam:
- noun.
ঘ) student:
- noun.
Source: Oxford Dictionary.
৪৮) Find out the correct translation: অরণ্য রোদন
Busy for nothing.
Out of debt, out of danger.
Crying in wilderness.
Waste not, want not.
Crying in wilderness.
ব্যাখ্যা:
Answer - Crying in wilderness.
• Cry in the wilderness
English Meaning: someone who is pointing out the dangers in a situation or the truth about it, but nobody is paying any attention.
Bangla Meaning: অরণ্যে রোদন করা।
Ex. Sentence: For years, he was a lone voice in the wilderness, and I'll tell you, the man was right.
Bangla Meaning: অনেক দিন ধরেই তিনি অরণ্যে রোদন করে আসছিলেন, এবং আমি বলবো তিনি সঠিক ছিলেন।
Other options,
ক) Busy for nothing. — এটা "বৃথা ব্যস্ততা" বা "অর্থহীন কাজে লেগে থাকা।
খ) Out of debt, out of danger.
English meaning: When we no longer owe money to anyone, we are safe and secure.
- কর্জ নেই কষ্ট নেই।
ঘ) Waste not, want not.
English meaning: said to advise someone not to waste anything, because they might need it in the future.
- কিছুই নষ্ট করো না, অভাব হবে না।
৪৯) Choose the correct spelling:
Parsimoneous
Parsemonious
Parsimonious
Persimonious
Parsimonious
ব্যাখ্যা:
সঠিক উত্তর হলো গ) Parsimonious.
• Parsimonious: [adjective]
English meaning: not willing to spend money or use a lot of something.
Bangla meaning: ব্যয়কুণ্ঠ; কৃপণ।
Example:
- She's too parsimonious to heat the house properly.
- I had to be a little parsimonious with the fresh thyme.
- I think that politicians are often parsimonious with the (= do not tell the complete) truth.
Source: Cambridge & Accessible Dictionary.
৫০) Identify the incorrect part of sentence: There is nothing great than man, nor anything more glorious.
great
than
anything
glorious
great
ব্যাখ্যা:
উত্তর: ক) great.
এই বাক্যে comparative degree ব্যবহার করা হয়েছে, কিন্তু than এর আগে great শব্দটি ভুলভাবে ব্যবহৃত হয়েছে।
• ইংরেজি গ্রামারে যখন nothing ব্যবহার করে তুলনা বোঝানো হয় (comparative degree), তখন greater than ব্যবহার করতে হয় — great এর পরিবর্তে greater হবে।
Correct sentence: There is nothing greater than man, nor anything more glorious.
৫১) In a zoo, each pigeon has 2 legs, and each rabbit has 4 legs. The head count of the two species together is 12, and the leg count is 32. How many pigeons and how many rabbits are there in the zoo?
4, 8
6, 6
6, 8
8, 4
8, 4
ব্যাখ্যা:
Question: In a zoo, each pigeon has 2 legs, and each rabbit has 4 legs. The head count of the two species together is 12, and the leg count is 32. How many pigeons and how many rabbits are there in the zoo?
Solution:
Let,
Number of pigeons = P
Number of rabbits = R
From the problem we get two equations,
Heads, P + R = 12 ......(1)
And,
Legs, 2P + 4R = 32 ; [pigeons 2 Legs and rabbits 4 Legs]
⇒ 2(P + 2R) = 32
⇒ P + 2R = 32/2
∴ P + 2R = 16 .......(2)
Now, (2) - (1) Then we get,
⇒ P + 2R - P - R = 16 - 12
∴ R = 4
From (1) we get,
⇒ P + 4 = 12
⇒ P = 12 - 4
∴ P = 8
There are 8 pigeons and 4 rabbits.
৫২) A train takes 8 seconds to cross a pole and 18 seconds to cross a platform of length 120m. What is the length of the train?
80 m
150 m
200 m
96 m
96 m
ব্যাখ্যা:
Question: A train takes 8 seconds to cross a pole and 18 seconds to cross a platform of length 120m. What is the length of the train?
Solution:
Let the length of the train be L meters.
Now,
Time to cross a pole = 8 s
Distance covered = length of train = L
∴ Speed = L/8 m/s
Again,
Platform length = 120 m
Distance covered = L + 120
Time taken = 18 s
∴ Speed = (L + 120)/18 m/s
ATQ,
L/8 = (L + 120)/18
⇒ 18L = 8L + 960
⇒ 18L - 8L = 960
⇒ 10L = 960
⇒ L = 960/10
∴ L = 96 m
So the length of the train is 96 meters.
৫৩) The average of 8 numbers is 8. If 4 is subtracted from each of 6 of the numbers, what is the new average?
3.5
5
4
6.5
5
ব্যাখ্যা:
Question: The average of 8 numbers is 8. If 4 is subtracted from each of 6 of the numbers, what is the new average?
Solution:
Given that,
The average of 8 numbers = 8
∴ Sum of the 8 numbers = (8 × 8) = 64
If 4 is subtracted from each of 6 of these numbers, then the new sum becomes,
= 64 - (6 × 4)
= 64 - 24
= 40
Therefore, the new average of the 8 numbers will be,
= 40/8
= 5
So the new average is 5.
৫৪) If the side of a square is increased by 10%, by what percent will the area be increased?
16%
21%
32%
100%
21%
ব্যাখ্যা:
Question: If the side of a square is increased by 10%, by what percent will the area be increased?
Solution:
Let the original side length = 10 units.
∴ Area = 10 × 10 = 100 square units
Again,
After a 10% increase, the new side length = 10 + 10% of 10
= 10 + 1 = 11 units
∴ New area = 11 × 11 = 121 square units
∴ Increase in area = 121 - 100 square units
= 21 square units
∴ Percentage increase in area = (21/100) × 100%
= 21%
So the area will increase by 21%
৫৫) If the radius of a right cylinder is tripled and the height is reduced by 40%, then what would the percentage change in volume?
320%
440%
460%
540%
440%
ব্যাখ্যা:
Question: If the radius of a right cylinder is tripled and the height is reduced by 40%, then what would the percentage change in volume?
Solution:
We know,
Volume of a cylinder, V = πr2h .....(1)
Given that,
New radius = 3r
New height = h - 40% of h
= (1 - 0.40)h
= 0.6h
∴ New volume, V' = π(3r)2(0.6h)
= π × 9r2 × 0.6h
= π × 5.4 × r2h
= 5.4 × (πr2h)
= 5.4 × V ; [From 1]
So, new volume = 5.4 times the original volume
∴ Percentage change in volume = {(V' - V)/V} × 100%
= {(5.4V - V)/V} × 100%
= (4.4V/V) × 100%
= 4.4 × 100%
= 440% increase
So the volume increases by 440%.
৫৬) What is the angle between the hour and minute hands of a clock at 14 : 50?
135°
140°
145°
150°
145°
ব্যাখ্যা:
Question: What is the angle between the hour and minute hands of a clock at 14 : 50?
Solution:
At 14 : 50, the clock is in the second hour of the afternoon. We use the 12-hour format for calculation.
Then we get, 14 : 50 = 2 : 50
We know,
Angle = |11M - 60H|/2 = |(11 × 50) - (60 × 2)|/2
= |550 - 120|/2
= 430/2
= 215°
∴ The smaller angle between hands = 360° - 215° = 145°
So the angle between the hour and minute hands at 14 : 50 is 145°.
৫৭) The average of a non-zero number and its square is 5 times the number. The number is-
9
17
29
none of these
9
ব্যাখ্যা:
Question: The average of a non-zero number and its square is 5 times the number. The number is-
Solution:
Let the number be x (x ≠ 0).
According to the question,
The average of the number and its square is 5 times the number.
⇒ (x + x2)/2 = 5x
⇒ x + x2 = 10x
⇒ x2 + x - 10x = 0
⇒ x2 - 9x = 0
⇒ x(x - 9) = 0
So, x = 0 or x = 9
But the number is non-zero, so we discard x = 0.
Therefore, the number is 9.
৫৮) How many terms of the arithmetic progression 2, 7, 12,... should be taken so that their sum equals 354?
10
11
12
13
12
ব্যাখ্যা:
Question: How many terms of the arithmetic progression 2, 7, 12,... should be taken so that their sum equals 354?
solution:
Given arithmetic progression: 2, 7, 12, …
First term, a = 2
Common difference, d = 5
We know,
Sum of first n terms, Sn = (n/2) × [2a + (n - 1)d]
ATQ,
(n/2) × [2 × 2 + (n - 1) × 5] = 354
⇒ (n/2) × [4 + 5n - 5] = 354
⇒ (n/2) × (5n - 1) = 354
⇒ n(5n - 1) = 708
⇒ 5n2 - n - 708 = 0
⇒ 5n2 - 60n + 59n - 708 = 0
⇒ 5n(n - 12) + 59(n - 12) = 0
⇒ (n - 12)(5n + 59) = 0
Now, n - 12 = 0
∴ n = 12
Or
5n + 59 = 0
∴ n = - 59/5 ; [not possible, n must be positive]
∴ 12 terms of the arithmetic progression must be taken to result in a sum of 354.
৫৯) If 2x = 3y = 6 - z, find the value of (1/x) + (1/y) + (1/z).
- 1
0
1
2
0
ব্যাখ্যা:
Question: If 2x = 3y = 6-z, find the value of (1/x) + (1/y) + (1/z).
Solution:
Let,
2x = 3y = 6-z = k
Now,
2x = k
2 = k1/x ......(1)
Similarly,
3 = k1/y ....(2)
And
6 = k-1/z
⇒ 2 × 3 = k-1/z
⇒ k1/x × k1/y = k-1/z ; [From (1) and (2)]
⇒ k(1/x + 1/y) = k-1/z
⇒ (1/x + 1/y) = - 1/z
∴ 1/x + 1/y + 1/z = 0
৬০) In a simultaneous throw of a pair of dice, what is the probability of getting a total more than 8?
5/18
13/18
1/4
7/18
5/18
ব্যাখ্যা:
Question: In a simultaneous throw of a pair of dice, what is the probability of getting a total more than 8?
Solution:
When two fair six-sided dice are thrown together. Then we get
Total outcomes = 6 × 6 = 36
And, Count outcomes with sum > 8
We want sum > 8 ⇒ sums = 9, 10, 11, 12
Sum 9 = (3, 6), (4, 5), (5, 4), (6, 3) ⇒ 4 outcomes
Sum 10 = (4, 6), (5, 5), (6, 4) ⇒ 3 outcomes
Sum 11 = (5, 6), (6, 5) ⇒ 2 outcomes
Sum 12 = (6, 6) ⇒ 1 outcome
∴ Total favorable outcomes = 4 + 3 + 2 + 1 = 10
∴ Probability(sum > 8) = favorable outcomes/total outcomes
= 10/36
= 5/18
So the probability of getting a total more than 8 is 5/18.
