Bookmarks
Cancel
Back

DSS - গণিত পরীক্ষা - ৩ - টপিক: ১. পাটিগণিতীয় সরলীকরণ, ২. সুদ-কষা, ৩. ঐকিক নিয়ম

Wednesday, June 17, 2026 · Shariful Islam Zinna

১) সুদের হার ৯% থেকে কমে ৫% হলে এক ব্যক্তির আয় ৫ বছরে ৮০ টাকা কমে যায়। তার মূলধন কত টাকা?

৩৭০ টাকা

৩৮০ টাকা

৪০০ টাকা

৪২০ টাকা

৪০০ টাকা

ব্যাখ্যা:
প্রশ্ন: সুদের হার ৯% থেকে কমে ৫% হলে এক ব্যক্তির আয় ৫ বছরে ৮০ টাকা কমে যায়। তার মূলধন কত টাকা?

সমাধান:
১০০ টাকায় ১ বছরে আয় কমে = (৯ - ৫) = ৪ টাকা
১০০ টাকায় ৫ বছরে আয় কমে = (৫ × ৪) টাকা
= ২০ টাকা

এখন,
১০ টাকা আয় কমে যখন মূলধন = ১০০ টাকা
১ টাকা আয় কমে যখন মূলধন = ১০০/১০ টাকা
৮০ টাকা আয় কমে যখন মূলধন = (১০০ × ৮০)/২০ টাকা
= ৪০০ টাকা

সুতরাং, তার মূলধন = ৪০০ টাকা।

২) [(২/৩) ÷ (৪/৫)] এর (৩০/২৭) = কত?

৩/৪

১২/১৯

১৭/২৩

২৫/২৭

২৫/২৭

ব্যাখ্যা:
প্রশ্ন: [(২/৩) ÷ (৪/৫)] এর (৩০/২৭) = কত?

সমাধান:
[(২/৩) ÷ (৪/৫)] এর (৩০/২৭)
= [(২/৩) × (৫/৪)] এর  (৩০/২৭)
= (৫/৬) এর (৩০/২৭)
= ২৫/২৭

৩) যে পরিমাণ চালে ২৪ জন লোকের ১৮ দিন চলে, ঐ একই পরিমাণ চাল ৩৬ জন লোকের কত দিন চলবে?

১০ দিন

১২ দিন

১৪ দিন

১৬ দিন

১২ দিন

ব্যাখ্যা:
প্রশ্ন: যে পরিমাণ চালে ২৪ জন লোকের ১৮ দিন চলে, ঐ একই পরিমাণ চাল ৩৬ জন লোকের কত দিন চলবে?

সমাধান:
২৪ জন লোকের খাদ্য আছে = ১৮ দিনের
১ জন লোকের খাদ্য আছে = (১৮ × ২৪) দিনের
৩৬ জন লোকের খাদ্য আছে = (১৮ × ২৪)/৩৬ দিনের
= ১২ দিনের

৪) ৪০০ টাকার ৫ বছরের সরল সুদ ১৬০ টাকা হলে সরল সুদের হার কত?

৫%

৬%

৮%

৯%

৮%

ব্যাখ্যা:
প্রশ্ন: ৪০০ টাকার ৫ বছরের সরল সুদ ১৬০ টাকা হলে সরল সুদের হার কত?

সমাধান:
৪০০ টাকার ৫ বছরের সুদ = ১৬০ টাকা
১ টাকার ১ বছরের সুদ = ১৬০/(৪০০ × ৫) টাকা
১০০ টাকার ১ বছরের সুদ = (১৬০ × ১০০)/(৪০০ × ৫) টাকা
= ১৬০০০/২০০০ টাকা
= ৮ টাকা বা, ৮%

৫) (৭২ ÷ ৯ × ৮) - (৭২ ÷ ৯ এর ৮) = কত?

