Bookmarks
Cancel
?
Back

সমাজসেবা - ম্যাথ - গণিত পরীক্ষা - টপিকঃ বাস্তব সংখ্যা, গড়, ল.সা.গু, গ.সা.গু, বয়স সংক্রান্ত সমস্যা।

Monday, June 15, 2026 · Shariful Islam Zinna

১) নিচের কোনটি মূলদ সংখ্যা?

√৫/২

√৩

√৫/৬

√১৬/৫

√১৬/৫

ব্যাখ্যা:
প্রশ্ন: নিচের কোনটি মূলদ সংখ্যা?

সমাধান:
মূলদ সংখ্যা: যে সকল সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তাই মূলদ সংখ্যা। অর্থাৎ, যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, সে সকল সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয়। যেখানে p এবং q উভয়ই পূর্ণসংখ্যা এবং q শূন্য নয় এমন সংখ্যা।

এখানে,
√৫/২ ; একটি অমূলদ সংখ্যা। [√৫ পূর্ণ সংখ্যা নয়]
√৩ ; একটি অমূলদ সংখ্যা। [√৩ পূর্ণ সংখ্যা নয়]
√৫/৬ ; একটি অমূলদ সংখ্যা। [√৫ পূর্ণ সংখ্যা নয়]

√১৬/৫ = ৪/৫ ; একটি মূলদ সংখ্যা। [সংখ্যাটিকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, এবং ৪ ও ৫ উভয়ই পূর্ণ সংখ্যা]

২) তিনটি ঘণ্টা একত্রে বেজে যথাক্রমে ৩, ৯ ও ১৫ সেকেন্ড অন্তর অন্তর বাজতে লাগল। কতক্ষণ পর ঘণ্টাগুলো পুনরায় একত্রে বাজবে?

১৫ সেকেন্ড

৩৫ সেকেন্ড

৪৫ সেকেন্ড

১ মিনিট

৪৫ সেকেন্ড

ব্যাখ্যা:
প্রশ্ন: তিনটি ঘণ্টা একত্রে বেজে যথাক্রমে ৩, ৯ ও ১৫ সেকেন্ড অন্তর অন্তর বাজতে লাগল। কতক্ষণ পর ঘণ্টাগুলো পুনরায় একত্রে বাজবে?

সমাধান:
তিনটি ঘণ্টা একত্রে বেজে যথাক্রমে ৩, ৯ ও ১৫ সেকেন্ড অন্তর বাজতে লাগল।
৩, ৯ ও ১৫ এর ল.সা.গু = ৪৫

∴ ৪৫ সেকেন্ড পর তিনটি ঘন্টা একত্রে বাজবে।

৩) মিতুর বয়স টিটুর বয়সের ৪ গুণ। টিটুর বর্তমান বয়স ৪ বছর। যখন মিতুর বয়স টিটুর বয়সের দ্বিগুণ হবে তখন মিতুর বয়স কত হবে?

১৮ বছর

২০ বছর

২২ বছর

২৪ বছর

২৪ বছর

ব্যাখ্যা:
প্রশ্ন: মিতুর বয়স টিটুর বয়সের ৪ গুণ। টিটুর বর্তমান বয়স ৪ বছর। যখন মিতুর বয়স টিটুর বয়সের দ্বিগুণ হবে তখন মিতুর বয়স কত হবে?

সমাধান:
টিটুর বর্তমান বয়স ৪ বছর হলে মিতুর বর্তমান বয়স = ৪ × ৪ = ১৬ বছর।
ধরি, ক বছর পরে মিতুর বয়স টিটুর বয়সের দ্বিগুণ হবে।

প্রশ্নমতে,
২ × (৪ + ক) = ১৬ + ক
⇒ ৮ + ২ক = ১৬ + ক
⇒ ২ক - ক = ১৬ - ৮
∴ ক = ৮

সুতরাং, যখন মিতুর বয়স টিটুর বয়সের দ্বিগুণ হবে, তখন মিতুর বয়স হবে ১৬ + ৮ = ২৪ বছর

৪) যদি ২০ জন ছাত্র গণিতে গড়ে ৬৫ নম্বর পায় এবং ৩০ জন ছাত্র গড়ে ৭৫ নম্বর পায়, তাহলে ৫০ জন ছাত্রের গড় নম্বর কত?

৬৯

৭০

৭১

৭২

৭১

ব্যাখ্যা:
প্রশ্ন: যদি ২০ জন ছাত্র গণিতে গড়ে ৬৫ নম্বর পায় এবং ৩০ জন ছাত্র গড়ে ৭৫ নম্বর পায়, তাহলে ৫০ জন ছাত্রের গড় নম্বর কত?