৬১) The H.C.F. of two number is 11 and their L.C.M. is 693. If one of the numbers is 77, find the other.
99
89
79
69
99
ব্যাখ্যা:
Question: The H.C.F. of two number is 11 and their L.C.M. is 693. If one of the numbers is 77, find the other.
Solution:
Given that,
H.C.F. of two numbers = 11
L.C.M. of two numbers = 693
One number = 77
Let the other number = x
We know the relation between H.C.F., L.C.M., and two numbers.
⇒ Product of the two numbers = H.C.F. × L.C.M.
⇒ 77 × x = 11 × 693
⇒ x = (11 × 693)/77
⇒ x = 693/7
∴ x = 99
So the other number is 99.
৬২) Silver is 17 times as heavy as water and copper is 7 times as heavy as water. In what ratio should these be mixed to get alloy 13 times as heavy as water?
1 : 1
2 : 3
1 : 2
3 : 2
3 : 2
ব্যাখ্যা:
Question: Silver is 17 times as heavy as water and copper is 7 times as heavy as water. In what ratio should these be mixed to get alloy 13 times as heavy as water?
Solution:
Given that,
Density of silver is 17 times as heavy as water
Density of copper is 7 times as heavy as water
Mixture should be 13 times as heavy as water
Let the weights of silver and copper be x and y respectively. Then we get,
⇒ (17x + 7y)/(x + y) = 13
⇒ 17x + 7y = 13(x + y)
⇒ 17x + 7y = 13x + 13y
⇒ 17x - 13x = 13y - 7y
⇒ 4x = 6y
⇒ x/y = 6/4 = 3/2
∴ x : y = 3 : 2
So Ratio of silver to copper = 3 : 2
৬৩) The average of six numbers is 30. If the average of first four is 25 and that of last three is 35, the fourth number is:
30
28
25
20
25
ব্যাখ্যা:
Question: The average of six numbers is 30. If the average of first four is 25 and that of last three is 35, the fourth number is:
Solution:
Given that,
Average of 6 numbers = 30
∴ Sum of 6 numbers = 6 × 30 = 180
Average of first 4 numbers = 25
∴ Sum of first 4 numbers = 4 × 25 = 100
And, Average of last 3 numbers = 35
∴ Sum of last 3 numbers = 3 × 35 = 105
∴ Fourth number is = (Sum of first 4 + Sum of last 3) - Total sum
= (100 + 105) - 180
= 205 - 180
= 25
So the fourth number is 25.
৬৪) A sum of TK. 600 amounts to TK. 720 in 4 years at simple interest. What will it amount to if the rate of interest is increased by 2%?
750
768
800
550
768
ব্যাখ্যা:
Question: A sum of TK. 600 amounts to TK. 720 in 4 years at simple interest. What will it amount to if the rate of interest is increased by 2%?
Solution:
Given that,
Principal, P = Tk. 600
Amount = Tk. 720
Time, n = 4 years
∴ Simple Interest, SI = Amount - Principal = 720 - 600 = Tk. 120
We know,
SI = (P × r × n)/100
⇒ 120 = (600 × r × 4)/100
⇒ 120 = (2400 × r)/100
⇒ 120 = 24r
⇒ r = 120/24
∴ r = 5%
Again,
New rate = original rate + 2% = 5% + 2% = 7%
∴ New SI = (P × r × n)/100
= (600 × 7 × 4)/100
= 16800/100
= Tk. 168
∴ New Amount = Principal + New Interest
= 600 + 168
= Tk. 768
∴ If the rate of interest is increased by 2%, the sum will amount to Tk. 768 in 4 years.
৬৫) In a mixture, the ratio of the milk and water is 6: 5. When 22 liter mixture is replaced by water, the ratio becomes 9: 13. What is the quantity of water after replacement?
62 liter
50 liter
40 liter
52 liter
52 liter
ব্যাখ্যা:
Question: In a mixture, the ratio of the milk and water is 6: 5. When 22 liter mixture is replaced by water, the ratio becomes 9 : 13. What is the quantity of water after replacement?
Solution:
Given that,
milk : water = 6 : 5
And 22 liter mixture are replaced by water
Now,
Let milk = 6x and water = 5x
In 22 liter mixture, milk removed = (6/11) × 22 = 12 liter
And water removed = (5/11) × 22 = 10 liter
According to question,
(6x - 12) : (5x - 10 + 22) = 9 : 13
⇒ 13(6x - 12) = 9(5x + 12)
⇒ 78x - 156 = 45x + 108
⇒ 78x - 45x = 108 + 156
⇒ 33x = 264
⇒ x = 8
∴ Initial water = 5x = 5 × 8 = 40 liters
Water removed in 22 L mixture = 10 liters
And water added back = 22 liters
∴ Water after replacement = Initial water - water removed + water added
= 40 - 10 + 22
= 52 liters
So the quantity of water after replacement is 52 liters.
৬৬) Person 1 to 4 receive equal shares of an income, while Person 5 receives half of what each of Persons 1 to 4 receives. If the total income is 18000 taka, how much does Person 5 get?
1500
2000
2500
3000
2000
ব্যাখ্যা:
Question: Person 1 to 4 receive equal shares of an income, while Person 5 receives half of what each of Persons 1 to 4 receives. If the total income is 18000 taka, how much does Person 5 get?
Solution:
Let the amount each of Persons 1 to 4 receives = x taka.
Then Person 5 receives = x/2 taka.
ATQ,
Total income = amount received by all 5 persons
⇒ x + x + x + x + (x/2) = 18000
⇒ 4x + x/2 = 18000
⇒ (8x + x)/2 = 18000
⇒ 9x/2 = 18000
⇒ 9x = 36000
⇒ x = 36000/9
∴ x = 4000
Therefore, Person 5 receives = x/2 = 4000/2 = Tk. 2000
৬৭) If (x/y) + (y/x) = √7, what is the value of (x4/y4) + (y4/x4)?
22
23
25
27
23
ব্যাখ্যা:
Question: If x/y + y/x = √7, what is the value of (x4/y4) + (y4/x4)?
Solution:
Given that,
x/y + y/x = √7
Now,
(x4/y4) + (y4/x4)
= (x2/y2)2 + (y2/x2)2
= (x2/y2 + y2/x2)2 - 2 ; [a2 + b2 = (a + b)2 - 2ab]
= {(x/y)2 + (y/x)2}2 - 2
= {(x/y + y/x)2 - 2}2 - 2 ; [a2 + b2 = (a + b)2 - 2ab]
= {(√7)2 - 2}2 - 2
= (7 - 2)2 - 2
= 25 - 2
= 23
৬৮) (289)0.17 × (17)0.16 = ?
4
√7
√17
√19
√17
ব্যাখ্যা:
Question: (289)0.17 × (17)0.16 = ?
Solution:
Given that,
(289)0.17 × (17)0.16
= (172)0.17 × (17)0.16
= (17)0.34 ×(17)0.16
= (17)0.34 + 0.16
= (17)0.50
= (17)1/2
= √17
৬৯) The sum of seventh and eleventh term of an arithmetic progression is 18. What is the sum of the first seventeen terms of that progression?
153
120
127
143
153
ব্যাখ্যা:
Question: The sum of seventh and eleventh term of an arithmetic progression is 18. What is the sum of the first seventeen terms of that progression?
Solution:
In an arithmetic progression.
Let first term = a
Common difference = d
We know,
a = a + (n - 1)d
∴ a7 = a + 6d and a11 = a + 10d
Given that,
Seventh term + eleventh term = 18
⇒ a7 + a11 = 18
⇒ a + 6d + a + 10d = 18
⇒ 2a + 16d = 18
⇒ 2(a + 8d) = 18
∴ a + 8d = 9 ........(1)
We need the sum of the first 17 terms.
S17 = (n/2) × [2a + (n - 1)d]
= (17/2) × [2a + 16d]
= 17/2 × 2(a + 8d)
= 17 × (a + 8d)
= 17 × 9
= 153
So the sum of the first seventeen terms is 153.
৭০) In how many different ways can the letters of the word "JASHORE" be arranged so that the vowels always come together?
120
720
114
126
720
ব্যাখ্যা:
Question: In how many different ways can the letters of the word "JASHORE" be arranged so that the vowels always come together?
Solution:
The word J A S H O R E = 7 letters
There, Vowels = A, O, E (3 vowels)
Consonants = J, S, H, R (4 consonants)
Now,
Treat the 3 vowels (A, O, E) as a single unit.
So now we have, [A O E] J S H R
Total units to arrange = 5 (1 vowel block + 4 consonants)
Number of ways to arrange these 5 units = 5! = 120 ways
And
The 3 vowels (A, O, E) can be arranged among themselves in = 3! = 6 ways
Total number of arrangements = (ways to arrange the 5 units) × (ways to arrange vowels inside the block)
= 120 × 6
= 720
So there are 720 different ways to arrange the letters of 'JASHORE' such that the vowels always come together.
৭১) For which project did Marina Tabassum receive the Aga Khan Award in 2025?
Khudi Bari
Hridi Bari
Mati Bari
Jol Bari
Khudi Bari
ব্যাখ্যা:
আগা খান পুরস্কার:
- স্থাপত্যের জন্য আগা খান পুরস্কার প্রদান করা হয়৷
- পুরস্কার প্রবর্তন করা হয়: ১৯৭৭ সালে।
- প্রয়াত আগা খান চতুর্থ প্রিন্স করিম আগা খান এই পুরস্কার প্রবর্তন করেন ।
- স্থাপত্য, পরিকল্পনা অনুশীলন, ঐতিহাসিক সংরক্ষণ এবং ভূদৃশ্য স্থাপত্যে উৎকর্ষতার নতুন মান নির্ধারণকারী প্রকল্পগুলিকে প্রতি তিন বছর অন্তর আগা খান স্থাপত্য পুরস্কার প্রদান করা হয়।
আগা খান স্থাপত্য পুরস্কার ২০২৫:
- ২০২৫ সালে আগা খান স্থাপত্য পুরস্কার লাভ করে মেরিনা তাবাসসুম।
- মেরিনা তাবাসসুম ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর'-এর প্রধান পরামর্শক।
- বাংলাদেশের খ্যাতিমান স্থপতি মেরিনা তাবাসসুম দ্বিতীয় দফায় স্থাপত্যের সম্মানজনক স্বীকৃতি আগা খান পুরস্কারের জন্য নির্বাচিত
হয়েছেন।
- তাঁর নকশা করা ‘খুদি বাড়ি' প্রকল্প আগা খান স্থাপত্য পুরস্কার-২০২৫–এর জন্য মনোনীত হয়েছেন।
- কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এই পুরস্কারের জন্য মেরিনা তাবাশ্যমসহ সাত বিজয়ীর নাম ঘোষণা করা হয়।
- মেরিনা তাবাসসুম এর আগে ২০১৬ সালে ঢাকার দক্ষিণখানে বাইতুর-রউফ মসজিদের নকশার জন্য আগা খান স্থাপত্য পুরস্কার জিতেছিলেন। - সুলতানি আমলের স্থাপত্যের আদলে নকশা করা এ মসজিদ ২০১২ সালে নির্মিত হয়।
তথ্যসূত্র - Aga Khan Development Network ওয়েবসাইট ও প্রথম আলো পত্রিকার রিপোর্ট।
৭২) The jute of which district of Bangladesh has been recognized as the 61st Gl product?