৬২

৬৩

৬৫

১৭

৬৩

ব্যাখ্যা:
প্রশ্ন: (৭২ ÷ ৯ × ৮) - (৭২ ÷ ৯ এর ৮) = কত?

সমাধান:
(৭২ ÷ ৯ × ৮) - (৭২ ÷ ৯ এর ৮)
= (৮ × ৮) - (৭২ ÷ ৭২)
= ৬৪ - ১
= ৬৩

৬) কোনো শিবিরে ৬০০০ লোকের ১৮০ দিনের খাদ্য মজুদ আছে। যদি ৩০ দিন পর ১৫০০ জন লোক চলে যায় তবে অবশিষ্ট খাদ্যে বাকি লোকের কত দিন চলবে?

২০০ দিন

৩০০ দিন

৪০০ দিন

৪৩০ দিন

২০০ দিন

ব্যাখ্যা:
প্রশ্ন: কোনো শিবিরে ৬০০০ লোকের ১৮০ দিনের খাদ্য মজুদ আছে। যদি ৩০ দিন পর ১৫০০ জন লোক চলে যায় তবে অবশিষ্ট খাদ্যে বাকি লোকের কত দিন চলবে?

সমাধান:
দিন অবশিষ্ট থাকে = (১৮০ - ৩০) দিন = ১৫০ দিন
∴ লোক অবশিষ্ট থাকে = (৬০০০ - ১৫০০) জন = ৪৫০০ জন

এখন,
৬০০০ জন লোকের খাদ্য মজুদ আছে = ১৫০ দিনের
∴ ১ জন লোকের খাদ্য মজুদ আছে = (১৫০ × ৬০০০) দিনের
∴ ৪৫০০ জন লোকের খাদ্য মজুদ আছে = (১৫০ × ৬০০০)/৪৫০০ দিনের
= ২০০ দিনের

সুতরাং অবশিষ্ট খাদ্যে বাকি লোকের চলবে = ২০০ দিন।

৭) বার্ষিক শতকরা ৫ টাকা হার সুদে কত সময়ে ২৫০ টাকা সুদে-আসলে ৩০০ টাকা হবে?

২ বছর

৩ বছর

৪ বছর

৫ বছর

৪ বছর

ব্যাখ্যা:
প্রশ্ন: বার্ষিক শতকরা ৫ টাকা হার সুদে কত সময়ে ২৫০ টাকা সুদে-আসলে ৩০০ টাকা হবে?

সমাধান:
সুদ = সুদাসল - আসল
= (৩০০ - ২৫০) টাকা
= ৫০ টাকা

আমরা জানি,
সময় = (সুদ × ১০০)/(আসল × সুদের হার)
= (৫০ × ১০০)/(২৫০ × ৫)
= ৫০০০/১২৫০
= ৪ বছর

৮) (৩/৮) + ০.০৫ = কত?

১৭/৪০

১৩/২০

১৫/২৭

৩/৪০

১৭/৪০

ব্যাখ্যা:
প্রশ্ন: (৩/৮) + ০.০৫ = কত?

সমাধান:
(৩/৮) + ০.০৫
= (৩/৮) + (৫/১০০)
= (৩/৮) + (১/২০)
= (১৫ + ২) /৪০
= ১৭/৪০

৯) ১২ জনে একটি কাজের অর্ধেক করতে পারে ৮ দিনে। ঐ কাজটি করতে ৬ জনের কত দিন লাগবে?

২৪ দিন

২৮ দিন

৩০ দিন

৩২ দিন

৩২ দিন

ব্যাখ্যা:
প্রশ্ন: ১২ জনে একটি কাজের অর্ধেক করতে পারে ৮ দিনে। ঐ কাজটি করতে ৬ জনের কত দিন লাগবে?