সমাধান:
৫০ জন ছাত্রের গড় নম্বর = {(২০ × ৬৫) + (৩০ × ৭৫)}/৫০
= (১৩০০ + ২২৫০)/৫০
= ৩৫৫০/৫০
= ৭১

৫) একটি সংখ্যা ৩১৩ থেকে যত বড় ৫৭১ থেকে তত ছোট। সংখ্যাটি কত?

৪২৮

৪৩২

৪৪২

৪৬৩

৪৪২

ব্যাখ্যা:
প্রশ্ন: একটি সংখ্যা ৩১৩ থেকে যত বড় ৫৭১ থেকে তত ছোট। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
ক - ৩১৩ = ৫৭১ - ক
⇒ ক + ক = ৫৭১ + ৩১৩
⇒ ২ক = ৮৮৪
⇒ ক = ৮৮৪/২
∴ ক = ৪৪২

অতএব, সংখ্যাটি হলো ৪৪২।

৬) দুইটি সংখ্যার গ.সা.গু ও ল.সা.গু যথাক্রমে ২ ও ২৩৪। একটি সংখ্যা ১৮ হলে, অপর সংখ্যাটি কত?

২৪

২৬

৩৪

৩৬

২৬

ব্যাখ্যা:
প্রশ্ন: দুইটি সংখ্যার গ.সা.গু ও ল.সা.গু যথাক্রমে ২ ও ২৩৪। একটি সংখ্যা ১৮ হলে, অপর সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
অপর সংখ্যাটি = ক

আমরা জানি,
গ.সা.গু × ল.সা.গু = একটি সংখ্যা × অপর সংখ্যা
⇒ ২ × ২৩৪ = ১৮ × অপর সংখ্যা
∴ অপর সংখ্যা = (২ × ২৩৪)/১৮
= ২৬

৭) পিতা ও দুই পুত্রের বয়সের গড় ৩০ বছর। দুই পুত্রের বয়সের গড় ১৫ বছর। পিতার বয়স কত?

৫০ বছর

৫৫ বছর

৬০ বছর

৬৫ বছর

৬০ বছর

ব্যাখ্যা:
প্রশ্ন: পিতা ও দুই পুত্রের বয়সের গড় ৩০ বছর। দুই পুত্রের বয়সের গড় ১৫ বছর। পিতার বয়স কত?

সমাধান:
দুই পুত্রের বয়সের গড় ১৫ বছর
দুই পুত্রের বয়সের সমষ্টি = ২ × ১৫ = ৩০ বছর

পিতা ও দুই পুত্রের বয়সের গড় ৩০ বছর
পিতা ও দুই পুত্রের বয়সের সমষ্টি = ৩ × ৩০ = ৯০ বছর
পিতার বয়স = ৯০ - ৩০ = ৬০ বছর

৮) ১ থেকে ২৫ পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার গড় কত?

১২

১২.৫

১৩

১৩.৫

১৩

ব্যাখ্যা:
প্রশ্ন: ১ থেকে ২৫ পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার গড় কত?

সমাধান:
গড় = (১ম সংখ্যা + শেষ সংখা)/২
= (১ + ২৫)/২
= ১৩

৯) ৪০ থেকে ৭০ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?

৬ টি

৭ টি

৮ টি

৯ টি

৭ টি

ব্যাখ্যা:
প্রশ্ন: ৪০ থেকে ৭০ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?

সমাধান :
মৌলিক সংখ্যা: যে সংখ্যাকে ১ এবং ঐ সংখ্যা ব্যতীত অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে।

৪০ থেকে ৭০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৪১, ৪৩ ৪৭, ৫৩, ৫৯, ৬১, ৬৭

অর্থাৎ, ৪০ থেকে ৭০ এর মধ্যে মৌলিক সংখ্যা হবে ৭টি।

১০) ৩/৫, ৮/১৫ এবং ৪/৫ এর গ.সা.গু কত?

২/৫

১/১৫

৩/১০

২/১৫

১/১৫

ব্যাখ্যা:
প্রশ্ন: ৩/৫, ৮/১৫ এবং ৪/৫ এর গ.সা.গু কত?

সমাধান:
আমরা জানি,
ভগ্নাংশের গ.সা.গু = লবগুলোর গ.সা.গু/হরগুলোর ল.সা.গু

৩, ৮, ৪ এর গ.সা.গু = ১
৫, ১৫, ৫ এর ল.সা.গু = ১৫

∴ ভগ্নাংশগুলোর গ.সা.গু = ১/১৫

১১) পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের তিনগুণ। ৫ বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের চারগুণ ছিল। পুত্রের বর্তমান বয়স কত?