Rajbari
Faridpur
Rangpur
Mymensingh
Faridpur
ব্যাখ্যা:
জিআই পণ্য:
- জিআই এর পূর্ণরূপ জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন বা ভৌগোলিক নির্দেশক।
- এই স্বীকৃতি দিয়ে থাকে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান পেটেন্ট, ডিজাইন ও ট্রেড মার্কস অধিদপ্তর (ডিপিডিটি)।
- জিআই হলো এমন একটি স্বীকৃতি, যা কোনো পণ্যের নির্দিষ্ট ভৌগোলিক এলাকার বিশেষ গুণগত মান বা খ্যাতি নির্দেশ করে।
- এটি পণ্যের ভালো দাম পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
- ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশনের (ডব্লিউআইপিও) এক বিশ্লেষণ অনুসারে, সাধারণত ক্রেতারা পণ্য কেনার সময় সেগুলোর উৎসকে বেশি গুরুত্ব দেন।
- বাংলাদেশ ১৯৮৫ সালে ডব্লিউআইপিওর সদস্যপদ পায়।
৬১তম জিআই পণ্য:
- বাংলাদেশের ফরিদপুর জেলার পাট ৬১তম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে।
- ২০২৪ সালের আগস্টে ফরিদপুর জেলার পাট জিআই পণ্য হিসেবে নিবন্ধন করা হয়।
- বাংলাদেশের পাট ও পাটজাত পণ্য খাত দেশের অর্থনীতি, গ্রামীণ জীবিকা এবং পরিবেশবান্ধব উন্নয়নে বহু দশক ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
- ‘সোনালি আঁশ’ নামে পরিচিত এই ফসল দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান উৎস ছিল।
- গ্রামীণ অর্থনীতির চালিকাশক্তি, শিল্পাঞ্চলের বিকাশ এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের পরিচয়ের অন্যতম বাহক পাট ছিল সব ক্ষেত্রেই কেন্দ্রবিন্দু।
- বিশেষ করে ফরিদপুর অঞ্চলের পাট তার দীর্ঘ, উজ্জ্বল ও শক্তিশালী আঁশের কারণে বিশ্ববাজারে একটি স্বতন্ত্র সুনাম অর্জন করেছিল।
তথ্যসূত্র - বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট ওয়েবসাইট ও সমকাল পত্রিকার রিপোর্ট।
৭৩) How many banks were recently merged to form the 'Sammilito Islami Bank PLC'?
3
4
5
6
5
ব্যাখ্যা:
সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি:
- সম্প্রতি ৫টি ব্যাংক একীভূত হয়ে 'সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি' গঠিত হয়।
- এই ৫টি ব্যাংক হলো:
• ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক,
• গ্লোবাল ইসলামী ব্যাংক,
• সোশ্যাল ইসলামী ব্যাংক,
• এক্সিম ব্যাংক,
• ইউনিয়ন ব্যাংক।
- সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি যাত্রা শুরু করে ২ ডিসেম্বর, ২০২৫ সালে।
- ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন সাবেক সচিব ড. মোহাম্মদ আইয়ুব মিয়া।
- ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’র পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা।
- এর মধ্যে ২০ হাজার কোটি সরকার দিচ্ছে, আর বাকি ১৫ হাজার কোটি আসবে আমানতকারীদের শেয়ার থেকে।
তথ্যসূত্র - প্রথম আলো ও ইত্তেফাক পত্রিকার রিপোর্ট।
৭৪) The International Literacy day is-
4 October
4 September
8 September
8 November
8 September
ব্যাখ্যা:
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস:
- আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয় ৮ সেপ্টেম্বর।
- ২০২৫ সালেদিবসটির প্রতিপাদ্য ‘প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার’।
- ইউনেস্কো ১৯৬৬ সালে ৮ সেপ্টেম্বরকে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসেবে ঘোষণা করে।
- ১৯৬৭ সালে বিশ্বে প্রথম আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয়৷
কয়েকটি গুরুত্বপূর্ণ দিবস:
- ৪ অক্টোবর - বিশ্ব প্রাণী দিবস।
- ১১ জুলাই - বিশ্ব জনসংখ্যা দিবস।
- ৫ জুন - বিশ্ব পরিবেশ দিবস।
- ২১ মার্চ - বিশ্ব বন দিবস।
- ৮ জুন - বিশ্ব সমুদ্র দিবস।
- ৫ ডিসেম্বর - বিশ্ব মৃত্তিকা দিবস।
- ৮ মার্চ - বিশ্ব নারী দিবস।
- ৭ এপ্রিল - বিশ্ব স্বাস্থ্য দিবস।
তথ্যসূত্র - ইউনেস্কো ওয়েবসাইট ও জাতিসংঘ ওয়েবসাইট।
৭৫) How many referendums have been held in Bangladesh so far?
Three
Two
Seven
Five
Three
ব্যাখ্যা:
⇒ গণভোট:
- বাংলাদেশে ৩ বার গণভোট অনুষ্ঠিত হয়।
- ১৯৭৭, ১৯৮৫ ও ১৯৯১ সালে এই গণভোট অনুষ্ঠিত হয়।
- এর মধ্যে ২ বার অনুষ্ঠিত হয় প্রশাসনিক গণভোট।
- এবং ১ বার অনুষ্ঠিত হয় সাংবিধানিক গণভোট।
⇒ প্রথম গণভোট:
- প্রশাসনিক গণভোট হয় ১৯৭৭ সালে।
- প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসন কার্যের বৈধতা দান।
- ফলাফল ৯৮.৮০% 'হ্যাঁ' ভোট।
⇒ দ্বিতীয় গণভোট:
- প্রশাসনিক গণভোট ১৯৮৫ সালে।
- হুসেইন মুহাম্মদ এরশাদের সমর্থন যাচাইয়ের লক্ষ্যে হ্যাঁ-না ভোট।
- ফলাফল ৯৪.১৪% হ্যাঁ ভোট।
⇒ তৃতীয় গণভোট:
- সাংবিধানিক গণভোট অনুষ্ঠিত হয়- ১৯৯১ সালে।
- এটি সর্বশেষ গনভোট।
- সংবিধানের দ্বাদশ সংশোধনী আইন প্রস্তাব।
- ফলাফল ৮৪.৩৮% হ্যাঁ ভোট।
তথ্যসূত্র - পৌরনীতি ও সুশাসন, ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৬) Which ministry is responsible for implementing social safety net programs?
Ministry of Planning
Ministry of Finance
Ministry of Social Welfare
Ministry of Local Government
Ministry of Social Welfare
ব্যাখ্যা:
→ সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয় দায়ী।
সমাজকল্যাণ মন্ত্রণালয়:
- সমাজকল্যাণ মন্ত্রণালয় বাংলাদেশের পিছিয়েপড়া এবং অনগ্রসর জনগোষ্ঠীর মানবসম্পদ উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কল্যাণ, উন্নয়ন ও ক্ষমতায়ন সাথে সংশ্লিষ্ট একটি অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়।
- একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে বাংলাদেশ পরিচয় করিয়ে দিতে সমাজকল্যাণ মন্ত্রণালয় বয়স্কভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, এসিডদগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করছে।
- বাংলাদেশের সংবিধানের ১৫(ঘ) অনুচ্ছেদ অনুযায়ী, সমাজকল্যাণ মন্ত্রণালয় ও মন্ত্রণালয়ের সাথে সংযুক্ত দপ্তর ও সংস্থাসমূহের মাধ্যমে এ সকল কার্যক্রম বাস্তবায়ন করছে।
- কার্যক্রমসমূহ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) ও অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় বর্ণিত লক্ষমাত্রাসমূহ অর্জনের লক্ষ্যে গ্রহণ করা হয়েছে।
→ ভিশন: উন্নত জীবন এবং যত্নশীল সমাজ।
→ মিশন: সামাজিক সুরক্ষা, ক্ষমতায়ন ও উন্নয়নের মাধ্যমে দরিদ্র, অসহায় জনগোষ্ঠী এবং প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নত জীবন প্রস্তুত।
তথ্যসূত্র - সমাজকল্যাণ মন্ত্রণালয় ওয়েবসাইট।
৭৭) Who appoints the Chief Election Commissioner of Bangladesh?
Prime Minister
Parliament
President
Supreme Court
President
ব্যাখ্যা:
নির্বাচন কমিশন:
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের আওতায় নির্বাচন কমিশন গঠিত।
- এটি সাংবিধানিকভাবে গঠিত একটি প্রতিষ্ঠান।
- প্রধান নির্বাচন কমিশনার ও অনধিক চারজন কমিশনারসহ মোট পাঁচজন নিয়ে নির্বাচন কমিশন গঠিত।
- প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারগণকে রাষ্ট্রপতি নিয়োগ দেন।
- নির্বাচন কমিশনের সভায় প্রধান নির্বাচন কমিশনার সভাপতির কাজ করেন।
- বাংলাদেশের বর্তমান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন।
- প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারের মেয়াদ তাদের কার্যভার গ্রহণের তারিখ হতে পাঁচ বছর।
- নির্বাচন কমিশনের দায়িত্ব পালনে সহায়তা করা সরকার ও অন্যান্য কর্তৃপক্ষের কর্তব্য।
- নির্বাচন কমিশন সংবিধানে বর্ণিত নির্দেশনাবলি এবং দেশের নির্বাচনি আইন দ্বারা পরিচালিত হয়।
→ নির্বাচন কমিশন কর্তৃক পরিচালিত নির্বাচন সমূহ:
• রাষ্ট্রপতি নির্বাচন।
• জাতীয় সংসদ নির্বাচন।
• সিটি কর্পোরেশন নির্বাচন।
• জেলা পরিষদ নির্বাচন।
• উপজেলা পরিষদ নির্বাচন।
• পৌরসভা নির্বাচন।
• ইউনিয়ন পরিষদ নির্বাচন।
তথ্যসূত্র - পৌরনীতি ও নাগরিকতা, নবম-দশম শ্রেণি ও নির্বাচন কমিশন ওয়েবসাইট।
৭৮) Where is the largest wind power plant in Bangladesh located?