সমাধান:
১২ জনে একটি কাজের ১/২ অংশ করতে পারে = ৮ দিনে
১ জনে একটি কাজের সম্পূর্ণ করতে পারে = (২ × ৮ × ১২)/১ দিনে
৬ জনে একটি কাজের সম্পূর্ণ করতে পারে = (২ × ৮ × ১২)/৬ দিনে
= ৩২ দিনে

∴ ৬ জনের কাজটি করতে ৩২ দিন লাগবে।

১০) বার্ষিক ১০% হার সুদে কত টাকা বিনিয়োগ করলে ৫ বছরে তা থেকে ৪০০ টাকা সুদ পাওয়া যাবে?

৪০০ টাকা

৫০০ টাকা

৬০০ টাকা

৮০০ টাকা

৮০০ টাকা

ব্যাখ্যা:
প্রশ্ন: বার্ষিক ১০% হার সুদে কত টাকা বিনিয়োগ করলে ৫ বছরে তা থেকে ৪০০ টাকা সুদ পাওয়া যাবে?

সমাধান:
আমরা জানি,
সুদ = (আসল × সুদের হার × সময়)/১০০

∴ আসল = (সুদ × ১০০)/(হার × সময়)
= (৪০০ × ১০০)/(১০ × ৫)
= ৪০০০০/৫০
= ৮০০ টাকা

১১) ৬০০ টাকা দরে ৩ কেজি মিষ্টি ক্রয় করে ৪ টাকা হারে ভ্যাট দিলে মোট কত টাকা ভ্যাট দিতে হবে?

৫৫টাকা

৬৪ টাকা

৭২ টাকা

৭৬ টাকা

৭২ টাকা

ব্যাখ্যা:
প্রশ্ন: ৬০০ টাকা দরে ৩ কেজি মিষ্টি ক্রয় করে ৪ টাকা হারে ভ্যাট দিলে মোট কত টাকা ভ্যাট দিতে হবে?

সমাধান:
৩ কেজি মিষ্টির দাম = (৬০০ × ৩) টাকা
= ১৮০০ টাকা

১০০ টাকায় ভ্যাট দিতে হবে = ৪ টাকা
১ টাকায় ভ্যাট দিতে হবে = ৪/১০০ টাকা
১৮০০ টাকায় ভ্যাট দিতে হবে = (৪ × ১৮০০)/১০০ টাকা
= ৭২ টাকা

১২) একটি ছাত্রীনিবাসে ১০ জন ছাত্রীর ৪৫ দিনের খাদ্য মজুদ আছে। কয়েকজন নতুন ছাত্রী আসায় ৩০ দিনে ঐ খাদ্য শেষ হয়ে গেল। নতুন ছাত্রীর সংখ্যা কত?

৫ জন

৭ জন

৮ জন

৯ জন

৫ জন

ব্যাখ্যা:
প্রশ্ন: একটি ছাত্রীনিবাসে ১০ জন ছাত্রীর ৪৫ দিনের খাদ্য মজুদ আছে। কয়েকজন নতুন ছাত্রী আসায় ৩০ দিনে ঐ খাদ্য শেষ হয়ে গেল। নতুন ছাত্রীর সংখ্যা কত?

সমাধান:
৪৫ দিনের খাদ্য মজুদ আছে = ১০ জন ছাত্রীর
১ দিনের খাদ্য মজুদ আছে = (১০ × ৪৫) জন ছাত্রীর
৩০ দিনের খাদ্য মজুদ আছে = (১০ × ৪৫)/৩০ জন ছাত্রীর
= ১৫ জন ছাত্রীর

∴ নতুন ছাত্রীর সংখ্যা = (১৫ - ১০) জন
= ৫ জন

১৩) শতকরা বার্ষিক ৪ টাকা হার সুদে কোনো আসল কত বছরে সুদে-আসলে তিনগুণ হবে?

২৫ বছরে

৩০ বছরে

৪০ বছরে

৫০ বছরে

৫০ বছরে

ব্যাখ্যা:
প্রশ্ন: শতকরা বার্ষিক ৪ টাকা হার সুদে কোনো আসল কত বছরে সুদে-আসলে তিনগুণ হবে?