১২ বছর

১৫ বছর

১৮ বছর

২০ বছর

১৫ বছর

ব্যাখ্যা:
প্রশ্ন: পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের তিনগুণ। ৫ বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের চারগুণ ছিল। পুত্রের বর্তমান বয়স কত?

সমাধান:
ধরি,
পুত্রের বয়স = ক বছর
পিতার বয়স = ৩ক বছর

৫ বছর আগে পুত্রের বয়স ছিল = ক - ৫ বছর
৫ বছর আগে পিতার বয়স ছিল = ৩ক - ৫ বছর

প্রশ্নমতে,
৩ক - ৫ = ৪(ক - ৫)
⇒ ৩ক - ৫ = ৪ক - ২০
⇒ ৪ক - ৩ক = ২০ - ৫
∴ ক = ১৫
∴ পুত্রের বর্তমান বয়স ১৫ বছর।

১২) ০, ৫ ও ৭ এর গড় কত?

কোনটিই নয়

ব্যাখ্যা:
প্রশ্ন: ০, ৫ ও ৭ এর গড় কত?

সমাধান:
০, ৫ ও ৭ এর গড় = (০ + ৫ + ৭)/৩
= ১২/৩
= ৪

১৩) একটি স্বেচ্ছাসেবী দলে যদি নতুন ১৩ জন সদস্য যোগ দেয়, তবে তাদেরকে ২০, ৪০ ও ৭০ সারিতে দাঁড় করানো যাবে। ঐ স্বেচ্ছাসেবী দলের সদস্য সংখ্যা কত?

১৯৩ জন

২২৫ জন

২৬৭ জন

২৭৩ জন

২৬৭ জন

ব্যাখ্যা:
প্রশ্ন: একটি স্বেচ্ছাসেবী দলে যদি নতুন ১৩ জন সদস্য যোগ দেয়, তবে তাদেরকে ২০, ৪০ ও ৭০ সারিতে দাঁড় করানো যাবে। ঐ স্বেচ্ছাসেবী দলের সদস্য সংখ্যা কত?

সমাধান:
প্রশ্নমতে,
স্বেচ্ছাসেবী দলের সদস্য সংখ্যা = (২০, ৪০ ও ৭০ এর ল.সা.গু) - ১৩
২০, ৪০ ও ৭০ সংখ্যাগুলোর ল.সা.গু = ২৮০

∴ স্বেচ্ছাসেবী দলের সদস্য সংখ্যা = ২৮০ - ১৩
= ২৬৭ জন

১৪) তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত?

৮৯৯

৮০১

৯৯৯

৮৮৯

৮৯৯

ব্যাখ্যা:
প্রশ্ন: তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত?

সমাধান:
চার অঙ্কের বৃহত্তম সংখ্যা = ৯৯৯
চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা = ১০০

পার্থক্য = ৯৯৯ - ১০০
= ৮৯৯

১৫) ৭টি সংখ্যার গড় ১২। এর মধ্যে প্রথম ৩টি সংখ্যার গড় ৮ হলে শেষ ৪টি সংখ্যার গড় কত?

১২

১৪

১৫

১৬

১৫

ব্যাখ্যা:
প্রশ্ন: ৭টি সংখ্যার গড় ১২। এর মধ্যে প্রথম ৩টি সংখ্যার গড় ৮ হলে শেষ ৪টি সংখ্যার গড় কত?

সমাধান:
৭টি সংখ্যার গড় ১২
৭টি সংখ্যার সমষ্টি (১২ × ৭) = ৮৪

প্রথম ৩টি সংখ্যার গড় = ৮
প্রথম ৩টি সংখ্যার সমষ্টি = ৮ × ৩ = ২৪

শেষ ৪টি সংখ্যার সমষ্টি = ৮৪ - ২৪ = ৬০
∴ শেষ ৪টি সংখ্যার গড় = ৬০/৪ = ১৫

১৬) নকিবের বয়স শিপ্রার বয়সের দ্বিগুণ অপেক্ষা ৪ বছর কম। নকিবের বয়স ৪৪ বছর হলে শিপ্রার বয়স কত?

২০ বছর

২২ বছর

২৪ বছর

২৬ বছর

২৪ বছর

ব্যাখ্যা:
প্রশ্ন: নকিবের বয়স শিপ্রার বয়সের দ্বিগুণ অপেক্ষা ৪ বছর কম। নকিবের বয়স ৪৪ বছর হলে শিপ্রার বয়স কত?