Cox's Bazar
Noakhali
Barguna
Bhola
Cox's Bazar
ব্যাখ্যা:
কক্সবাজারের খুরুশকুল বিদ্যুৎ কেন্দ্র:
- দেশের সবচেয়ে বড় বায়ু বিদ্যুৎ কেন্দ্র কক্সবাজারের খুরুশকুল বিদ্যুৎ কেন্দ্র।
- কক্সবাজারের ৬০ মেগাওয়াট বায়ু বিদ্যুৎ কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।
- ১২ অক্টোবর, ২০২৩ তারিখে দেশের সবচেয়ে বড় এই বায়ু বিদ্যুৎ কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
- ডিসেম্বর, ২০২৩-এ কেন্দ্রটি থেকে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করা হবে।
- দেশের সবচেয়ে বড় এই বায়ু বিদ্যুৎ কেন্দ্রের কাজ শুরু হয় ২০২২ সালের ৩১ মার্চ।
- বেসরকারি উদ্যোগে বাস্তবায়িত হওয়া এই প্রকল্পে আর্থিক ও কারিগরি সহায়তা দিয়েছে চীন।
- বায়ু বিদ্যুৎ কেন্দ্রটির প্রকল্প পরিচালক প্রকৌশলী মুকিত আলম।
- বায়ুবিদ্যুতে দেশের প্রথম কোনো বড় প্রকল্প কক্সবাজারের খুরুশকুলে ৬০ মেগাওয়াট কেন্দ্র।
- চীনের অর্থায়নে প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৯০০ কোটি টাকা।
তথ্যসূত্র - প্রথম আলো ও দৈনিক কালের কণ্ঠ পত্রিকার রিপোর্ট।
৭৯) From which source does the Bangladesh government earn the highest revenue?
Income tax
Import and export duties
Value Added Tax
Land revenue
Value Added Tax
ব্যাখ্যা:
→ বাংলাদেশ সরকার মূল্য সংযোজন কর থেকে সর্বাধিক রাজস্ব আয় করে।
বাংলাদেশ সরকারের আয়ের উৎসসমূহ:
- বাংলাদেশ সরকার বার্ষিক রাজস্ব ও উন্নয়ন ব্যয় নির্বাহের জন্য যে সমস্ত উৎস থেকে সম্পদ সংগ্রহ করে তাকে সরকারের আয়ের উৎস বলে।
- যে সমস্ত বিভিন্ন উৎস থেকে বাংলাদেশ সরকারে মোট প্রাপ্তি সংগৃহীত হয় তা দু'ভাগে বিভক্ত। যথা-
• কর রাজস্ব।
• কর বহির্ভূত রাজস্ব।
→ বাংলাদেশ সরকারের কর রাজস্বের উৎসগুলো নিম্নরূপ:
১। মূল্য সংযোজন কর,
২। আমদানি শুল্ক,
৩। আয় ও মুনাফা কর,
৪। আবগারি শুল্ক,
৫। সম্পূরক শুল্ক,
৬। যানবাহন কর, ৭। ভূমি রাজস্ব,
৮। নন জুডিশিয়াল স্ট্যাম্প বিক্রয়,
৯। অন্যান্য কর ও শুল্ক।
→ রাজস্ব বোর্ড কর্তৃক আহরিত করসমূহের উৎস:
- মূল্য সংযোজন কর: ১,৮৮,৫১৮ কোটি টাকা।
- আয়, মুনাফা ও মূলধনের উপর কর: ১,৮২,০০১ কোটি টাকা ।
- সম্পূরক শুল্ক: ৬৮,২৪৪ কোটি টাকা।
- আমদানি শুল্ক: ৫১,৪৩৮ কোটি টাকা।
- আবগারি শুল্ক: ৬,০৯১ কোটি টাকা।
- রপ্তানি শুল্ক: ৭৮ কোটি টাকা ৷
তথ্যসূত্র - বাজেট ২০২৫-২৬ ও অর্থনীতি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮০) From which two countries does Bangladesh import the majority of its soybean oil?
Malaysia and Indonesia
India and China
Argentina and Brazil
Germany and Vietnam
Argentina and Brazil
ব্যাখ্যা:
সয়াবিন তেল আমদানি:
- বাংলাদেশ বিশ্বের তৃতীয় শীর্ষ সয়াবিন তেল আমদানিকারক দেশ হিসেবে পরিচিত।
- দেশের সয়াবিন তেলের চাহিদার বড় অংশই আমদানি দ্বারা পূরণ হয়।
- বাংলাদেশ তার সয়াবিন তেলের অধিকাংশ আমদানি করে ব্রাজিল ও আর্জেন্টিনা থেকে।
- এই তিনটি দেশ প্রধান সয়াবিন উৎপাদক ও সরবরাহকারী হিসেবে বাংলাদেশের বার্ষিক চাহিদার বড় অংশ পূরণ করে।
→ উল্লেখ্য:
- জানুয়ারি থেকে জুন পর্যন্ত বাংলাদেশ সাত দেশের আট প্রতিষ্ঠান থেকে প্রায় সোয়া ১৪ লাখ টন পরিশোধিত জ্বালানি তেল আমদানি করে।
তথ্যসূত্র - মার্কিন কৃষি বিভাগের (USDA) ফরেন এগ্রিকালচারাল সার্ভিস এবং প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
৮১) St. Martin's Island is located at the mouth of which river?
Karnaphuli River
Matamuhuri River
Naf River
Kohelia River
Naf River
ব্যাখ্যা:
সেন্টমার্টিন দ্বীপ:
- সেন্ট মার্টিন্স দ্বীপ বাংলাদেশের সর্ব দক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর-পূর্বাংশে অবস্থিত একটি প্রবালদ্বীপ।
- এটি কক্সবাজার জেলার টেকনাফ হতে প্রায় ৯ কিলোমিটার দক্ষিণে সেন্টমার্টিন দ্বীপ অবস্থিত।
- মায়ানমার-এর উপকূল হতে ৮ কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থিত।
- ৯২°১৮′ ও ৯২°২১′ পূর্ব দ্রাঘিমাংশ এবং ২০°৩৪′ ও ২০°৩৯′ উত্তর অক্ষাংশের মধ্যে দ্বীপটির অবস্থান।
- নামকরণের ইতিহাস: ১৮শ শতাব্দীতে ব্রিটিশ ঔপনিবেশিক কর্মকর্তা আলেকজান্ডার মার্টিনের নামে নামকরণ করা হয়। স্থানীয়ভাবে
- এর নাম নারিকেল জিঞ্জিরা (নারিকেলের দ্বীপ) কারণ এখানে প্রচুর নারিকেল গাছ রয়েছে।
- প্রাকৃতিক বৈশিষ্ট্য: সাদা বালুকাময় সৈকত, নীল জল, প্রবাল প্রাচীর (কোরাল রিফ), নারিকেলের বন এবং বিভিন্ন সামুদ্রিক জীবন। এখানে সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য অত্যন্ত মনোরম।
তথ্যসূত্র - বাংলাপিডিয়া ও প্রথম আলো পত্রিকার রিপোর্ট।
৮২) How many stars are there in the national emblem of Bangladesh?
2
3
4
5
4
ব্যাখ্যা:
বাংলাদেশের জাতীয় প্রতীক:
- ১৯৭১ সালে স্বাধীনতার পরপরই বাংলাদেশের জাতীয় প্রতীক গ্রহণ করা হয় ।
- এ প্রতীক হলো পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা এবং এর উভয় পার্শ্বে একটি করে ধানের শীষ, চূড়ায় পাটগাছের
পরস্পরযুক্ত তিনটি পাতা এবং পাতার উভয় পার্শ্বে দুটি করে মোট চারটি তারকা।
- পানি, ধান ও পাট প্রতীকে বৈশিষ্ট্যমণ্ডিত হয়েছে বাংলাদেশের নিসর্গ ও অর্থনীতি। এ তিনটি উপাদানের ওপর স্থাপিত জলজ প্রস্ফুটিত শাপলা হল অঙ্গীকার, সৌন্দর্য ও সুরুচির প্রতীক।
- তারকাগুলোতে ব্যক্ত হয়েছে জাতির লক্ষ্য ও উচ্চাকাঙ্ক্ষা।
- জাতীয় প্রতীকের ডিজাইনার পটুয়া কামরুল হাসান।
→ উল্লেখ্য:
⇒ ভাসমান শাপলাটি এঁকেছেন মোহাম্মদ ইদ্রিস ও এর দুই পাশে ধানের শীষবেষ্টিত পাটপাতা ও চারটি তারকা যুক্ত করেছেন শামসুল
আলম৷
- কামরুল হাসান ও তাঁর দলের করা এই প্রতীকটি জাতীয় প্রতীক হিসেবে অনুমোদন দেওয়া হয় ১৯৭২ সালের ২৮ ফেব্রুয়ারি।
- জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা বাংলাদেশের সংবিধানের চারটি মূলনীতি।
জাতীয় প্রতীকের চারটি তারকা চিহ্ন দিয়ে এই চারটি মূলনীতিকেই বোঝানো হয়েছে।
তথ্যসূত্র - বাংলাপিডিয়া ও জাতীয় তথ্য বাতায়ন।
৮৩) Which agreement aims to limit global warming to below 2°C?
Kyoto Protocol
Paris Agreement
Montreal Protocol
Glasgow Pact
Paris Agreement
ব্যাখ্যা:
প্যারিস জলবায়ু চুক্তি:
- এর পূর্ণরূপ: Paris Agreement under the United Nations Framework Convention on Climate Change (UNFCCC)।
- এই চুক্তি গৃহীত হয়: ১২ ডিসেম্বর, ২০১৫ সালে।
- চুক্তির স্থান: প্যারিস, ফ্রান্স ।
- চুক্তি কার্যকর হয়: ৪ নভেম্বর, ২০১৬ সালে।
- অংশগ্রহণকারী মোট দেশ: ১৯৫টি দেশ।
- এই চুক্তির উদ্দেশ্য:
• বৈশ্বিক উষ্ণায়ন ২°C এর নিচে সীমাবদ্ধ করা।
• ১.৫°C লক্ষ্য অর্জনে প্রচেষ্টা করা।
তথ্যসূত্র - Britannica.com
৮৪) Which country is the largest emitter of carbon dioxide globally?