সমাধান:
ধরি,
আসল = ১০০ টাকা
সুদে-আসলে তিনগুণ হলে হবে = ৩০০ টাকা
∴ সুদ = (৩০০ - ১০০) = ২০০ টাকা

এখন,
৪ টাকা সুদ হয় = ১ বছরে
১ টাকা সুদ হয় = ১/৪ বছরে
২০০ টাকা সুদ হয় = (২০০/৪) বছরে
= ৫০ বছরে

১৪) ৬ জন তাঁতি ৫ দিনে ১০ টি মাদুর তৈরি করতে পারে। একই হারে ১২ জন তাঁতি ১০ দিনে কতটি মাদুর তৈরি করতে পারবে?

৩২ টি

৩৬ টি

৪০ টি

৪৫ টি

৪০ টি

ব্যাখ্যা:
প্রশ্ন: ৬ জন তাঁতি ৫ দিনে ১০ টি মাদুর তৈরি করতে পারে। একই হারে ১২ জন তাঁতি ১০ দিনে কতটি মাদুর তৈরি করতে পারবে?

সমাধান:
৬ জন তাঁতি ৫ দিনে মাদুর তৈরি করে = ১০ টি
১ জন তাঁতি ১ দিনে মাদুর তৈরি করে = ১০/(৫ × ৬) টি
১২ জন তাঁতি ১০ দিনে মাদুর তৈরি করে = (১০ × ১২ × ১০)/(৫ × ৬) টি
= ৪০টি

১৫) কালাম একটি কাজ করে ১০ দিনে। জাহিদ সেই কাজ করে ১৫ দিনে। কালাম ও জাহিদ একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে?

৪ দিনে

৬ দিনে

১০ দিনে

১২ দিনে

৬ দিনে

ব্যাখ্যা:
প্রশ্ন: কালাম একটি কাজ করে ১০ দিনে। জাহিদ সেই কাজ করে ১৫ দিনে। কালাম ও জাহিদ একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে?

সমাধান:
কালাম ১ দিনে করে = ১/১০ অংশ
জাহিদ ১ দিনে করে = ১/১৫ অংশ

কালাম এবং জাহিদ একত্রে ১ দিনে করে = (১/১০) + (১/১৫) অংশ
= (৩ + ২)/৩০ অংশ
= ৫/৩০ অংশ
= ১/৬ অংশ

এখন,
কালাম ও জাহিদ (১/৬) অংশ করে = ১ দিনে
কালাম ও জাহিদ সম্পূর্ণ বা ১ অংশ করে = ৬ দিনে

১৬) ৮% হার সুদে ৫০০০ টাকা ৩ বছরে সুদে আসলে কত হবে?

৬২০০ টাকা

৬২২৪ টাকা

৬২৬০ টাকা

৬১৯০ টাকা

৬২০০ টাকা

ব্যাখ্যা:
প্রশ্ন: ৮% হার সুদে ৫০০০ টাকা ৩ বছরে সুদে আসলে কত হবে?

সমাধান:
আমরা জানি,
সুদ = (আসল × সুদের হার × সময়)/১০০
= (৫০০০ × ৮ × ৩)/১০০
= ১২০০০০/১০০ টাকা
= ১২০০ টাকা

∴ সুদাসল = (৫০০০ + ১২০০) টাকা
= ৬২০০ টাকা

১৭) একই ধরণের ৬টি মেশিন ৫ মিনিটে ৩০টি শার্ট সেলাই করতে পারে। এরকম ৩টি মেশিন কত সময়ে ৭৫টি শার্ট সেলাই করতে পারে?

১৫ মিনিট

২০ মিনিট

২৫ মিনিট

১০ মিনিট

২৫ মিনিট

ব্যাখ্যা:
প্রশ্ন: একই ধরণের ৬টি মেশিন ৫ মিনিটে ৩০টি শার্ট সেলাই করতে পারে। এরকম ৩টি মেশিন কত সময়ে ৭৫টি শার্ট সেলাই করতে পারে?