সমাধান:
ধরি,
শিপ্রার বয়স = ক বছর
∴ নকিবের বয়স = (২ক - ৪) বছর

শর্তমতে,
২ক - ৪ = ৪৪
⇒ ২ক = ৪৮
⇒ ক = ৪৮/২
∴ ক = ২৪

∴ শিপ্রার বয়স ২৪ বছর।

১৭) দুটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর ৪৫। বড় সংখ্যাটি কত?

২০

২১

২২

২৩

২৩

ব্যাখ্যা:
প্রশ্ন: দুটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর ৪৫। বড় সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
ছোট সংখ্যাটি = ক
বড় সংখ্যাটি = ক + ১

প্রশ্নমতে,
(ক + ১) - ক = ৪৫
⇒ ক + ২ক + ১ - ক = ৪৫
⇒ ২ক = ৪৫ - ১
⇒ ২ক = ৪৪
⇒ ক = ৪৪/২
∴ ক = ২২
অতএব, বড় সংখ্যাটি = ২২ + ১ = ২৩

১৮) কতজন বালককে ১৩৫ টি আপেল ও ১৬৫ টি কমলা সমানভাবে ভাগ করে দেয়া যাবে?

১০ জন

১৫ জন

২০ জন

২৫ জন

১৫ জন

ব্যাখ্যা:
প্রশ্ন: কতজন বালককে ১৩৫ টি আপেল ও ১৬৫ টি কমলা সমানভাবে ভাগ করে দেয়া যাবে?

সমাধান:
এখানে,
১৩৫ ও ১৬৫ এর গ.সা.গু'ই হবে নির্ণেয় বালকের সংখ্যা।
১৩৫ ও ১৬৫ এর গ.সা.গু = ১৫

∴ ১৫ জন বালককে ১৩৫ টি আপেল ও ১৬৫ টি কমলা সমানভাবে ভাগ করে দেয়া যাবে।

১৯) একজন ক্রিকেটারের ৭ ইনিংসে রানের গড় ৪৮। ৮ম ইনিংসে কত রান করে আউট হলে সব ইনিংসে মিলিয়ে তার রানের গড় ৫০ হবে?

৫৮ রান

৬২ রান

৬৪ রান

৬৮ রান

৬৪ রান

ব্যাখ্যা:
প্রশ্ন: একজন ক্রিকেটারের ৭ ইনিংসে রানের গড় ৪৮। ৮ম ইনিংসে কত রান করে আউট হলে সব ইনিংসে মিলিয়ে তার রানের গড় ৫০ হবে?

সমাধান:
৭ ইনিংসের মোট রান = ৭ × ৪৮ = ৩৩৬ রান
আবার, ৮ ইনিংসের মোট রান = ৮ × ৫০ = ৪০০ রান

∴ ৮ম ইনিংসের রান = ৪০০ - ৩৩৬ = ৬৪ রান

২০) ৫ জন পুরুষ, ৭ জন স্ত্রীলোক ও ১ জন বালিকার বয়সের গড় ৩৪ বছর। পুরুষের বয়সের গড় ৪০ বছর এবং স্ত্রীলোকের বয়সের গড় ৩৩ বছর। বালিকার বয়স কত?

১০ বছর

১১ বছর

১২ বছর

১৩ বছর

১১ বছর

ব্যাখ্যা:
প্রশ্ন: ৫ জন পুরুষ, ৭ জন স্ত্রীলোক ও ১ জন বালিকার বয়সের গড় ৩৪ বছর। পুরুষের বয়সের গড় ৪০ বছর এবং স্ত্রীলোকের বয়সের গড় ৩৩ বছর। বালিকার বয়স কত?

সমাধান:
৫ জন পুরুষ, ৭ জন স্ত্রীলোক এবং ১ জন বালিকা অর্থাৎ, ১৫ জনের মোট বয়স = (৩৪ × ১৩) বছর
= ৪৪২ বছর

পুরুষদের মোট বয়স = ৪০ × ৫ = ২০০ বছর
এবং স্ত্রীলোকদের মোট বয়স = ৩৩ × ৭ = ২৩১ বছর

∴ স্ত্রীলোক ও পুরুষদের মোট বয়সের সমষ্টি = ২০০ + ২৩১ = ৪৩১ বছর

∴ বালিকার বয়স = (১৩ জনের বয়সের সমষ্টি - ৭ জন স্ত্রীলোক ও ৫ জন পুরুষের বয়সের সমষ্টি)
= ৪৪২ - ৪৩১ বছর
= ১১ বছর
Live exams - updated regularly
Courses & Study Materials
Notices & Announcements
Exam Results
Your Results
Central Result