USA
India
Russia
China
China
ব্যাখ্যা:
কার্বন ডাই অক্সাইড নির্গমন:
- পৃথিবীর জলবায়ু পরিবর্তন আজ বৈশ্বিক উদ্বেগের বিষয়।
- এই পরিবর্তনের মূল কারণগুলির একটি হল অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড (CO₂) নির্গমন।
- বিশ্বে সবচেয়ে বেশি কার্বন ডাই অক্সাইড (CO₂) নির্গমনকারী দেশ হল চীন।
- যা একা বিশ্ব নির্গমনের ৩৩.৯৮%।
→ উল্লেখ্য:
• দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র (১২%)।
• তৃতীয় অবস্থানে রয়েছে ভারত (৭.৫৭%)।
• চতুর্থ অবস্থানে রয়েছে রাশিয়া (৫.৩%)।
• পঞ্চম অবস্থানে রয়েছে জাপান (২.৪২%)।
তথ্যসূত্র - World Population Review.
৮৫) Which country becomes the first nation to criminalise artificial intelligence child abuse tools?
Britain
France
Australia
India
Britain
ব্যাখ্যা:
- বিশ্বের প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্য এআই টুলস ব্যবহার করে শিশু যৌন নির্যাতনের ছবি বা ভিডিও তৈরির টুলসকে অপরাধমূলক করার আইন প্রবর্তন করেছে।
- এই অপরাধের জন্য সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।
- এআই টুলস ব্যবহার করে বাস্তব শিশুদের ছবি 'ন্যুডিফাই' করে বা অন্য শিশুর মুখ যুক্ত করে যৌন অপব্যবহারের চিত্র তৈরি করে।
- এছাড়া এআই ব্যবহার করে শিশু নির্যাতনের নির্দেশনা দেওয়া 'পেডোফাইল ম্যানুয়াল' রাখাও অপরাধ।
- এর শাস্তি সর্বোচ্চ ৩ বছরের জেল।
- পেডোফাইলদের জন্য ওয়েবসাইট চালানো যেখানে শিশু নির্যাতনের কনটেন্ট বা গ্রুমিং পরামর্শ শেয়ার করা হয়, তার জন্য ১০ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান করা হয়েছে।
- এআই শিশুদের গ্রুমিং সহজ করে এবং ছবি ম্যানিপুলেট করে ব্ল্যাকমেইল করে আরও অপব্যবহার ঘটাচ্ছে।
- যুক্তরাজ্যে প্রতি বছর প্রায় ৫০০,০০০ শিশু কোনো না কোনো নির্যাতনের শিকার হয় যা অনলাইন অংশ দ্রুত বাড়ছে।
তথ্যসূত্র - আল-জাজিরা রিপোর্ট।
৮৬) The term 'Dunki route' is related to which one of the following?
An illegal immigration method
A trade route between India and Russia
A new air route in India
None of the Above
An illegal immigration method
ব্যাখ্যা:
ডাঙ্কি রুট:
- ‘ডাঙ্কি’ শব্দটি পাঞ্জাবি প্রবাদ থেকে উদ্ভূত, যার অর্থ ‘এক জায়গা থেকে অন্য জায়গায় লাফিয়ে লাফিয়ে চলা’।
- ডাঙ্কি শব্দটি দ্বারা একটি অবৈধ অভিবাসন কৌশলকে বোঝায়।
- এই পদ্ধতিতে একাধিক দেশে গোপনে স্টপের মাধ্যমে সীমান্ত অতিক্রম করে।
- যা প্রায়শই এজেন্টদের দ্বারা পরিচালিত হয় যারা অতিরিক্ত ফি নেয়।
- এই এজেন্টরা জাল নথি প্রদান থেকে শুরু করে জাহাজের কন্টেইনার বা যানবাহনের লুকানো বগির মাধ্যমে ব্যক্তিদের পাচার পর্যন্ত বিভিন্ন ধরণের পরিষেবা প্রদান করতে পারে।
- এই প্রক্রিয়াটি সাধারণত ইউরোপীয় ইউনিয়নের শেনজেনভূক্ত দেশগুলির জন্য পর্যটক ভিসা পাওয়ার মাধ্যমে শুরু হয়।
- যার ফলে তারা ২৬টি দেশে অবাধে চলাচল করতে পারে।
- ডানকি পদ্ধতি যেকোনো দেশে প্রবেশের জন্য ব্যবহার করা যেতে পারে।
- মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং যুক্তরাজ্য অভিবাসীদের জন্য সবচেয়ে পছন্দের গন্তব্যস্থল।
তথ্যসূত্র - আল-জাজিরা ও বিবিসি পত্রিকার রিপোর্ট।
৮৭) Mount Fentale, that was recently seen in news due to volcanic eruption, is located in which country?
Indonesia
Vietnam
Philippines
Ethiopia
Ethiopia
ব্যাখ্যা:
→ মাউন্ট ফ্যান্টাল ইথিওপিয়ায় অবস্থিত।
ইথিওপিয়া:
- ইথিওপিয়া পূর্ব আফ্রিকার একটি স্থলবেষ্টিত দেশ।
- দেশটির আয়তন: ৪৩২,৪৩২ বর্গ মাইল (১,১২০,০০০ বর্গ কিমি)।
- রাজধানী: আদ্দিস আবাবা।
- ভাষা: আমহারিক, ওরোমো।
- ধর্ম: খ্রিস্টধর্ম (প্রধানত ইথিওপিয়ান অর্থোডক্স; এছাড়াও প্রোটেস্ট্যান্ট), ইসলাম।
- মুদ্রা: বীর।
- আইনসভা: ২টি।
- রাষ্ট্র প্রধান: রাষ্ট্রপতি।
- সরকার প্রধান: প্রধানমন্ত্রী।
- স্থলবেষ্টিত দেশটি উত্তরে পার্বত্য, পূর্ব ও পশ্চিমে নিম্নভূমি রয়েছে।
- কেন্দ্রীয় ইথিওপিয়ান মালভূমি গ্রেট রিফ্ট ভ্যালি দ্বারা বিভক্ত।
তথ্যসূত্র - ব্রিটানিকা।
৮৮) Which city has launched the "One Freezone Passport" system?
Abu Dhabi
Dubai
Paris
Rome
Dubai
ব্যাখ্যা:
ফ্রি-জোন:
- দুবাই ওয়ান ফ্রি-জোন পাসপোর্ট চালু করেছে।
- এটি মূলত একটি একক লাইসেন্স সিস্টেম।
- ২২ জুলাই ২০২৫ সালে দুবাই ওয়ান ফ্রি-জোন পাসপোর্ট চালু করেছে।
- যার মাধ্যমে কোনো কোম্পানি দুবাইয়ের একটি ফ্রিজোনে লাইসেন্স নিয়ে সেই একই লাইসেন্স দিয়ে দুবাইয়ের অন্যান্য ৩০+ ফ্রিজোনে ব্যবসা চালাতে পারবে।
- লুই ভিটন হল প্রথম কোম্পানি হিসেবে এই সুবিধাটি ব্যবহার করে JAFZA এবং DWTC ফ্রি জোন উভয় ক্ষেত্রেই কাজ করছে।
তথ্যসূত্র - আল-জাজিরা নিউজ।
৮৯) Which country has filed a case against Israel for genocide and in which court?
Gambia, International Court of justice
Saudi Arabia, International Criminal Court
South Africa, International Court of justice
Malaysia, International Criminal Court
South Africa, International Court of justice
ব্যাখ্যা:
গণহত্যার অপরাধ:
- ফিলিস্তিনের গাজায় ‘গণহত্যার অপরাধে’ ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলা দায়ের করেছে দক্ষিণ আফ্রিকা।
- ফিলিস্তিনের গাজায় প্রায় তিন মাস ধরে অব্যাহতভাবে চালানো ধ্বংসযজ্ঞ ও বোমা হামলায় ২১ হাজার ৫০০ জনের বেশি মানুষ নিহত হওয়ার পর এমন অভিযোগে মামলা করল দেশটি।
- দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা গাজা ও দখল করা পশ্চিম তীরে ইসরায়েলের কর্মকাণ্ডকে তাঁর দেশে ১৯৯৪ সালে অবসান হওয়া শ্বেতাঙ্গ সংখ্যালঘুর বর্ণবাদ শাসনের জাতিগত বিভাজনের সঙ্গে তুলনা করেছেন।
তথ্যসূত্র - প্রথম আলো পত্রিকা।
৯০) 'Leave No One Behind' - This is the core principle of which of the following?
Millennium Development Goals
Paris Climate Agreement
Vienna Convention on Diplomatic Relations
Sustainable Development Goals
Sustainable Development Goals
ব্যাখ্যা:
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG):
- SDG এর পূর্ণরূপ Sustainable Development Goals বা টেকসই উন্নয়ন লক্ষ্য ।
- ২০১৫ সালের ২৫-২৭ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০তম সভায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) গৃহীত হয় ।
- এসডিজি- এর মূলনীতি হল: Leaving no one behind.
- SDGs- এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল।
- ২০৩০ সালের ৩১ ডিসেম্বর SDG এর মেয়াদ পূর্ন হবে।
- এসডিজিতে মোট ১৭টি বৈশ্বিক লক্ষ্য (Goals) এর আওতায় ১৬৯টি টার্গেট অন্তর্ভুক্ত রয়েছে।
- UNDP এর প্রত্যক্ষ ২০৩০ সালের মধ্যে এই ১৭ টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়ন করা হবে।
তথ্যসূত্র - এসডিজি ওয়েবসাইট।
৯১) Which of the following is the best approach to securing sensitive data in transit over a network?
Use of unencrypted email communication
Using Virtual Private Networks (VPNs) and encryption protocols
Relying on user passwords alone
Disabling firewalls
Using Virtual Private Networks (VPNs) and encryption protocols
ব্যাখ্যা:
সঠিক উত্তর: খ) Using Virtual Private Networks (VPNs) and encryption protocols.