সমাধান:
৬টি মেশিন ৩০টি শার্ট সেলাই করতে সময় লাগে = ৫ মিনিট
১টি মেশিন ১টি শার্ট সেলাই করতে সময় লাগে = (৫ × ৬)/৩০ মিনিট
৩টি মেশিন ৭৫টি শার্ট সেলাই করতে সময় লাগে = (৫ × ৬ × ৭৫)/(৩০ × ৩) মিনিট
= ২৫ মিনিট

১৮) কোন গ্রামে লোকসংখ্যা ২০% বৃদ্ধি পেয়ে ১০৮০ জন হলো। পূর্বে ঐ গ্রামে লোকসংখ্যা কতজন ছিল?

৮২০ জন

৮৫০ জন

৮৮০ জন

৯০০ জন

৯০০ জন

ব্যাখ্যা:
প্রশ্ন: কোন গ্রামে লোকসংখ্যা ২০% বৃদ্ধি পেয়ে ১০৮০ জন হলো। পূর্বে ঐ গ্রামে লোকসংখ্যা কতজন ছিল?

সমাধান:
২০% বৃদ্ধিতে,
পূর্বের লোকসংখ্যা ১০০ জন হলে বর্তমানে = (১০০ + ২০) = ১২০ জন

বর্তমানে ১২০ জন হলে পূর্বের লোকসংখ্যা ছিল = ১০০ জন
বর্তমানে ১ জন হলে পূর্বের লোকসংখ্যা ছিল = ১০০/১২০ জন
বর্তমানে ১০৮০ জন হলে পূর্বের লোকসংখ্যা ছিল = (১০৮০ × ১০০)/১২০ জন
= ৯০০ জন

১৯) ৫% হার সুদে ১০০ টাকার ২ বছরের সুদ অপেক্ষা ৬% সুদে ঐ টাকার ২ বছরের সুদ কত বেশি হবে?

২ টাকা

৩ টাকা

৪ টাকা

৫ টাকা

২ টাকা

ব্যাখ্যা:
প্রশ্ন: ৫% হার সুদে ১০০ টাকার ২ বছরের সুদ অপেক্ষা ৬% সুদে ঐ টাকার ২ বছরের সুদ কত বেশি হবে?

সমাধান:
৫% হারে, প্রথম সুদ = (সুদের হার × আসল × সময়)/১০০
= (৫ × ১০০ × ২)/১০০
= ১০ টাকা

আবার,
৬% হারে, দ্বিতীয় সুদ = (সুদের হার × আসল × সময়)/১০০
= (৬ × ১০০ × ২)/১০০
= ১২ টাকা

∴ পার্থক্য = (১২ - ১০) = ২ টাকা

২০) আসল-মুনাফা একত্রে ২০০০ টাকা। মুনাফা, আসলের ১/৩ হলে, আসল কত টাকা?

১২০০ টাকা

১৪০০ টাকা

১৫০০ টাকা

১৬০০ টাকা

১৫০০ টাকা

ব্যাখ্যা:
প্রশ্ন: আসল-মুনাফা একত্রে ২০০০ টাকা। মুনাফা, আসলের ১/৩ হলে, আসল কত টাকা?

ধরি,
আসল = ৩ টাকা
মুনাফা = ৩ এর (১/৩) = ১ টাকা
∴ মুনাফা-আসল = (৩ + ১) = ৪ টাকা

এখন,
মুনাফা-আসল ৪ টাকা হলে আসল = ৩ টাকা
মুনাফা-আসল ১ টাকা হলে আসল = ৩/৪ টাকা
মুনাফা-আসল ২০০০ টাকা হলে আসল = (৩ × ২০০০)/৪ টাকা
= ১৫০০ টাকা
Live exams - updated regularly
Courses & Study Materials
Notices & Announcements
Exam Results
Your Results
Full Result