• নেটওয়ার্কের মাধ্যমে ডেটা আদান-প্রদানের সময় (Data in transit) নিরাপত্তা নিশ্চিত করার সবচেয়ে কার্যকর উপায় হলো এনক্রিপশন (Encryption) এবং ভিপিএন (VPN) ব্যবহার করা। ভিপিএন একটি সুরক্ষিত টানেল তৈরি করে যার ভেতর দিয়ে ডেটা প্রবাহিত হয় এবং এনক্রিপশন প্রোটোকল (যেমন—SSL/TLS) ডেটাকে এমনভাবে কোড করে ফেলে যা কোনো হ্যাকার বা অননুমোদিত ব্যক্তি মাঝপথে ধরে ফেললেও পড়তে পারে না। এটি ডেটার গোপনীয়তা এবং অখণ্ডতা বজায় রাখতে সাহায্য করে।
• ডেটা এনক্রিপশন:
- ডেটার নিরাপত্তা নিশ্চিত করার জন্য ডেটাকে উৎস হতে গন্তব্যে প্রেরণের পূর্বে যে বিশেষ পদ্ধতিতে পরিবর্তন করা হয় তাকে ডেটা এনক্রিপশন পদ্ধতি বলা হয়।
- ডেটা এনক্রিপশনের ফলে প্রেরকের প্রেরিত ডেটা অন্য কোনো অননুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যবহার করতে পারে না।
- উৎস বা প্রেরক ডেটাকে এনক্রিপ্ট করে 'মাধ্যমের' ভেতর দিয়ে পাঠালে প্রাপক বা গন্তব্য ঐ এনক্রিপ্টেড ডেটা ব্যবহারের পূর্বে ডিক্রিপ্ট করে।
- ডেটা এনক্রিপ্ট করার জন্য বহুল ব্যবহৃত দুটি স্ট্যান্ডার্ডের নাম হলো সিজার কোড (Caesar Code) এবং ডাটা এনক্রিপশন স্ট্যান্ডার্ড (Data Encryption Standard (DES)।
• ডাটা এনক্রিপশনের মূল অংশ চারটি। যথা-
১. প্লেইন টেক্সট:
- এটি হলো এনক্রিপশনের আগে পাঠযোগ্য অবস্থায় থাকা মূল ডেটা।
২. এনক্রিপশন এলগরিদম:
- গাণিতিক ফর্মুলা যা মেসেজ এনক্রিপট করার সময় ব্যবহার করা হয়।
৩. সাইফার টেক্সট:
- মূল মেসেজকে এনক্রিপট করার পর প্রাপ্ত টেক্সট।
- এনক্রিপশনের ফলে টেক্সটটি দূর্বোধ্য হয়ে যায়।
৪. এনক্রিপশন কী:
- গোপন কোড যা এনক্রিপট বা ডিক্রিপট করার কাজে ব্যবহার করা হয়।
- সাইফার টেক্সটকে প্লেইন টেক্সটে ফিরিয়ে আনার একটি প্রক্রিয়া।
• VPN:
- VPN (Virtual Private Network) হলো একটি প্রযুক্তি, যা ইন্টারনেটে নিরাপদ ও ব্যক্তিগত সংযোগ (secure & private connection) নিশ্চিত করে।
- এটি ডাটা এনক্রিপশন করে এবং ইউজারের আইপি অ্যাড্রেস লুকিয়ে রাখে, যাতে হ্যাকার, ISP (Internet Service Provider), এবং তৃতীয় পক্ষের নজরদারি থেকে সুরক্ষা পাওয়া যায়।
- VPN সংযুক্ত কম্পিউটার বা ডিভাইসটির আসল আইপি (Internet Protocol) ঠিকানা গোপন করে এবং ইন্টারনেট ট্রাফিক এবং ডাটা একটি ব্যক্তিগত এবং সুরক্ষিতভাবে এনক্রিপ্ট করা টানেলের মাধ্যমে সর্বজনীন নেটওয়ার্কগুলির মাধ্যমে রাউটিং করে।
- VPN টানেলের ভেতরে যখন ডাটা এনক্রিপ্ট করা হয় তখন আইএসপি, অনুসন্ধান ইঞ্জিন, বিপণনকারী, হ্যাকার এবং অন্যরা ওয়েবে আপনার ক্রিয়াকলাপ দেখতে বা ট্র্যাক করতে পারে না ।
উৎস:
১। টেলিকমিনিকেশন এবং নেটওয়ার্ক, এমবিএ প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২। Microsoft Azure Website. [Link]
৩। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯২) Which of the following is an example of a social engineering attack?
Using encryption to protect data
Phishing emails designed to steal login credentials
Implementing access controls based on job roles
Running antivirus scans on a system
Phishing emails designed to steal login credentials
ব্যাখ্যা:
সঠিক উত্তর: (খ) Phishing emails designed to steal login credentials.
• সোশ্যাল ইঞ্জিনিয়ারিং (Social Engineering) হলো এমন একটি সাইবার আক্রমণ পদ্ধতি যেখানে প্রযুক্তিগত কৌশলের পরিবর্তে মানুষের মনস্তাত্ত্বিক দুর্বলতাকে কাজে লাগানো হয়। আক্রমণকারী এখানে বিশ্বাসযোগ্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ছদ্মবেশ ধারণ করে ব্যবহারকারীকে এমন কোনো কাজ করতে প্ররোচিত করে যা তাদের গোপন তথ্য ফাঁসে সাহায্য করে। ফিশিং (Phishing) হলো এর সবচেয়ে পরিচিত উদাহরণ, যেখানে ইমেলের মাধ্যমে ব্যবহারকারীকে ধোঁকা দিয়ে ইউজারনেম, পাসওয়ার্ড বা ব্যাংকিং তথ্য হাতিয়ে নেওয়া হয়।
• সাইবার অপরাধ:
- ইন্টারনেটকে কেন্দ্র করে এবং এর সহযোগীতায় সংঘটিত অপরাধকে সাইবার ক্রাইম বা সাইবার অপরাধ বলে।
•বিভিন্ন ধরণের সাইবার অপরাধ:
• ফিশিং (Phishing):
- ফিশিং করার অর্থ ই-মেইল বা মেসেজের মাধ্যমে ওয়েবসাইট ব্যবহারকারীকে নকল বা ফেইক ওয়েবসাইটে নিয়ে কৌশলে তার বিশ্বস্ততা অর্জন করা এবং গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে তাদের নানা ধরনের বিপদে ফেলা।
• ফ্রেকিং (Phreaking):
- বিভিন্ন টেলিকমিউনিকেশন সিস্টেমকে হ্যাক করে অসৎ উদ্দেশ্যে ব্যবহার করার প্রক্রিয়াকে ফ্রেকিং বলে।
• হ্যাকিং (Hacking):
- কোনো কম্পিউটার সিস্টেম, নেটওয়ার্ক, ডেটার উপর অননুমোদিতভাবে অধিকার (Access) লাভ করার উপায়কে হ্যাকিং বলে। যে সব ব্যক্তি/ব্যক্তিবর্গ এ ধরনের কর্মে/ অপকর্মের সাথে জড়িত থাকে তাদের হ্যাকার বলে।
• ভিশিং (Vishing):
- মোবাইল, টেলিফোন, ইন্টারনেটভিত্তিক বিভিন্ন ফোন বা অডিও ব্যবহার করে ফিশিং করাকে ভিশিং (Vishing) বা ভয়েস ফিশিং (Voice phishing) বলা হয়। ।
• স্প্যামিং (Spamming):
- অনাকাঙ্ক্ষিত বা অবাঞ্ছিত ই-মেইল কিংবা মেসেজ পাঠানোকে স্প্যামিং বলে। এই কাজ যারা করে তাদেরকে স্প্যামার বলা হয়।
• স্পুফিং (Spoofing):
- নেটওয়ার্ক সিকিউরিটির ক্ষেত্রে স্পুফিং আক্রমন হলো এমন একটি অবস্থা যেখানে কোন ব্যক্তি বা একটি পোগ্রাম মিথ্যা বা ভুল তথ্য উপস্থাপনের মাধ্যমে নেটওয়ার্ককে বিভ্রান্ত করে এবং এর সিকিউরিটি সিস্টেমে অনুপ্রবেশ করে অনৈতিকভাবে সুবিধা আদায় করে।
• স্নিকিং (Sneaking):
- গোপনে বা সন্তর্পণে ব্যবহারকারীর চোখ এড়িয়ে কম্পিউটার বা নেটওয়ার্ক সিস্টেমে প্রবেশ করে তাঁর গুরুত্বপূর্ণ তথ্যাদি নিজের আওতায় নিয়ে আসাকে স্পিকিং (Sneaking) বলে।
• প্লেজিয়ারিজম (Plagiarism):
- অন্যের লেখা চুরি করে নিজের নামে চালিয়ে দেওয়া বা প্রকাশ করাকেই প্লেজিয়ারিজম বলে। কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোন সাহিত্য, গবেষণা বা সম্পাদনা কর্ম হুবহু নকল বা আংশিক পরিবর্তন করে নিজের নামে প্রকাশ করারই হল প্লেজিয়ারিজম।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৯৩) Which of the following is an input devicе?
Printer
Light pen
Monitor
Plotter
Light pen
ব্যাখ্যা:
• ইনপুট ডিভাইস হলো সেই সকল যন্ত্র যা ব্যবহার করে কম্পিউটারে কোনো তথ্য বা নির্দেশনা প্রদান করা হয়। লাইট পেন (Light Pen) হলো একটি আলোক-সংবেদনশীল (Photosensitive) পয়েন্টার ডিভাইস, যা পেন বা কলমের মতো কাজ করে। এটি ব্যবহার করে মনিটরের স্ক্রিনে সরাসরি ছবি আঁকা বা কোনো অবজেক্ট সিলেক্ট করা যায়। যেহেতু লাইট পেন (Light Pen) কম্পিউটারের ভেতরে তথ্য পাঠায়, তাই এটি একটি ইনপুট ডিভাইস।
- অন্যদিকে প্রিন্টার, মনিটর এবং প্লটার কম্পিউটার থেকে প্রাপ্ত তথ্য প্রদর্শন বা প্রিন্ট করে, তাই তারা আউটপুট ডিভাইস।
• ইনপুট ডিভাইস: যেসব ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে ডাটা বা তথ্য ইনপুট বা কমান্ড দেওয়া যায়, সেগুলোই ইনপুট ডিভাইস।
- কি-বোর্ড
- মাউস
- অপটিকাল রিডার
- জয়স্টিক মাইক্রোফোন
- স্ক্যানার
- গ্রাফিক্স প্যাড
- লাইট পেন
- ওয়েবক্যাম
- ওসিআর ইত্যাদি।
• আউটপুট ডিভাইস: যেগুলোর মাধ্যমে কম্পিউটার থেকে ডাটা/ তথ্য বা যেকোনো কিছু আউটপুট নেওয়া যায়, সেগুলোই আউটপুট ডিভাইস।
- মনিটর
- প্রিন্টার,
- প্রজেক্টর,
- স্পিকার,
- প্লটার,
- হেডফোন
• ইনপুট-আউটপুট ডিভাইস: কিছু ডিভাইস আছে যেগুলো ইনপুট-আউটপুট দুটোরই কাজ করে
- পেনড্রাইভ
- টাচ স্ক্রিন
- মডেম
সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯৪) 1 Terabyte (TB)=______ bytes.
10242
10243
10244
10245
10244
ব্যাখ্যা:
• ডিজিটাল স্টোরেজ একক:
- কম্পিউটারে ডেটা পরিমাপের ক্রম:
1 Kilobyte (KB) = 1024 bytes = 10241 bytes.
1 Megabyte (MB) = 1024 KB = 1024 × 1024 = 10242 bytes.
1 Gigabyte (GB) = 1024 MB = 1024 × 1024 × 1024 = 10243 bytes.
1 Terabyte (TB) = 1024 GB = 1024 × 1024 × 1024 × 1024 = 10244 bytes.
1 Petabyte (PB) = 1024 TB = 1024 × 1024 × 1024 × 1024 × 1024 = 10245 bytes.
উৎস: ব্রিটানিকা।
৯৫) What does 'SSD' stand for?
Static State Drive
Solid State Drive
Strong Steady Drive
Static Steady Drive
Solid State Drive
ব্যাখ্যা:
• SSD-এর পূর্ণরূপ হলো Solid State Drive। এটি একটি আধুনিক স্টোরেজ ডিভাইস যা ফ্ল্যাশ মেমোরি প্রযুক্তি ব্যবহার করে ডেটা সংরক্ষণ করে। প্রথাগত হার্ডডিস্কের (HDD) মতো এতে কোনো চলন্ত বা ঘূর্ণায়মান যান্ত্রিক অংশ (যেমন—ডিস্ক বা রিড-রাইট হেড) থাকে না। এই কারণেই একে 'Solid State' বলা হয়। যান্ত্রিক অংশ না থাকায় এটি অত্যন্ত দ্রুতগতিতে কাজ করতে পারে এবং সহজে নষ্ট হয় না।
• SSD:
- SSD-এর পূর্ণরূপ হলো Solid State Drive.
- সলিড-স্টেট ড্রাইভ (SSD) কম্পিউটারে ব্যবহৃত স্টোরেজ ডিভাইসের একটি নতুন প্রজন্ম।
- SSD ফ্ল্যাশ-ভিত্তিক মেমোরি ব্যবহার করে ডেটা সংরক্ষণ করে, যা Traditional Hard Disk (HDD)-এর তুলনায় অনেক দ্রুত।
- SSD ব্যবহারের ফলে কম্পিউটারের পরিচালনায় উল্লেখযোগ্য পরিমাণ গতি আসে।
- HDD-তে ম্যাগনেটিক ডিস্ক ও স্পিনিং প্ল্যাটার থাকে, যা মেকানিক্যাল মুভমেন্টের মাধ্যমে ডেটা read ও write করে; ফলে এটি তুলনামূলকভাবে ধীরগতিতে কাজ করে।
- SSD-এর ডেটা ট্রান্সফার স্পিড HDD-এর চেয়ে অনেক বেশি; তাই অপারেটিং সিস্টেম চালানোর জন্য এটি অধিক কার্যকর।
• সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস:
-কম্পিউটারে বিপুল পরিমাণে তথ্য স্থায়ীভাবে সংরক্ষণের জন্য ব্যবহৃত হার্ডওয়্যারসমূহকে বলা হয় সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস।
- হার্ডডিস্ক, এসএসডি, সিডি, ডিভিডি, পেনড্রাইভ, জিপ ড্রাইভ, ম্যাগনেটিক টেপ ইত্যাদি সেকেন্ডারি স্টোরেজ ডিভাইসের উদাহরণ।
উৎস: ১। মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২। Amazon Web Services (AWS) ওয়েবসাইট। [link]
৯৬) In case of failure of one device, which one topology has no major disruption?
Bus
Ring
Tree
Mesh
Mesh
ব্যাখ্যা:
• মেশ (Mesh) টপোলজিতে প্রতিটি কম্পিউটার বা ডিভাইস অন্য প্রতিটি ডিভাইসের সাথে সরাসরি এবং আলাদা আলাদা লিঙ্কের মাধ্যমে সংযুক্ত থাকে। এর ফলে, যদি একটি নির্দিষ্ট ডিভাইস বা সংযোগ লাইন নষ্ট হয়ে যায়, তবে নেটওয়ার্কের অন্য ডিভাইসগুলোর মধ্যে যোগাযোগে কোনো বিঘ্ন ঘটে না, কারণ ডেটা আদান-প্রদানের জন্য বিকল্প অনেকগুলো পথ খোলা থাকে। এই বৈশিষ্ট্যটিকে 'ফল্ট টলারেন্স' (Fault Tolerance) বলা হয়, যা নেটওয়ার্কের উচ্চ নির্ভরযোগ্যতা নিশ্চিত করে।
• মেশ টপোলজি (Mesh Topology):
- যদি কোনো নেটওয়ার্কে ডিভাইস বা পিসিসমূহ একে অপরের সাথে সরাসরি যুক্ত থাকে, তাহলে তাকে মেশ টপোলজি বলা হয়।
- এতে ডেটা কমিউনিকেশনে অনেক বেশি নিশ্চয়তা থাকে এবং নেটওয়ার্কের সমস্যা খুব সহজে সমাধান করা যায়।
- রিং টপোলজিতে প্রতিটি কমপিউটারকে প্রতিটি কমপিউটারের সাথে অতিরিক্ত নোড দিয়ে সংযুক্ত করলেই তা মেশ টপোলজিতে রূপান্তরিত হবে।
- মেশ টপোলজিতে কোনো কেন্দ্রীয় সার্ভার বা ডিভাইস প্রয়োজন পড়ে না।
- নেটওয়ার্কভুক্ত কম্পিউটারগুলোর মধ্যে পারস্পরিক সংযোগকে পয়েন্ট টু পয়েন্ট বা পিয়ার টু পিয়ার লিংক বলা হয়।
- একে সম্পূর্ণরূপে আন্তসংযুক্ত বা Completely interconnected টপোলজিও বলা হয়ে থাকে।
- এই টপোলজিতে n সংখ্যক নোডের জন্য প্রতিটি নোডে (n-1)টি সংযোগের প্রয়োজন হয়। ফলে নেটওয়ার্কে মোট তারের সংখ্যা হবে n(n-1)/2.
উৎস:
১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
২। লেনোভো ওয়েবসাইট। [লিংক]
৯৭) Which of the following is a type of malware that design for surveillance?
Trojan
Virus
Worm
Spyware
Spyware
ব্যাখ্যা:
• স্পাইওয়্যার (Spyware) হলো এমন এক ধরনের ক্ষতিকারক সফটওয়্যার বা ম্যালওয়্যার যা ব্যবহারকারীর অজান্তেই তার কম্পিউটারে প্রবেশ করে এবং তার সমস্ত কর্মকাণ্ডের ওপর নজরদারি (Surveillance) চালায়। এটি ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য, ব্রাউজিং ইতিহাস, পাসওয়ার্ড এবং ক্রেডিট কার্ড নম্বর সংগ্রহ করে আক্রমণকারীর কাছে পাঠিয়ে দেয়। যেহেতু এর মূল লক্ষ্যই হলো গোয়েন্দাগিরি করা, তাই একে নজরদারির জন্য ডিজাইন করা ম্যালওয়্যার বলা হয়।
- বিভিন্ন স্পাইওয়্যারের উদাহরণ: Pegasus, FinFisher, CoolWebSearch, Gator (GAIN) ইত্যাদি।
• স্প্যাইওয়ারের কাজ:
- ব্যবহারকারীর ব্রাউজিং ডেটা চুরি করা: যেমন লগইন তথ্য, পাসওয়ার্ড, ক্রেডিট/ডেবিট কার্ড ডিটেইলস।
- কীস্ট্রোক লগিং (Keystroke Logging): ব্যবহারকারী কোন কী চাপছে তা রেকর্ড করে।
- পরিচিতি চুরি (Identity Theft): ব্যক্তিগত তথ্য ব্যবহার করে অনলাইন প্রতারণা বা ব্যাংক লেনদেন করা।
- অ্যাড ইনস্টলেশন ও বিজ্ঞাপন দেখানো: কিছু স্প্যাইওয়্যার ব্যবহারকারীর অনুমতি ছাড়া অ্যাডওয়্যারও ইনস্টল করে।
• স্প্যাইওয়ারের উপসর্গ / লক্ষণ:
- কম্পিউটার হঠাৎ ধীরগতিতে কাজ করা।
- ব্রাউজারে অজানা টুলবার বা অ্যাডস দেখা।
- লগইন তথ্য অননুমোদিতভাবে চুরি হওয়া বা সন্দেহজনক কার্যকলাপ।
- মাঝে মাঝে অপ্রত্যাশিত রিডাইরেকশন ও পপ-আপ বিজ্ঞাপন।
• স্প্যাইওয়ারের প্রতিকার:
- অ্যান্টি-ম্যালওয়্যার / অ্যান্টি-স্পাইওয়্যার সফটওয়্যার ব্যবহার করা।
- সন্দেহজনক লিঙ্ক বা ইমেইল ক্লিক না করা।
- সফটওয়্যার ও অপারেটিং সিস্টেম নিয়মিত আপডেট করা।
- শক্তিশালী পাসওয়ার্ড ও দুই-ধাপ যাচাই ব্যবহার করা।
অন্যান্য অপশন:
- Trojan: এটি নিজেকে একটি বৈধ সফটওয়্যার হিসেবে প্রকাশ করে ব্যবহারকারীকে ধোঁকা দেয় এবং সিস্টেমে হ্যাকারদের প্রবেশের পথ তৈরি করে দেয়।
- Virus: এটি একটি প্রোগ্রাম যা ফাইলের সাথে সংযুক্ত হয়ে ছড়িয়ে পড়ে এবং সিস্টেমের ফাইলগুলোকে নষ্ট বা ডিলিট করে দেয়।
- Worm: এটি একটি ক্ষতিকর প্রোগ্রাম যা নেটওয়ার্কের মাধ্যমে নিজে নিজেই অসংখ্য কপি তৈরি করে এবং দ্রুত এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ছড়িয়ে পড়ে।
উৎস: Britannica. [লিংক]।
৯৮) Which file extension is associated with a windows media audio developed by Microsoft Word?
.wma
.jpg
.docx
.html
.wma
ব্যাখ্যা:
• .wma এর পূর্ণরূপ হলো Windows Media Audio। এটি মাইক্রোসফট (Microsoft) কর্তৃক উদ্ভাবিত একটি অডিও ডেটা কমপ্রেশন ফরম্যাট। এটি মূলত এমপিথ্রি (.mp3) ফরম্যাটের প্রতিদ্বন্দ্বী হিসেবে তৈরি করা হয়েছিল। এটি উইন্ডোজ মিডিয়া প্লেয়ারে ডিফল্টভাবে সাপোর্ট করে এবং হাই-কোয়ালিটি সাউন্ড প্রদানে সক্ষম।
- উল্লেখ্য যে, প্রশ্নে 'Microsoft Word' লেখা থাকলেও উইন্ডোজ মিডিয়া অডিও মূলত মাইক্রোসফট কর্পোরেশনের একটি প্রযুক্তি।
- মাইক্রোসফট ওয়ার্ডের সাথে মূলত .docx ফরম্যাটটি যুক্ত।
• মাইক্রোসফট:
- মাইক্রোসফট ১৯৭৫ সালে বিল গেটস এবং পল অ্যালেন কর্তৃক প্রতিষ্ঠিত হয়। তারা Altair 8800 মাইক্রোকম্পিউটারের জন্য বেসিক ইন্টারপ্রেটার তৈরির মাধ্যমে কোম্পানির যাত্রা শুরু করেন।
- মাইক্রোসফটের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের রেডমন্ডে অবস্থিত।
- বর্তমান সিইও হলেন সত্য নাদেলা (জানুয়ারি, ২০২৬), যিনি ৪ ফেব্রুয়ারি ২০১৪ সালে এই দায়িত্ব গ্রহণ করেন।
- মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেম, মাইক্রোসফট অফিস স্যুট (ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, আউটলুক ইত্যাদি) এবং মাইক্রোসফট এজ ওয়েব ব্রাউজারের জন্য বিখ্যাত।
- মাইক্রোসফটের ক্লাউড প্ল্যাটফর্মের নাম Azure।
- মাইক্রোসফটের প্রথম অপারেটিং সিস্টেম ছিল MS-DOS, যা ১৯৮১ সালে IBM-এর পার্সোনাল কম্পিউটারের জন্য তৈরি করা হয়। এটি ছিল একটি কমান্ড-লাইন ভিত্তিক অপারেটিং সিস্টেম।
উৎস: মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট।
৯৯) Which of the following is a key feature of the Fourth Industrial Revolution (4IR)?
Use of analog technologies in manufacturing
Integration of advanced technologies like AI, IoT, and robotics
Centralized control of data and resources
Focus on traditional manufacturing processes
Integration of advanced technologies like AI, IoT, and robotics
ব্যাখ্যা:
• চতুর্থ শিল্প বিপ্লব (4IR) হলো ডিজিটাল বিপ্লবের ওপর ভিত্তি করে গড়ে ওঠা একটি নতুন যুগ, যা শারীরিক, ডিজিটাল এবং জৈবিক জগতের মধ্যে এক ধরনের মেলবন্ধন তৈরি করেছে। এর মূল চালিকাশক্তি হলো এর মূল বৈশিষ্ট্য হলো কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), ইন্টারনেট অফ থিংস (IoT), রোবোটিক্স, বিগ ডেটা এবং ক্লাউড কম্পিউটিং এবং বায়োটেকনোলজির মতো উন্নত প্রযুক্তির সমন্বয়। এটি উৎপাদন ব্যবস্থাকে আরও স্বয়ংক্রিয়, বুদ্ধিমান এবং আন্তঃসংযুক্ত করে তোলে, যা আগের তিনটি শিল্প বিপ্লব থেকে সম্পূর্ণ আলাদা।
• প্রথম শিল্পবিপ্লব:
- ১৭ শতাব্দীতে বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কারের মাধ্যমে গতানুগতিক উৎপাদন ব্যবস্থা পরিবর্তনের মাধ্যমে প্রথম শিল্পবিপ্লব সূচিত হয়।
• দ্বিতীয় শিল্পবিপ্লব:
- ১৯ শতকের শুরু থেকে দ্বিতীয় শিল্পবিপ্লবের আরম্ভ। একালে জ্বালানির নতুন উৎসগুলো যেমন বিদ্যুৎ, তেল এবং গ্যাস ইত্যাদি উদ্ঘাটিত হয়।
• তৃতীয় শিল্পবিপ্লব:
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে কম্পিউটার প্রযুক্তি, সেমিকন্ডাক্টর, মাইক্রোচিপস ও অন্যান্য ইলেকট্রনিক ও ইলেকট্রিকাল যন্ত্রপাতি ও আণবিক শক্তিসহ অন্যান্য উদ্ভাবন নিয়ে তৃতীয় শিল্পবিপ্লব। এ শিল্পবিপ্লব ইন্টারনেট, মোবাইল যোগাযোগ ইত্যদি প্রদান করেছে এবং আধুনিক চিকিৎসা ব্যবস্থা, ঔষধশিল্প ও বায়োটেকনোলজি ব্যাপক পরিবর্তন এনেছে।
• ৪র্থ শিল্প বিপ্লব:
- চতুর্থ শিল্প বিপ্লব বা ইন্ডাস্ট্রি 4.0 (Industry 4.0) হলো আধুনিক স্মার্ট প্রযুক্তি ব্যবহার করে প্রচলিত উৎপাদন এবং শিল্প ব্যবস্থার স্বয়ংক্রিয়করণের একটি চলমান প্রক্রিয়া।
- চতুর্থ শিল্পবিপ্লব–এর উৎপত্তি ২০১১ সালে জার্মান সরকারের একটি হাইটেক প্রকল্প থেকে।
- একে সর্বপ্রথম বৃহৎ পরিসরে উপস্থাপন করেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রতিষ্ঠাতা ক্লাউস শোইয়াব।
- চতুর্থ শিল্পবিপ্লবের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো: সেলফ–অপটিমাইজেশন, সেলফ–কনফিগারেশন, সেলফ–ডায়াগনজ, কগনিশনের প্রবর্তন এবং ক্রমবর্ধমান জটিল কাজে কর্মরত কর্মীদের বুদ্ধিদীপ্ত সহায়তায় প্রয়োজনীয় স্বয়ংক্রিয়করণ প্রযুক্তির নবতর বিকাশ।
- ম্যাটেরিয়াল সায়েন্স, ডিজিটাল টেকনোলজি এবং জীববিজ্ঞানের প্রভূত উন্নয়ন চতুর্থ শিল্প বিপ্লবের প্রধান চালিকাশক্তি।
- মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লানিং, রোবোটিক্স, অটোমেশন, ইন্টারনেট অব থিংস, ব্লকচেইন প্রযুক্তি, থ্রিডি প্রিন্টিং, কোয়ান্টাম কম্পিউটিং, বিগ ডেটা অ্যানালাইটিক, হরিজন্টাল ও ভার্টিক্যাল সিস্টেম ইন্টিগ্রেশন, জিন প্রযুক্তি ও প্রকৌশল ইত্যাদির সমন্বয়ে আজকের বিশ্বে যে দ্রুত পরিবর্তন আমরা লক্ষ্য করছি তাই হচ্ছে চতুর্থ শিল্পবিপ্লব।
উৎস: i) The World Economic Forum ওয়েবসাইট।
ii) জাতীয় তথ্য বাতায়ন।
১০০) In the context of blockchain, what is a "block"?
A single data entry in a database
A group of transactions bundled together and added to the blockchain ledger
A type of encryption key used in blockchain
A software used for creating decentralized applications
A group of transactions bundled together and added to the blockchain ledger
ব্যাখ্যা:
সঠিক উত্তর: (খ) A group of transactions bundled together and added to the blockchain ledger.
• ব্লকচেইন প্রযুক্তিতে একটি ব্লক হলো ডিজিটাল তথ্যের একটি নির্দিষ্ট কন্টেইনার বা ভাণ্ডার। যখন নেটওয়ার্কে অনেকগুলো লেনদেন বা ডেটা আদান-প্রদান ঘটে, তখন সেগুলোকে একটি বান্ডেল বা গ্রুপ হিসেবে একত্রিত করা হয়, যা একটি ব্লক গঠন করে। প্রতিটি ব্লকে মূলত তিনটি প্রধান অংশ থাকে: তথ্য (Data), ব্লকের নিজস্ব পরিচিতি সংকেত (Hash), এবং তার ঠিক আগের ব্লকের পরিচিতি সংকেত (Previous Hash)। একবার একটি ব্লক পূর্ণ হয়ে মূল লেজারে যুক্ত হলে সেটি স্থায়ী হয়ে যায় এবং একটি চেইন তৈরি করে।
ব্লকচেইন:
- এই সিস্টেমে প্রতিটি ব্লক এক একটি একাউন্ট যার প্রতিটি লেনদেন ব্যবস্থাপনা চেইন আকারে পরিচালিত হয়।
- প্রত্যেকটি ব্লক হ্যাশিং (Hashing) এর মাধ্যমে উচ্চ মানের নিরাপত্তা নিশ্চিত করে যার ফলে কেউই এখানে হস্তক্ষেপ করতে পারে না।
- এটি তথ্য সংরক্ষণ করার একটি নিরাপদ এবং উন্মুক্ত পদ্ধতি।
- এ পদ্ধতিতে তথ্য বিভিন্ন ব্লকে একটির পর একটি চেইন আকারে সংরক্ষণ করা হয়।
- একটি সাধারণ Block এ ৩টি অংশ থাকে। যথা-
১. A hash pointer to the previous block,
২. Timestamp এবং
৩. List of transactions.
- একমাত্র জেনেসিস ব্লক ছাড়া সব ব্লকেই A hash pointer to the previous block থাকে।
- ব্লকচেইনের প্রথম ব্লকটিকে জেনেসিস ব্লক বলা হয় এবং এটি 2009 সালে তৈরি করা হয়েছিল।
Blockchain-এর মূল বৈশিষ্ট্যগুলো হলো:
- Decentralization – নিয়ন্ত্রণ ছড়িয়ে থাকে নেটওয়ার্কের অংশগ্রহণকারীদের মাঝে।
- Transparency – সবাই লেনদেন যাচাই করতে পারে।
- Security – Cryptographic hashing ব্যবহৃত হয়।
- Immutability – একবার যুক্ত হলে ব্লক পরিবর্তন করা যায় না।
উৎস: Unlocking Digital Cryptocurrencies 1st Edition by Andreas M. Antonopoulos. [Chapter 7. The Blockchain]
২। আইবিএম ওয়েবসাইট। [link]